IPL 2022: আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে টস জিতে ব্যাটিং পাঞ্জাবের, দুই দলের একাদশে রয়েছেন কারা?

আইপিএলে আজ শনিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে রাজস্থানের রয়েছে ১২ পয়েন্ট, পাঞ্জাব কিংসের ১০ ম্যাচে ১০ পয়েন্ট। এই ম্যাচে জিতলে পয়েন্টের নিরিখে ময়াঙ্কের দল যেমন সঞ্জু স্যামসনদের ধরে ফেলবে, তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও টপকে প্রথম চারে চলে আসবে পাঞ্জাব কিংস। টস জিতে ব্যাটিং নিয়েছে পাঞ্জাব কিংস।

টস জিতে ব্যাটিং

পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল বলেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। তবে পরের দিকে মন্থর হতে পারে। সে কারণে স্কোরবোর্ডে বড় রান তুলে রাখাই আমাদের লক্ষ্য। পরের দিকে বল ঘুরবে বলেও মনে হচ্ছে। এই নিয়ে ১১টি ম্যাচের মধ্যে ১০ বার টস হারলেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস অধিনায়ক তাই বলেন, টস হারার বিষয়টি আমার কাছে নতুন কিছু নয়। আমাদের পরিকল্পনা ছিল টস জিতলে ব্যাট করার। কিন্তু দলে যা ভারসাম্য রয়েছে তাতে অসুবিধা হবে না।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

চলতি আইপিএলে এই দুই আজই প্রথম মুখোমুখি হচ্ছে। এর আগে তারা একে অপরের বিরুদ্ধে মোট ২৩টি ম্যাচ খেলেছে। রাজস্থান রয়্যালস জিতেছে ১৩টিতে, দশটি ম্যাচে জিতেছে পাঞ্জাব। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখেও রাজস্থান রয়্যালস এগিয়ে ৩-২ ব্যবধানে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস ৪ রানে জিতেছিল। ফিরতি সাক্ষাতে অবশ্য হেরে যায় ২ রানে। ২০১৮ সালের পর থেকে দুই দলই চারটি করে ম্যাচ জিতেছে।

হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা

আজকের ম্যাচে ডিউ ফ্যাক্টরের কোনও ব্যাপার নেই বলেই পিচ রিপোর্টের সময় জানিয়েছেন ইয়ান বিশপ। উইকেটে ঘাস যেমন রয়েছে, তেননই কিছু জায়গায় ফাটলও রয়েছে যাতে স্পিনাররাও সাহায্য আদায় করতে পারবেন। আজকের ম্যাচও হাই স্কোরিং হবে বলে মনে করা হচ্ছে। বাউন্ডারির যা আকার তাতে সিমারদের বিরুদ্ধে ব্যাটাররা শর্ট বলে বড় শট খেলতেই পারেন। উল্লেখ্য, পাঞ্জাব কিংস চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। রাজস্থান রয়্যালস নামবে হারের হ্যাটট্রিক এড়িয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে।

দুই দলের একাদশ

এদিন পাঞ্জাব কিংসের একাদশ অপরিবর্তিত। রাজস্থান রয়্যালসে করুণ নায়ারের জায়গায় দলে এলেন যশস্বী জয়সওয়াল। একনজরে দেখা যাক কোন দলে কারা রয়েছেন-

পাঞ্জাব কিংস- জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা

রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+