IPL 2022: আইপিএলে কোন ম্যাচ বাড়িয়েছে আরসিবির আত্মবিশ্বাস? বিরাটদের পারফরম্যান্স বিশ্লেষণে রবি শাস্ত্রী

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে আরসিবি, তাদের কিছুটা সুবিধা হয়েছে গতকাল পাঞ্জাব কিংস পরাস্ত হওয়ায়। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী আরসিবিকে নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে, চেন্নাই সুপার কিংস ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে ফাফ দু প্লেসির দলের। এদিকে, আজকের দুটি ম্যাচ তিনটি দলের কাছে প্লে অফে ওঠার লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ রবিবার

আরসিবি ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ১১টি ম্যাচ খেলে। আজ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছাবে, তবে অস্বস্তি থাকবেই। কেন না, ১০ ম্যাচে দশ পয়েন্ট করে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের। দিল্লি সানরাইজার্সের চেয়ে এগিয়ে নেট রান রেটে। সানরাইজার্স জিতলে ছয় থেকে চারে উঠে আসবে, কারণ আরসিবির নেট রান রেট মাইনাস (-)০.৪৪৪। প্লে অফে ওঠার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ম্যাচটিও গুরুত্বপূর্ণ। করোনা-কাঁটা সরিয়ে ম্যাচ যদি হয় এবং দিল্লি জেতে তাহলে চিন্তা থাকবে আরসিবি ও সানরাইজার্স দুই দলেরই। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস রয়েছে সপ্তম স্থানে।

শাস্ত্রীয় বিশ্লেষণ

শাস্ত্রীয় বিশ্লেষণ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ইতিবাচক দিক সামনে এনেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, আরসিবি শুধু কয়েকজন ক্রিকেটারের দিকে তাকিয়ে নেই। বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটার জ্বলে উঠে দলের জয় নিশ্চিত করছেন। আর তাতে শুধু প্লে অফে ওঠা নয়, ফাফ দু প্লেসিরা খেতাব জিততে পারেন বলেও মন্তব্য রবি শাস্ত্রীর। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, আরসিবি ভালো খেলছে, বিশেষ করে সিএসকে ম্যাচে জয় তাদের অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন মনে হচ্ছে তাদের ড্রেসিংরুমের পরিবেশও খুব ভালো। আরসিবির ক্রিকেটাররা আত্মবিশ্বাসী থাকায় তাঁদের মানসিকতারও পরিবর্তন হতে বাধ্য। সঠিক সময়ে সঠিক প্লেয়ারই দলের জয়ে অবদান রাখছেন। এক কথায়, চলতি টুর্নামেন্টে ভালো অল-রাউন্ড পারফরম্যান্স উপহার দিচ্ছে আরসিবি।

অনেক বেশি ভারসাম্য

অনেক বেশি ভারসাম্য

এবার আরসিবি দলের ভারসাম্য অন্যবারের চেয়ে অনেকটাই ভালো বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, আরসিবির ভারসাম্য এবার খুব ভালো। অন্যবার সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে না থাকলেও এবার সেই সমস্যা নেই। অন্য বছরগুলিতে এই দলটি বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের উপর নির্ভরশীল ছিল। যা এবার হচ্ছে না। সবচেয়ে বড় কথা বোলিং শক্তিতে অনেক বেশি বিকল্প থাকাতেও আরসিবিকে অন্যরকম দেখাচ্ছে।

প্রথম চার ব্যাটারের দিকে নজর

প্রথম চার ব্যাটারের দিকে নজর

আরসিবির বাকি ম্যাচগুলিতে টপ অর্ডারের চার ব্যাটারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে হবে বলে আশাবাদী ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রেম সোয়ান। তাঁর কথায়, আরসিবিতে কোয়ালিটি প্লেয়াররা রয়েছেন। ব্যাটাররা একে অপরকে যদি সঙ্গত দেন ভালোভাবে, তাহলে প্রথম চার ব্যাটারের মধ্যে একজন ৭০-৮০ করলেই আরসিবি যে কোনও দলকে যে কোনও দিন হারিয়ে দিতে পারবে। সেটা সম্ভব হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এটা মানতে কোনও দ্বিধা নেই প্রথম চার ব্যাটারই খুব স্পাইসি বা মশলাদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+