IPL 2022: লাকি চার্ম বোলারকে টি ২০ বিশ্বকাপে মিস করেছি! আইপিএল দেখে কাকে নিয়ে আফশোস রবি শাস্ত্রীর?

টি ২০ বিশ্বকাপই ছিল ভারতীয় দলের হেড কোচ হিসেবে রবি শাস্ত্রীর শেষ অ্যাসাইনমেন্টে। যাতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরেই ভারতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। বিরাট কোহলির অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের শেষ স্বপ্নটিও চুরমার হয়ে যায়। মাস ছয়েক পর ফের টি ২০ বিশ্বকাপ। এবার হবে অস্ট্রেলিয়ায়। ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পেতে অনেকেই নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আইপিএলকে।

শাস্ত্রী লাকি চার্ম বোলারকে টি ২০ বিশ্বকাপে মিস করেছেন

সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের দুটি ম্যাচেই পরাস্ত হয়েছে। তবে খুব একটা উদ্বিগ্ন নন অধিনায়ক কেন উইলিয়ামসন। বোলারদের পারফরম্যান্সে স্বস্তি প্রকাশ করে দলের খেলায় উন্নতি হচ্ছে বলে দাবি তাঁর। বল হাতে সানরাইজার্স হায়দরাবাদকে ভরসা দিচ্ছেন তামিলনাড়ুর ৩১ বছরের পেসার টি নটরাজন। গতকাল ছিল থাঙ্গারাসু নটরাজনের জন্মদিন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন। বল করতে এসেছিলেন নবম ওভারে। এরপর ১১, ১৫ ও ১৯তম ওভার তিনি করেন। ১৯ ওভারে ৮ রান তুলতে সক্ষম হয় লখনউ, তবে ২টি উইকেট হারিয়ে। তার আগে রাজস্থান রয়্যালস ম্যাচে নটরাজন ৪৩ রান দিয়ে ২টি উইকেট দখল করেছিলেন। সেই ম্যাচে পাওয়ারপ্লে-র শেষ তথা ম্যাচের ষষ্ঠ ওভারটি করেন। এরপর ১২, ১৮ ও ২০তম ওভার করেন। শেষ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ফলে চলতি আইপিএলে তিনি ডেথ ওভারেই সব কটি উইকেট পেয়েছেন।

শাস্ত্রী লাকি চার্ম বোলারকে টি ২০ বিশ্বকাপে মিস করেছেন

ডেথ ওভারে নটরাজনের বোলিংয়ের প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। তিনি স্বীকার করেছেন, টি ২০ বিশ্বকাপে এই বাঁহাতি পেসারকে ভারতীয় দল মিস করেছে। অস্ট্রেলিয়া সফরে, বিশেষ করে গত বছরের জানুয়ারিতে ব্রিসবেন টেস্টের পারফরম্যান্সে নজর কাড়েন নটরাজন। এরপর মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেললেও তারপর চোটের কারণে কয়েক মাস বাইরে ছিলেন। হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছিল। ইএসপিএন ক্রিকইনফোয় শাস্ত্রীর আক্ষেপ, নটরাজনকে দেখে ভালো লাগছে। আমরা তাঁকে টি ২০ বিশ্বকাপে মিস করেছি। ফিট হলে নিশ্চিতভাবেই নটরাজন প্রথম একাদশে থাকতেন। ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর সিরিজ খেলার সময়ই তাঁর চোট লেগেছিল। ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলার হিসেবে খুবই দক্ষতার সঙ্গে ইয়র্কার বলটি করে থাকেন। বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। এমনিতে বোঝা যায় না কত দ্রুত তাঁর বল ধেয়ে আসে।

শাস্ত্রী লাকি চার্ম বোলারকে টি ২০ বিশ্বকাপে মিস করেছেন

চার কোটি টাকায় সানরাইজার্স নিয়েছে নটরাজনকে। শাস্ত্রীর কোচিং জমানাতেই ভারতীয় দলের হয়ে সব ফরম্যাটে অভিষেক হয় তাঁর। নটরাজনকে লাকি চার্ম বলেও উল্লেখ করেছেন। শাস্ত্রী বলেন, যে ম্যাচেই তাঁকে দলে রেখেছি সেই ম্যাচই আমরা জিতেছি। তাঁর অভিষেক টি ২০ আন্তর্জাতিকে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। নেট বোলার থেকে উঠে এসে অন্য দুটি ফরম্যাটেও জায়গা করে নিয়েছেন তিনি। ৯ এপ্রিল সানরাইজার্সের পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+