IPL 2022: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফেভারিট রাজস্থান, রয়্যালসকে স্বস্তিতে রাখছে ২ নম্বরি কোন পরিসংখ্যান?
আইপিএল ফাইনালের সম্ভাব্য ফলাফল নিয়ে চলছে অনেক হিসেব-নিকেশ, বিশ্লেষণ। কোন ক্রিকেটার ফারাক গড়ে দিতে পারেন তা নিয়ে চলছে নানা আলোচনা। মহারণের মহাকৌশল ঠিক করতে ব্যস্ত দুই দল। কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে রাজস্থান রয়্যালসকে স্বস্তি দিতে পারে একটি পরিসংখ্যান। দেখা যাচ্ছে, ২০১১ সাল থেকেই যে দল লিগ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে, তারাই ফাইনালে ওঠে। এমনকী চ্যাম্পিয়ন হওয়ার নজিরেও তারাই এগিয়ে।

১২ বছরের ট্র্যাডিশন
২০১১ সালে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই সুপার কিংস। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স, ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স, ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজান্ট, ২০১৮ ও ২০১৯ সালে চেন্নাই সুপার কিংস, ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংস লিগ পর্বের শেষে দ্বিতীয় স্থান দখল করে প্লে অফে পৌঁছেছিল। এবার লিগ পর্বে দ্বিতীয় স্থানে থেকে রাজস্থান পৌঁছেছে ফাইনালে।

চ্যাম্পিয়নের তালিকা
২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএসকে। ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর। ২০১৩ সালে আইপিএল খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৪ সালে কেকেআর দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স ফের খেতাব জেতে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়। ২০১১ সালের পর এই প্রথম দ্বিতীয় স্থানাধিকারী দল রানার আপ হয়ে সন্তুষ্ট থাকে। ২০১৭ সালে একই অভিজ্ঞতার সম্মুখীন হয় রাইজিং পুনে সুপারজায়ান্ট, হারের ব্যবধান ১ রানে। ২০১৮ সালে সালে সিএসকে লিগে দ্বিতীয় স্থান দখল করে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়। কিন্তু পরের বছর ফাইনালে ১ রানে হেরে যায় মুম্বইয়ের কাছে। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ফাইনালে মুম্বইয়ের কাছে হারে। গত বছর আবার সিএসকে দুই নম্বরে থেকে লিগ অভিযান শেষ করার পর ফাইনালে হারিয়ে দেয় কেকেআরকে।

কে কতবার ফাইনালে?
আইপিএল সবচেয়ে বেশিবার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল খেতাব জিতেছে। পাঁচবার চ্য়াম্পিয়ন হওয়ার পাশাপাশি একবার (২০১০ সালে) রানার-আপ হয় মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশিবার আইপিএল ফাইনাল খেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন হয়েছে চারবার (২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১) এবং রানার-আপ হয় ৫ বার (২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯)। কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে খেতাব জিতেছে, রানার-আপ হয়েছে গত বছর। ডেকান চার্জার্স (২০০৯) ও রাজস্থান রয়্যালস (২০০৮) একবার করে আইপিএল ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ সালে চ্যাম্পিয়ন ও ২০১৮ সালে রানার আপ হয়। রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিনবার (২০০৯, ২০১১ ও ২০১৬) সালে ফাইনাল খেলেও আইপিএল খেতাব জিততে পারেনি। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাব, ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ফাইনালে উঠেছিল, কিন্তু রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।

মহারণের অপেক্ষা
এবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে লিগ পর্বের শেষে প্রথম দুটি স্থান দখলে রাখা দলগুলি। ১৪টি ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা গুজরাত টাইটান্স প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে দেয় দ্বিতীয় স্থানাধিকারী রাজস্থান রয়্যালসকে। রাজস্থান গতকাল আরসিবিকে হারিয়ে ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নেয়। যদি গুজরাত টাইটান্স কাল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে রাজস্থান রয়্যালসের আইপিএল আবির্ভাবের বছরেই সেরা হওয়ার নজির স্পর্শ করবে। রাজস্থান রয়্যালস মুখিয়ে দ্বিতীয়বারের খেতাব জয়ের জন্য।












Click it and Unblock the Notifications