IPL 2022: লিভিংস্টোন ও অর্শদীপের তিনটি করে উইকেট, মার্শের অর্ধশতরানেও পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি থামল ১৫৯ রানে

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতার জন্য পাঞ্জাব কিংসের টার্গেট ১৬০ রান। ঝোড়ো শুরুর পরও ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সক্ষম হলো ঋষভ পন্থের দল। মিচেল মার্শ সর্বাধিক ৬৩ রান করেন। লিয়াম লিভিংস্টোন ও অর্শদীপ সিং নেন তিনটি করে উইকেট। ডেথ ওভারে দুরন্ত বোলিং করায় দিল্লিকে ১৬০-এর কমেই বেঁধে ফেলল ময়াঙ্ক আগরওয়ালের দল।

ওয়ার্নার ব্যর্থ, সরফরাজের ভালো শুরু

ওয়ার্নার ব্যর্থ, সরফরাজের ভালো শুরু

টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ঋষভ পন্থের দল তোলে ৫৯ রান। কিন্তু ৭ থেকে ১৫ ওভারের মধ্যে পড়ে তিনটি উইকেট, ওঠে ৫৭ রান। এদিন ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। তিনি লিয়াম লিভিংস্টোনের শিকার। সরফরাজ প্রথম বলটি খেলবেন বলে গার্ড নিয়েছিলেন। কিন্তু লিভিংস্টোনকে বোলিং ওপেন করতে দেখে প্রথম বলটি খেলতে চান ওয়ার্নার। প্রান্ত বদল করেন সরফরাজ। এরপর প্রথম বলেই আউট ওয়ার্নার। এই ধাক্কা কাটাতে শ্রীকার ভরতের জায়গায় প্রথম একাদশে আসা সরফরাজ খান আগ্রাসী ব্যাটিং শুরু করেন। ১৬ বলে ৩২ রান করে তিনি অর্শদীপ সিংয়ের শিকার। ওয়ার্নারের পর তাঁর ক্যাচটিও যায় রাহুল চাহারের হাতে। ৪.৫ ওভারে ৫১ রানে পড়ে দিল্লির দ্বিতীয় উইকেট।

হতাশ করলেন পন্থ

হতাশ করলেন পন্থ

১১ ওভারে ৯৮ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। ২১ বলে ২৪ রান করে ললিত যাদব অর্শদীপ সিংয়ের দ্বিতীয় শিকার। এদিন তিনিও ভাগ্যের সহায়তায় গোল্ডেন ডাক এড়ান। সরফরাজ ফেরার পর নেমেই পঞ্চম ওভারের শেষ বলে তিনি জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন। কিন্তু বেঁচে যান নো বল হওয়ায়। তারপরও বড় রান পেলেন না। চারে নেমে ব্যর্থ হলেন অধিনায়ক ঋষভ পন্থ। তিনি তিন বলে সাত রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্প আউট হন। পন্থ আউট হলে ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ১২ ওভারে ৪ উইকেটে ১০৭। ১৩.৩ ওভারে পড়ে পঞ্চম উইকেট। দলের ১১২ রানের মাথায় রভম্যান পাওয়েল প্যাভিলিয়নে ফেরেন ৬ বলে ২ রান করে। তিনি লিভিংস্টোনের তৃতীয় শিকার।

মানরক্ষা মার্শের ব্যাটে

মিচেল মার্শ এদিন চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরানটি করে দিল্লিকে লড়াইয়ে রাখলেন। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করেছিলেন ৮৯। এদিন তিনি দায়িত্বশীল ইনিংস খেললেন। ৪০ বলে এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ১৫ ওভারে ৫ উইকেটে ১১৬। ১৯তম ওভারের দ্বিতীয় বলে মিচেল মার্শের উইকেটটি তুলে নেন কাগিসো রাবাডা। মার্শ চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬৩ রান করেন। ১৯তম ওভারে মাত্র তিন রান দেন রাবাডা। শেষ ওভারের তৃতীয় বলে শার্দুল ঠাকুর (৪ বলে ৩) রান অর্শদীপের বলে আউট হন। শেষ ওভারে ৭ রান ওঠায় দিল্লি ১৫৯ রানের বেশি যেতে পারেনি। অক্ষর প্যাটেল ২০ বলে ১৭ ও কুলদীপ যাদব ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে দিল্লি তোলে ৪৩ রান।

লিভিংস্টোন সফলতম

পাঞ্জাব কিংসের সফলতম বোলার লিয়াম লিভিংস্টোন। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে তিনি নিলেন তিন উইকেট, ৮টি বলে কোনও রান নিতে পারেননি ব্যাটাররা। অর্শদীপ সিংও পেয়েছেন তিনটি উইকেট, তবে তিনি চার ওভারে দেন ৩৭ রান। কাগিসো রাবাডা ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ১টি উইকেট। রাহুল চাহারের ৪ ওভারে ১৪টি ডট বল, তিনি ১৯ রান দিয়ে কোনও উইকেট পাননি। হরপ্রীত ব্রার ৩ ওভারে ২৯ ও ঋষি ধাওয়ান ২ ওভারে ১৭ রান দিয়েছেন, তাঁরাও এদিন উইকেট তুলতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+