IPL 2022: শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী, কেন মনে পড়ল বিরাট কোহলিকে?

আইপিএল কেরিয়ারের সেরা ইনিংস খেলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন গুজরাত টাইটান্সের ওপেনার শুভমান গিল। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ১১টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৯ বলে ৯৬ রান করে তিনি আউট হন। তার আগে দুটি ক্য়াচও ধরেছিলেন। শুভমানের আইপিএল কেরিয়ারে একাদশ ও দ্বাদশ অর্ধশতরান এসেছে পরপর দুটি ম্যাচে।

গিলের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী, মনে পড়ল বিরাট কোহলিকে

চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও তিনটি ম্যাচের শেষে শুভমানের নামের পাশে রয়েছে ১৮০ রান। সর্বাধিক গতকালের ৯৬। গড় ৬০, স্ট্রাইক রেট ১৬৬.৬৭। এখনও অবধি তিনি আইপিএলে ৬১টি ম্যাচে ১০ বার অপরাজিত থেকে ১৫৯৭ রান করেছেন। সর্বাধিক ৯৬। গড় ৩৩.২৭, স্ট্রাইক রেট ১২৬.৭৫। গত মরশুমে তিনি কেকেআরের হয়ে ১৭ ম্যাচে ৪৭৮ রান করেছিলেন, তিনটি অর্ধশতরান-সহ। ২০২০ সালের আইপিএলে ১৪ ম্যাচে শুভমান ৪৪০ রান করেন, সেবারও তিনটি অর্ধশতরান করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচে শুভমান ৪৬ বলে ৮৪ রান করেছিলেন। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে। সেই ম্যাচে ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, গতকাল করেন তার চেয়ে ৩ বল কম খেলেই।

গিলের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী, মনে পড়ল বিরাট কোহলিকে

ক্যাপিটালস ম্যাচে গিলের পারফরম্যান্স দেখে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, শুভমান সেট হয়ে গেলে বড় রান আসবেই। সেক্ষেত্রে ২০০ বা তার বেশি রানও সহজেই আসবে। গতকাল ১৯০ রান তাড়া করতে গিয়েও গুজরাত ইনিংসের ভিত গড়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান গিল। ম্যাচ শেষের কিছু আগে তিনি আউট হলেও তেওয়াটিয়া-ঝড়ে লক্ষ্য পার করে জয়ের হ্যাটট্রিক সারে হার্দিকের গুজরাত। রবি শাস্ত্রী এরপর ক্রিকইনফোকে বলেন, শুভমান দারুণ ব্যাটিং করেছেন, সত্যিই সুন্দর একটা ইনিংস। বল মারার ক্ষেত্রে তাঁর টাইমিং, বিশেষ করে ব্যাকফুটে নেওয়া শট, সেগুলি সঠিক জায়গায় পাঠানো, যে পাওয়ার তাঁর ব্যাটিংয়ে দেখা গিয়েছে এবং মাঠের চারধারে তিনি যেভাবে শট খেলেছেন, তা এককথায় অসাধারণ। এতে বোঝা যায় তিনি কত বড় মাপের ক্রিকেটার। বিশ্বের তরুণ ক্রিকেটারদের মধ্যে শুভমান অন্যতম। সেরা ছন্দে থাকা শুভমানের খেলা দেখলে টিকিট কাটার পয়সা উশুল হয়ে যায় বলেই মন্তব্য শাস্ত্রীর।

শুভমানের ফর্ম গুজরাতের প্লে অফে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন রবি শাস্ত্রী। তিনি বলেন, শুভমান ফর্মে ফিরেছেন। পরপর দুটি ইনিংসেই তিনি দারুণ শট খেলেছেন। ওপেনার ফর্মে থাকলে এবং ধারাবাহিকভাবে রান পেলে সেই দলের পয়েন্ট তালিকার উপরে থাকা এবং প্লে অফে যাওয়া সহজ হয়ে যায়। গুজরাত নিশ্চিতভাবেই চাইবে শুভমান এমনই খেলুন। ডট বল বেশি নেই। স্ট্রাইক রোটেট করা, বাজে বলে বড় শট খেলতে দক্ষ শুভমান।

গিলের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী, মনে পড়ল বিরাট কোহলিকে

শাস্ত্রীর কথায়, যে পাওয়ারফুল ব্যাটিং শুভমান করছেন, যা দেখে মনে হচ্ছে ব্যাটিং করা কত সহজ, এ সব দেখে আমার সেরা সময়ের বিরাট কোহলির কথা মনে পড়ে যাচ্ছে। শুভমান মুম্বইয়ের উইকেটের সঙ্গেও পরিচিত, প্রাইম ফর্মে রয়েছেন। তাই চলতি আইপিএলে ৬০০-৭০০ রানও অসম্ভব নয়। গতকাল সাই সুদর্শনকে গাইড করে শুভমান তাঁর সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন। ঝুঁকি না নিয়ে টাইমিংয়ের উপর জোর দিয়ে গ্রাউন্ডেড শট খেলার পরামর্শ দিয়েছিলেন। নিজেও জোর দিয়েছিলেন খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখার উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+