Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: রোহিতের প্রশ্নের মুখে সচিন-পুত্র অর্জুন, ঈশান দেখালেন মুম্বই ইন্ডিয়ান্সের চোখধাঁধানো অন্দরমহল

আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। পরদিনই ডাবল হেডার, যার প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৩টে থেকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা রয়েছে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে।

টিম হোটেলের অন্দরমহলের বিভিন্ন বন্দোবস্তের ছবি মুম্বই ইন্ডিয়ান্স তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়। হোটেলের অভ্যন্তরের পাশাপাশি এমআই অ্যারেনা ঘুরে দেখাতে গাইডের ভূমিকায় পাওয়া গিয়েছে বিস্ফোরক ওপেনার ঈশান কিষাণকে। হোটেলে থাকাকালীন ক্রিকেটাররা এমআই অ্যারেনায় কীভাবে সময় কাটান তা তুলে ধরেছেন কিষাণ।

 ঈশান দেখালেন মুম্বই ইন্ডিয়ান্সের চোখধাঁধানো অন্দরমহল

(ছবি- ঈশান কিষাণের টুইটার)

ভিডিওতে দেখা গিয়েছে, বিশাল স্ক্রিন-সহ ওপেন এয়ার থিয়েটার রয়েছে। যেখানে বসে পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতে পারবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। ফুটবল মাঠ থাকলেও চোট এড়াতে ফুটবল খেলা বারণ। কিন্তু ভলিবল কোর্ট রয়েছে, ফুটভলি, ফুটসলের বন্দোবস্ত রয়েছে। ছোট বাউন্ডারিতে ওয়ান বাউন্স ক্রিকেটও খেলা যাবে। গল্ফ কোর্টে বেশিরভাগ সময় কাটান বিদেশিরাই। পাশেই রয়েছে খাওয়া-দাওয়ার জায়গা। এবার যোগ হয়েছে ব্যাটলফিল্ড যেখানে রাখা খেলনা বন্দুক। ঈশান কিষাণ সেই জায়গায় বেশি সময় কাটাতে চান বলে জানিয়েছেন।

টিম হোটেলেও বিশাল ঘরে একসঙ্গে আরামে খেলা দেখার বন্দোবস্ত রয়েছে। এবারের টিমের সদস্যদের নাম লেখা রয়েছে দেওয়ালে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রত্যেক বছরের জার্সি যেমন রাখা রয়েছে, তেমনই আছে জেতা ট্রফিগুলিও। ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীরারাও যাতে খেলা দেখার পাশাপাশি নিজেরাও ইন্ডোর গেমসে নিজেদের নিয়োজিত রাখতে পারেন সেই ব্যবস্থা রয়েছে। প্লে স্টেশনে রয়েছে নানা ধরনের গেম। ঈশান কিষাণের দাবি, ফিফায় তাঁকে কেউ হারাতে পারবেন না। এ ছাড়া ক্যারম, টেবল টেনিস-সহ নানাবিধ ইন্ডোর গেমসের ব্যবস্থা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলে।

নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নেমে পড়়েছেন রোহিত শর্মাও। ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রাখার যে আবহ তৈরি হয়েছে সেখানে দেখা গিয়েছে, রোহিত অর্জুন তেন্ডুলকরের কাছে জানতে চেয়েছেন তাঁর বাড়ির খবর। অর্জুন রোহিতের প্রশ্নের উত্তরে জানান, বাবা ও মা ভালোই আছেন, দিদি সারা এখন রয়েছেন লন্ডনে। কায়রন পোলার্ড-সহ অনেক বিদেশিই এসে গিয়েছেন। সবমিলিয়ে খেতাব ফের দখলে নিতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না মুম্বই ইন্ডিয়ান্স। এবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে স্পনসরের লোগো-সহ ডিজাইনেও কিছু পরিবর্তন হয়েছে। গত বছর আইপিএল খেতাব ধরে রাখতে না পারলেও এবার চেন্নাই সুপার কিংসের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিতে বদ্ধপরিকর আইপিএলের সফলতম দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+