IPL 2022: পৃথ্বী শ হাসপাতালে! আইপিএলে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠাল দিল্লি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে দিল্লি। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে চেন্নাই। আজ হারলেই অঙ্কের বিচারেও প্লে অফের যে ক্ষীণতম সম্ভাবনা রয়েছে ধোনিদের, তা শেষ হয়ে যাবে। জিতলে পন্থদের অবস্থান বদল না হলেও প্লে অফের দৌড়ে থাকবেন ভালোভাবেই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

হাসপাতালে পৃথ্বী

হাসপাতালে পৃথ্বী

আজকের ম্যাচেও পৃথ্বী শ-কে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের আগে জানা গিয়েছিল, পৃথ্বী শ অসুস্থ। সে কারণে মনদীপ সিংকে ওপেনার হিসেবে খেলানো হয়। যদিও তিনি কোনও রান করতে পারেননি। পৃথ্বী আজ বিকেলে তাঁর ইনস্টাগ্রাম ছবি দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বেডে রয়েছেন, সামনে রাখা ল্যাপটপ। দিল্লি ক্যাপিটালসের ওপেনার জানিয়েছেন, তাঁর জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি। সেরে উঠছেন। যাঁরা তাঁর আরোগ্য কামনা করেছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়ে শ জানিয়েছেন, দ্রুতই মাঠে ফিরবেন। দিল্লি ক্যাপিটালস শিবিরে বারবার থাবা বসাচ্ছে করোনা। এর আগে, মিচেল মার্শ ও টিম সেইফার্ট করোনা আক্রান্ত হয়েছিলেন। মার্শ হাসপাতালে ভর্তি ছিলেন। পৃথ্বীও করোনা আক্রান্ত হয়েছেন, নাকি সাধারণ জ্বর তা নিয়ে জল্পনার মধ্যেই জানা গিয়েছে, করোনা রিপোর্ট নেগেটিভ।

দুই দলেই জোড়া পরিবর্তন

দুই দলেই এদিন দুটি করে পরিবর্তন আনা হয়েছে। মনদীপ সিং ও ললিত যাদবের পরিবর্তে দিল্লি ক্যাপিটালস দলে এসেছেন কেএস ভরত ও অক্ষর প্যাটেল। চেন্নাই সুপার কিংসের সদ্যপ্রাক্তন অধিনায়ক রবীন্দ্র জাদেজা ফিটনেসের কারণে দলের বাইরে। তাঁর জায়গায় এসেছেন শিবম দুবে। ফিট হয়ে ডোয়েইন প্রিটোরিয়াসের জায়গায় এলেন ডোয়েইন ব্র্যাভো। আজকের এই ম্যাচ হওয়া নিয়ে আজ অনিশ্চয়তা তৈরি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের এক নেট বোলারের করোনা ধরা পড়ায়। গোটা দলকে নির্দেশ দেওয়া হয় নতুন করে হওয়া আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট না আসা অবধি সকলকে হোটেলের ঘরে আবদ্ধ থাকতে হবে। তবে সকলের রিপোর্ট নেগেটিভ আসায় ম্যাচকে ঘিরে যে শঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছিল তা কেটে যায়।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

আইপিএলে দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথ হয়েছে ২৬ বার। তার মধ্যে ১৬টি ম্যাচে জিতেছে চেন্নাই সুপার কিংস। দিল্লির ফ্যাঞ্চাইজি (দিল্লি ডেয়ারডেভিলস ও দিল্লি ক্যাপিটালস) জিতেছে ১০টিতে। ২০২০ ও ২০২১ সালে লিগ পর্যায়ের মোট চারটিতেই জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে দিল্লিকে কোয়ালিফায়ার ১-এ হারিয়েই গত বছর ফাইনালে উঠেছিল ধোনির সিএসকে। গত মরশুমে প্রথম সাক্ষাতে ৭ ও ফিরতি সাক্ষাতে ৩ উইকেটে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। কোয়ালিফায়ারে ধোনিরা জেতেন ৪ উইকেটে। এবারের আইপিএলে এই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দল। দিল্লি ক্যাপিটালস যেমন জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে, তেমনই চেন্নাই সুপার কিংস জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে।

একনজরে একাদশ

চেন্নাই সুপার কিংস- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েইন ব্র্যাভো, মাহিশ থিকশানা, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরী

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার, কেএস ভরত, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, খলিল আহমেদ

(ছবি- পৃথ্বী শ-র ইনস্টাগ্রাম স্টোরি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+