IPL 2022: নাইট-প্রাক্তনীর ঝড়ে 'কেকেহার'! রাহুল-মার্করাম জুটিতে জয়ের হ্যাটট্রিক সানরাইজার্স হায়দরাবাদের

আইপিএলে টানা দ্বিতীয় পরাজয় কলকাতা নাইট রাইডার্সকে। বোলিং বিভাগকেই পরাজয়ের জন্য দায়ী করেছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে নাইট-বধ সেরে জয়ের হ্যাটট্রিক করে ফেলল কেন উইলিয়ামসনের দল। সর্বাধিক ৭১ রান করেন রাহুল ত্রিপাঠী। ৩৬ বলে ৬৮ করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

রাহুল-মার্করাম জুটিতে জয়ের হ্যাটট্রিক সানরাইজার্সের

জয়ের জন্য ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১০ বলে ৩ রান করে প্যাট কামিন্সের শিকার হন অভিষেক শর্মা। ৫.২ ওভারে সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ১৬ বলে ১৭ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন। এরপর সানরাইজার্সের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করামের জুটি। ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন কেকেআরের প্রাক্তনী ত্রিপাঠী।

রাহুল-মার্করাম জুটিতে জয়ের হ্যাটট্রিক সানরাইজার্সের

রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করামের জুটিতে ওঠে ৫৪ বলে ৯৪ রান। চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৭১ রান করে আউট হন ত্রিপাঠী। তিনি রাসেলের দ্বিতীয় শিকার। এরপর নিকোলাস পুরাণকে নিয়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এইডেন মার্করাম। আইপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতরানটি তিনি পূর্ণ করেন ৩১ বলে।

১৮তম ওভারে প্যাট কামিন্সের চতুর্থ ও পঞ্চম বলে দলকে টার্গেট পার করে দেন তিনি। দক্ষিণ আফ্রিকার মার্করামের ৩৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসে রয়েছে ৬টি চার, চারটি ছয়। ৮ বলে ৫ রান করে অপরাজিত থাকেন পুরাণ। কামিন্স ৩.৫ ওভারে ৪০ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। আন্দ্রে রাসেল ২ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। সুনীল নারিন ৪ ওভারে ২৩ ও বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। আমন হাকিম খান ১ ওভারে দেন ১৩ রান। উমেশ যাদব ৪ ওভারে ৩১ রান দিয়ে আজ কোনও উইকেট পাননি।

রাহুল-মার্করাম জুটিতে জয়ের হ্যাটট্রিক সানরাইজার্সের

এর আগে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রাথমিক ধাক্কা কাটিয়ে শ্রেয়স আইয়ারের দল তোলে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান। ৩৬ বলে ৫৪ রান করেন নীতীশ রানা। ২৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। রানার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়। চারটি করে চার ও ছক্কা হাঁকান রাসেল। ২৫ বলে ২৮ রান করেন শ্রেয়স আইয়ার। আইপিএলে নবম ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নেমে ৫ বলে ৭ রান করেন অ্যারন ফিঞ্চ। অপর ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৬ রানে আউট হন। টি নটরাজন ৩৭ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। উমরান মালিক দিনের দ্রুততম বলটি করার পাশাপাশি ২৭ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন ও জগদীশা সুচিথ। শ্রেয়স আইয়ার বলেন, রাহুল ত্রিপাঠীই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। আমাদের বোলারদের থিতু হতে দেননি। ব্যাটিং যা হয়েছে তাতে এই স্কোর জেতার মতোই ছিল। তবে বোলিং বিভাগের দিনটা আজ খারাপ গিয়েছে। টানা দুটি হারের পর ঘুরে দাঁড়াতে ফের রণকৌশল সাজাতে হবে শ্রেয়সদের। ৬ ম্যাচে ৬ পয়েন্ট কেকেআরের, তারা নেমে গিয়েছে চতুর্থ স্থানে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতে সানরাইজার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+