IPL 2022: আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব, দুই দলের প্রথম একাদশে কারা?

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। লখনউ অধিনায়ক এই প্রথম নিজের পুরানো দলের বিরুদ্ধে খেলতে নামবেন। চলতি আইপিএলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে পাঞ্জাব কিংস। টস জিতে ফিল্ডিং নিয়েছে পাঞ্জাব কিংস। ময়াঙ্কের দল অপরিবর্তিত। লখনউ দলে মণীশ পাণ্ডের জায়গায় ফিরলেন আবেশ খান।

টস জিতে ফিল্ডিং

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল বলেন, বাউন্ডারি খুব একটা বড় নয়। ফলে এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। তাছাড়া পরের দিকে শিশিরের প্রভাবও এখন খুব একটা বেশি দেখা যাচ্ছে না। সে কারণেই টার্গেট সামনে নিয়ে রান তাড়া করা সুবিধাজনক। তিনি বলেন, বিপক্ষকে যতটা কম সম্ভব রানে বেঁধে ফেলাই লক্ষ্য। পুরানো দলের বিরুদ্ধে আবেগ ঝেড়ে ফেলে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল বলেন, এই ম্যাচে অন্তত ময়াঙ্ককে শুভেচ্ছা জানাতে পারছি না। টস জেতা-হারা এই ম্যাচে প্রভাব ফেলবে না। কারণ, ডিউ ফ্যাক্টর এখন নেই। যারা ভালো খেলবে তারাই জিতবে।

কে কোথায় দাঁড়িয়ে?

গুজরাত টাইটান্স ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের ৮ ম্যাচে রয়েছে ১২ পয়েন্ট। সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের রয়েছে ৮ ম্যাচে ১০ পয়েন্ট করে। রাজস্থানের নেট রান রেট ০.৫৬১, হায়দরাবাদের ০.৬০০, লখনউয়ের ০.৩৩৪। আজ জিতলে লখনউ পয়েন্টের নিরিখে ধরে ফেলবে রাজস্থানকে। তবে নেট রান রেটে রাজস্থানকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থান দখলের জন্য লোকেশ রাহুলদের জিততে হবে বড় ব্যবধানে। পাঞ্জাব কিংস জিতলে এক ধাপ উঠে আসতে পারবে।

হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা

হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা

মাঠের দুই প্রান্তের মধ্যে একদিকে বাউন্ডারি ছোট, অন্যদিকে বড়। দুই পাশের বাউন্ডারিও খুব বেশি বড় নয়। ফলে ব্যাটাররা চাইবেন সেই অনুযায়ী বড় শট খেলতে। দুই দলেই বেশ কয়েকজন আগ্রাসী ব্যাটার রয়েছেন। উইকেটে ঘাস রয়েছে। ফলে তা জোরে বোলারদের সুবিধা দিতে পারে, সঠিক লেংথে বল করলে এবং শর্ট বল করলে সাফল্য আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ ড্যানি মরিসন।

পাঞ্জাব অপরিবর্তিত, লখনউয়ে আবেশ

পাঞ্জাব অপরিবর্তিত, লখনউয়ে আবেশ

পাঞ্জাব কিংস দলে কোনও পরিবর্তন নেই। তবে মণীশ পাণ্ডেকে বাইরে রেখে আবেশ খানকে দলে ফেরাল লখনউ সুপার জায়ান্টস। হাই স্কোরিং গ্রাউন্ডে বোলিং বিকল্প বেশি নিয়ে নামার লক্ষ্যেই এই পরিবর্তন বলে জানিয়েছেন রাহুল। একনজরে দেখে নেওয়া যাক দুই দলে কারা রয়েছেন-

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই, আবেশ খান, মহসীন খান

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+