IPL 2022: আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে সুবিধা পাবে সিএসকে, পুরো নতুন ইউনিট কিছুটা হলেও পিছিয়ে রাখছে কলকাতাকে
IPL 2022: আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে সুবিধা পাবে সিএসকে, পুরো নতুন ইউনিট কিছুটা হলেও পিছিয়ে রাখছে কলকাতাকে
কিছু ঘণ্টার অপেক্ষা মাত্র। তার পরই ঢাকি কাঠি পড়ে যাবে আইপিএল-এর। পঞ্চদশ আইপিএলকে ঘিরে জোক কদমে প্রস্তুতি চলছে মায়ানগরীতে। গোটা শহর ঘিরে ফেলা হয়েছে আইপিএল-এর পোস্টারে। আইপিএল ২০২২-এর বল গড়ানোর প্রহর গুনছে আবাল বৃদ্ধ বনিতা। কিন্তু কতটা তৈরি দুই দল, কী ছক কষছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের থিঙ্ক ট্যাঙ্ক, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন, কী হতে পারে পিচের কন্ডিশন, প্রথম ম্যাচের সব কিছুরই খুঁটিনাটি আভাস দেওয়া হল এই প্রতিবদনে।

সিএসকে’র কোর ইউনিট বনাম কেকেআর-এর প্রায় নতুন দল:
নিজেদের কোর ইউনিট ধরে রাখার সুফল এই ম্যাচে পাবে সিএসকে। নিলামের আগে দলের প্রায় সব ক্রিকেটারকে ছেড়ে দিতে হলেও নিলামে অর্থের ঝাঁপি উজাড় করে দলকে ক্রমাগত সফল করা ক্রিকেটারদের ধরে রেখেছে সিএসকে। অপর দিকে, কেকেআর খোলনলচে বদলে গিয়েছে। হাতে গোনা কিছু খেলোয়াড় ছাড়া স্কোয়াডের অধিকাংশ-ই নতুন। কোর ইউনিট ধরে রাখার সুবিধা নিঃসন্দেহে এই ম্যাচে পাবে সিএসকে। মইন আলির প্রথম ম্যাচে না থাকাটা কিছুটা সমস্যায় ফেলতে পারে দক্ষিণের দলটিকে। মইন থাকলে যেমন ওপেনিং-এ সুবিধা পেত সিএসকে, তেমন গুরুত্বপূর্ণ চার ওভার করতেন ইংল্যান্ডের অফ স্পিনার। তা ছাড়া গত মরসুমে চেন্নাইয়ের এই সাফল্যে অবদান রাখা ডোয়েন ব্র্যাভো, অম্বতি রায়াডু, রবীন উথাপ্পা, মিচেল স্যান্টনারের সার্ভিস পাবে সিএসকে। তাছাড়া রয়েছেন স্বয়ং ধোনি। পক্ষান্তরে কেকেআর পুরোপুরি নতুন ভাবে শুরু করবে। ফাইনালে তোলা অধিনায়ক ইয়ন মর্গ্যানকে কেকেআর ধরে রাখেনি। শ্রেয়াস আইয়ারকে করা হয়েছে নতুন অধিনায়ক। এছাড়া মুষ্টিমেয় কিছু ক্রিকেটার ছাড়া পুরোটাই নতুন স্কোয়াড। ছেড়ে দেওয়া হয়েছে শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিকের মতো গত মরসুমে প্রথম একাদশে নিয়মিত খেলা ক্রিকেটারদের। যদিও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এই দলকে নিয়ে আত্মবিশ্বাসী শুনিয়েছে ম্যাকালামকে।

পিচ রিপোর্ট:
পিচ প্রথম ইনিংসে শক্ত থাকার সম্ভবনা রয়েছে। ম্যাচ যত গড়াবে তত নরম হবে উইকেট। দ্বিতীয় ইনিংসে সুবিধা পাবেন স্পিনাররা যদি শিশির না পড়ে। মুম্বইয়ের আবহাওয়ায় এমনিতেই সুবিধা পাবেন সিমাররা। এই ম্যাচেও সুবিধা পাবেন তারা। ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাচটি আয়োজিত হবে, তবে লাইন এবং লেন্থ ঠিক রাখতে পারলে বোলারজের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। টসে জিতে বোলিং করা উচিৎ হবে। কারণ দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভবনা প্রবল।

যে ক্রিকেটারদের এই ম্যাচে নিশ্চিত ভাবে পাবে না দুই দল:
এই ম্যাচে সিএসকে মইন আলির পাশাপাশি পাবে না দীপক চাহারকেও। চোট সারিয়ে সুস্থ উঠছেন দীপক, এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন তিনি। তেমনই কেকেআর পাবে না প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চকে। কামিন্স এবং ফিঞ্চ ন্যাশনাল ডিউটিতে রয়েছেন পাকিস্তানে।

পরিসংখ্যান:
এই দু'টি দলই আইপিএল-এর শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছি। ২০২১ আইপিএল-এর ফাইনালে ইয়ম মর্গ্যানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল চেন্নাই সুপার কিংস। ফলে প্রাথমিক ভাবে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করার লক্ষ্য থাকলেও কেকেআর চাইবে শেষ বার ট্রফি হাতছাড়া হওয়ার বদলা এই ম্যাচে নিতে। আইপিএল-এ দুই দল মুখোমুখি হয়েছে ২৭টি ম্যাচে। যার মধ্যে ১৮টি ম্যাচে জিতেছে সিএসকে, কেকেআর জিতেছে ৮টি ম্যাচে। ওয়াংখেড়েতে মাত্র এক বারই দুই দল খেলেছে যার মধ্যে জিতেছে সিএসকে। শেষ পাঁচটি আইপিএল-এর ম্যাচে চারটিই জিতেছে সিএসকে।












Click it and Unblock the Notifications