Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: লাসিথ মালিঙ্গা রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ, সাপোর্ট স্টাফ তালিকা ঢেলে সাজাল স্যামসনের দল

রাজস্থান রয়্যালস ২০০৮ সালের পর আর আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রয়াত শেন ওয়ার্নকে ট্রিবিউট দেওয়ার সেরা মঞ্চ এবার তাদের কাছে আইপিএল ছাড়া আর কিছুই হতে পারে না। কাপ দখলের লক্ষ্যে কোচিং স্টাফ ঢেলে সাজাল রাজস্থান। লাসিথ মালিঙ্গাকে নিয়োগ করা হলো ফাস্ট বোলিং কোচ হিসেবে।

লসিথ মালিঙ্গা রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ

মুম্বইয়ে ৯ মরশুমে ১৭০ উইকেট নেওয়া মালিঙ্গাই আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী। গত বছর তিনি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে মেন্টরের দায়িত্ব সামলেছেন। সেখানে দলের কোচ ছিলেন মাহেলা জয়বর্ধনে। তবে এবার জয়বর্ধনেকে ছেড়ে শ্রীলঙ্কা দলের আরেক সতীর্থর সঙ্গে জুটি বাঁধলেন মালিঙ্গা। কেন না, কুমার সঙ্গকারা রাজস্থান রয়্যালসের হেড কোচ এবং ডিরেক্টর অব ক্রিকেট। সহকারী কোচ ট্রেভর পেনি, স্ট্র্যাটেজি, ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচা এবং ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক তাঁদের দায়িত্ব তো পালন করবেনই তাঁর সঙ্গে স্টেফান জোন্স, লাসিথ মালিঙ্গা ও প্যাডি আপটনকে সাপোর্ট স্টাফ হিসেবে নিযুক্ত করল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।

লসিথ মালিঙ্গা রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ

গত সপ্তাহেই স্টেফান জোন্সকে হাই-পারফরম্যান্স ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছিল রাজস্থান রয়্যালস। তাঁর সঙ্গেই এবার জুড়ে দেওয়া হলো লাসিথ মালিঙ্গাকে। তরুণ প্রতিভাদের বিকাশের লক্ষ্যে যে উদ্যোগ ও পরিকল্পনা রাজস্থান রয়্যালস বরাবর নিয়ে আসছে তার প্রশংসা করার পাশাপাশি এই দলের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি যে খুশি সে কথা জানিয়েছেন মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার রাজস্থান রয়্যালসেও সুখকর স্মৃতির সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন আইপিএলের আসরে কামব্যাক করা মালিঙ্গা।

টিম ক্যাটালিস্ট হিসেবে নেওয়া হয়েছে প্যাডি আপটনকে। তিনি ২০১৩ থেকে ২০১৫ এবং ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ হিসেবে যুক্ত ছিলেন। ২০১৩ ও ২০১৫ সালে শেষ চার অবধি পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। তিনি এবারের আইপিএলে প্রথম চার সপ্তাহ থাকবেন, তারপর দলের সঙ্গে যুক্ত থাকবেন ভার্চুয়ালি। দলকে সুসংহত করতে এবং মানসিকভাবে চাঙ্গা রাখার কাজটিই তত্ত্বাবধান করবেন আপটন। জৈব সুরক্ষা বলয়ে মানসিক ক্লান্তির যে বিষয়টি সামনে আসে অভিনব নানা কৌশলে তার মোকাবিলাই হবে আপটনের নেতৃত্বে। আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আইপিএলের ভার্চুয়াল গ্রুপে রাজস্থান রয়্যালস রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে এ গ্রুপে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+