IPL 2022: লখনউকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের, লক্ষ্য পার রাহুল-অভিনব জুটিতে

আইপিএলে দুই নবাগত দলের দ্বৈরথ উপহার দিল রুদ্ধশ্বাস ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ১১ রান। আবেশ খানের প্রথম বলেই চার মারেন অভিনব মনোহর। দ্বিতীয় বলেও ফের চার। তৃতীয় বলে এক রান। চতুর্থ বলে রাহুল তেওয়াটিয়ার ব্যাট থেকেই এলো উইনিং শট। হার্দিক পাণ্ডিয়ার গুজরাত রাহুলের লখনউকে হারাল ২ বল বাকি থাকতে, ৫ উইকেটে।

লখনউকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের

চলতি আইপিএলে চারটি ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়ে সব দল জিতল। জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাত টাইটান্স। প্রথম ওভারের তৃতীয় বলেই শুভমান গিল শূন্য রানে দুষ্মন্ত চামিরার শিকার হন। চার রানে প্রথম উইকেট পড়ার পর তৃতীয় ওভারের প্রথম বলে বিডয় শঙ্করকে দুরন্ত ইয়র্কারে বোল্ড করেন চামিরা। ৬ বলে চার রানে সাজঘরে ফেরেন বিজয় শঙ্কর। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ম্যাথু ওয়েড ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ১০.১ ওভারে ৭২ রানের মাথায় হার্দিক ক্রুণাল পাণ্ডিয়ার শিকার হন। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৮ বলে ৩৩।

১১.৫ ওভারে দলের ৭৮ রানে ফেরেন ওয়েড। চারটি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৩০ রান করে তিনি দীপক হুডার বলে বোল্ড হন। এরপর গুজরাত টাইটান্সকে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দেয় ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়ার জুটি। ১৫ ওভারের শেষেও গুজরাত টাইটান্সের স্কোর ছিল ৪ উইকেটে ৯১। ষোড়শ ওভার করতে যাওয়ার সময় দীপক হুডার বোলিং ফিগার ছিল ২ ওভারে ৯ রানের বিনিময়ে ১ উইকেট। কিন্তু ১৬তম ওভারে মিলার ও তেওয়াটিয়ার ঝোড়়ো ব্যাটিংয়ে ওঠে ২২ রান। পরের ওভারে ১৭ রান দেন রবি বিষ্ণোই। চার ওভারে ৩৪ রান দিয়ে তিনি এদিন কোনও উইকেট পাননি।

১৮তম ওভারেও মিলার প্রথম দুই বলে ৮ রান নিয়ে ফেলেছিলেন। কিন্তু এই ওভারে আবেশ খানের তৃতীয় বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিলার। ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে মিলার করেন ২১ বলে ৩০। মিলার-তেওয়াটিয়ার জুটিতে ওঠে ৩৪ বলে ৬০ রান। শেষ দুই ওভারে জেতার জন্য টাইটান্সের দরকার ছিল ২০ রান।

লখনউকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। দীপক হুডা ৪১ বলে ৫৪ ও আয়ুশ বাদোনি ৪১ বলে ৫৪ রান করেন। ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন ক্রুণাল পাণ্ডিয়া। প্রথম ওভারের প্রথম বলেই গোল্ডেন ডাক পেয়ে সাজঘরে ফিরেছিলেন লোকেশ রাহুল। চার ওভারে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন শামি। বরুণ অ্যারন ৪৫ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশিরে ভেজা বলে বোলিং করা কঠিন বলে মনে করছেন রাহুল। অনুশীলনে এই চ্যালেঞ্জ সামলানোর প্রয়াস চালানোর কথাও বলেন লখনউ অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+