IPL 2022: লাগাতার দ্বিতীয় ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, বিধ্বংসী বাটলারের সামনে দাঁড়াতে পারল না রোহিতের দল

IPL 2022: লাগাতার দ্বিতীয় ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, বিধ্বংসী বাটলারের সামনে দাঁড়াতে পারল না রোহিতের দল

দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই রয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের। দিল্লির ক্যাপিটলসের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও পরাজিত হল আইপিএল-এর সব থেকে সফল দল। ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে ২৩ রানে পরাজিত করল রাজস্থান রয়্যালস।

IPL 2022: লাগাতার দ্বিতীয় ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, বিধ্বংসী বাটলারের সামনে দাঁড়াতে পারল না রোহিতের দল

এ দিন প্রথমে টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটিং করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে যশস্বী জয়সওয়ালের উইকেট হারালেও রাজস্থানের উপর চাপ আসতে দেননি অপর ওপেনার জস বাটলার।

ইংল্যান্ডের এই তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বিস্ফোরক ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাটিং করে মুম্বইয়ের সামনে ১৯৪ রানের লক্ষ্য রাখে রাজস্থান রয়্যালস। দুর্দান্ত শতরান করা জস বাটলারের ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ৫টি ছয় দিয়ে।

IPL 2022: লাগাতার দ্বিতীয় ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, বিধ্বংসী বাটলারের সামনে দাঁড়াতে পারল না রোহিতের দল

রাজস্থানকে বড় রানের ইনিংসের দিকে পৌঁছে দেওয়া লক্ষ্যে জস সাহায্য পেয়েছেন শিমরন হেটমায়ারের। ১৪ বলে ৩৫ রানে দুরন্ত ইনিংস খেলেন হেটমায়ার। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ৩০ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া কোনও ব্যাটসম্যানই রান পাননি। জসওয়াল, দেবদূত পাডিক্কাল, রিয়ান পারাগ-কেউই সফল হননি। জস বাটলার এবং শিমরন হেটমায়ার যেই স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন তাতে রাজস্থানের রান ২০০ টপকানো উচিৎ ছিল। কিন্তু শেষ দশ বলে পাঁচ উইকেট হারানোয় তা আর হয়নি। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে তিনটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ এবং টাইমাল মিলস।

রাজস্থান রয়্যালসের দেওয়া ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বইয়ের ইনিংস থমকে যায় ১৭০/৮ রানে।

বড় রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা (১০) এবং আনমোলপ্রীত সিং (৫)-এর পর পর উইকেট হারিয়ে চাপে পড়া মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচে দারুণ ভাবে বাঁচিয়ে রাখে ঈশান কিষান (৫৪) এবং তিলক বর্মার (৬১) জুটি। কিন্তু এই জুটি ভাঙার সঙ্গেই পর পর উইকেট হারানো শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। দুই বিদেশি অলরাউন্ডার টিম ডেভিড এবং ড্যানিয়েল স্যামস চূড়ান্ত ব্যর্থ হন। টিম ডেভিড করেন মাত্র ১ রান। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ড্যানিয়েল স্যামস।

রাজস্থানের হয়ে দু'টি উইকেট পান যুজবেন্দ্র চহাল এবং নভদীপ সাইনি। এ দিন হ্যাটট্রিকও পেতে পারতেন চাহাল যদি না স্লিপে দাঁড়ানো করুণ নায়ার সহজ ক্যাচ মিস করতেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+