IPL 2022: গুরুত্বপূ্র্ণ ম্যাচে দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে
IPL 2022: গুরুত্বপূ্র্ণ ম্যাচে দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতেই জিততেই হবে
গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের কাছেই এই ম্যাচ থেকে দু'পয়েন্ট প্রয়োজন। যেই দল জিতবে সেই দল লিগ টেবলে প্রথম চারে শেষ করার লড়াইয়ে অনেকটা অক্সিজেন পেয়ে যাবে, কিন্তু যেই দল জিতবে, সেই দলের জন্য পরবর্তী সফরটা আরও কঠিন হবে।

দিল্লি ক্যাপিটালস:
মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল-এর সূচনটা জয় দিয়ে করলেও পরবর্তী পর্যায়ে পরের পর ম্যাচ হেরে নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাস্ত হয়েছে ঋষভ পন্থের দল। এখনও পর্যন্ত নিজেদের সঠিক প্রথম একাদশই গড়ে তুলতে পারেনি দিল্লি। দলের মধ্যে একাধিক পরিবর্তন প্রায়ই লেগে রয়েছে। ডেভিড ওয়ার্নার এবং কুলদীপ যাদব ছাড়া দলের অন্যান্য তারকা ক্রিকেটারদের ফর্মে না থাকাটা আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির কাছে। প্রথম চারের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে কলকাতার বিরুদ্ধে জিততেই হবে দিল্লিকে।

কলকাতা নাইট রাইডার্স:
কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেকেআর-এর পয়েন্ট ৮ ম্যাচে ৬। এই অবস্থা থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তা হলে পরবর্তী ছয়টি ম্যাচেই জিততে হবে নাইট রাইডার্সকে। তবে, কেকেআর-এর শিবিরকে চিন্তায় রাখছে দলের ধারাবাহিকতার অভাব। এই ম্যাচে স্যাম বিলিংসের পরিবর্তে দলে ফিরতে পারেন অ্যারন ফিঞ্চ। তবে, কেকেআর টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে প্যাট কামিন্সকে খেলানোর পরিকল্পনা। কারণ প্যাটের পরিবর্তে সুযোগ পাওয়া টিম সাউদি দক্ষদতার পরিচয় দিয়েছে। সেক্ষেত্রে টিমকে বাইরে বসানোটা বড় রিস্ক হয়ে যেতে পারে যদি না প্যাট সফল হন। স্যাম বিলিংস বাইরে বসলে শেলডন জ্যাকসনকে ফের প্রথম একাদশে দেখা যাবে।

পিচ কন্ডিশন:
দিল্লি বনাম কলকাতার এই ম্যাচটি আয়োজিত হবে মুম্বইয়ের ওয়াখেড়ে স্টেডিয়ামে। সাধারণত ব্যাটিং সহায়ক পিচ উপহার দেওয়ার জন্য বিখ্যাত ওয়াংখেড়ে। প্রথম ইনিংসে এই মাঠে গড়ে ১৮০-১৯০ রান ওঠে। নতুন বলে শুরুর দিকে ব্যাটসম্যানদের সমস্যা হওয়া সম্ভবনা রয়েছে কারণ ওয়াংখেড়ের পিচে নতুন বলে সুইং এবং সিম লক্ষ্য করা যাবে, উইকেট থেকে থমকেও আসতে পারে বল। তবে, যত বল পুরনো হবে তত বেশি ব্যাটিং সহায়ক হয়ে উঠবে উইকেট।
দ্বিতীয় ইনিংসে পিচ স্লো হতে পারে। অ্যান্টি ডিউ এজেন্ট উইকেটে স্প্রে করা হয়েছে। যদি ডিউ ফ্যাক্টর কাজ না করে তা হলে হলে টসে জিতে ব্যাটিং নেওয়াই উচিৎ হবে।

আবহাওয়া:
খুব একটা মনোরম পরিবেশ ক্রিকেটারদের উপহার দেবে না ওয়াংখেড়ে। উষ্ণ আবহাওয়া থাকবে একই রকম। ম্যাচের সময়ে ওয়াংখেড়ের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৭৪ শতাংশ। দক্ষিণ-পশ্চিম দিকে হাওয়া বইবে। ম্যাচে সময়ে ১৫ থেকে ২৫ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে। ম্যাচের সময়ে বৃষ্টিও কোনও সম্ভবনা নেই।

পরিসংখ্যানে কলকাতা-দিল্লি দ্বৈরথ:
দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল-এ মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত ৩০টি ম্যাচে। এর মধ্যে পাল্লা ভারী কলকাতার। ১৬টি ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস জিতেছে ১৩টি ম্যাচে। একটি ম্যাচের কোনও ফলাফল বের হয়নি।












Click it and Unblock the Notifications