IPL 2022: কলকাতা ছাড়ার আগেই ধাক্কা খেল রাজস্থান রয়্যালস, ইংল্যান্ডে গেলেন তারকা অলরাউন্ডার

আইপিএলে গতকাল গুজরাত টাইটান্সের কাছে পরাস্ত হয়েছে রাজস্থান রয়্যালস। আজ সঞ্জু স্যামসনরা পৌঁছে গেলেন আমেদাবাদে। তবে ইডেনে দাঁড়িয়েই গোটা দল বিদায় সম্ভাষণ জানাল ড্যারিল মিচেলকে। কলকাতা থেকেই তিনি রাজস্থান রয়্যালসের জৈব সুরক্ষা বলয়ের বাইরে চলে গেলেন।

চলতি আইপিএলে মিচেল

এবারের আইপিএলে অবশ্য নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার দুটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি ২৪ বলে ১৬ রান করেন। ৩০ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে আউট হন ২০ বলে ১৭ রান করে। দুই ম্যাচে বল করলেও উইকেট পাননি। মুম্বইয়ের বিরুদ্ধে এক ওভারে দেন ২০ রান। আরসিবি ম্যাচে তিনি এক ওভারে ৭ রান খরচ করেন।

বিদায় জানাল গোটা দল

গতকাল ইডেনে খেলার শেষে রাজস্থান রয়্যালসের হেড কোচ কুমার সঙ্গকারা বলেন, মিচেল আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই তিনি নিজের সেরাটা দিতে সব সময় প্রস্তুত থেকেছেন। তবে তাঁকে এই বছরের জন্য ছেড়ে দিতে হচ্ছে। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁর সাফল্য কামনা করছি। মিচেল বলেন, ইংল্যান্ডে গিয়েও রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগাযোগ থাকব। ভিডিও কলের মাধ্যমে কথা হবে। রাজস্থান রয়্যালস এবার খেতাব জিতবে বলেও শুভেচ্ছা জানিয়েছেন মিচেল।

আমেদাবাদে সঞ্জুরা

রাজস্থান রয়্যালস দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে পৌঁছাতে পারবে ফাইনালে। সেখানে ফের মুখোমুখি হতে হবে গুজরাত টাইটান্সের। ফাইনালে ওঠার বিষয়ে এখনও আত্মবিশ্বাসী গোটা দল। সঞ্জু স্যামসন বলেন,আমরা ভালো ক্রিকেটই খেলছি। এমনকী প্রথমে ব্যাট করে যে রান তুলেছিলাম তাতে আমি সন্তুষ্ট। প্রথমদিকে উইকেট বোলারদের কিছুটা সুবিধা পেতে সাহায্য করছিল। পাওয়ারপ্লেতে বল স্যুইংও করছিল। পাওয়ারপ্লেতে আমি নিজেও কিছু রান পেয়েছি। ভালো লক্ষ্যমাত্রাই দিয়েছিলাম প্রতিপক্ষকে। তবে পরের দিকে উইকেট ব্যাটিং করার ক্ষেত্রে আরও সুবিধাজনক হয়ে দাঁড়ায়। কয়েকটা ওভারে অতিরিক্ত রান দিতে ফেলাতেই এই ফলাফল। টসের বিষয় আমাদের হাতে নেই, কিন্তু টস বড় ভূমিকা নিচ্ছে ম্যাচের ফলাফল নির্ধারণে। আমাদের নিয়ন্ত্রণে যেটা রয়েছে তা হলো কামব্যাক করা এবং পরিকল্পনামাফিক নিজেদের মেলে ধরা।

আত্মবিশ্বাসী বাটলার

আত্মবিশ্বাসী বাটলার

জস বাটলারের ৮৯ রানের ইনিংস দলকে জেতানোর পক্ষে যথেষ্ট হয়নি। তবে তিনি এবারের আইপিএলে সাতশোর বেশি রান করে ফেলেছেন। বাটলারের কথায়, ইগো ঝেড়ে ফেলে ব্যাট করছিলাম। পরিস্থিতি কঠিন হলে তা কঠিনই। আমি জানতাম প্রতিপক্ষ আমাকে প্যানিকড করে উইকেট নেওয়ার চেষ্টা করবে। সে কথা মাথায় রেখে যতক্ষণ অবধি পারি ক্রিজে কাটানোর লক্ষ্য নিয়েই এগোতে থাকি। যাতে ভালো স্কোর তোলা যায় সেটা নিশ্চিত করতে কিছুটা সাবধানীও ছিলাম। ছোট মাঠ, সেই সঙ্গে ফাস্ট আউটফিল্ডে বোলারদের কাজটা কঠিন হয়ে যায়। কিছুটা শিশিরের সমস্যাও হয়। তবে আমরা এখনও টুর্নামেন্টে রয়েছি। আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। অর্থাৎ ইডেনে পরাজয়ের হতাশা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে রাজস্থানের বড় মোটিভেশন, এখনও তারা টুর্নামেন্টে টিকে রয়েছে।

(ছবি- ড্যারিল মিচেলের ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+