IPL 2022: রাহুলের কোন দিকগুলিতে মুগ্ধ হরভজন? ক্যাপ্টেন্সিতে কেন গম্ভীরের ছায়া দেখছেন চাওলা?

আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেলেই চলতি আইপিএলের দ্বিতীয় দল হিসেবে প্লে অফের জায়গা পাকা করে ফেলবে লখনউ সুপার জায়ান্টস। আর যদি হেরে যায় তাহলে অপেক্ষা করতে হবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের জন্য। এখনও অবধি ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন লোকেশ রাহুল। তাঁর অধিনায়কত্বের প্রশংসাও করছেন প্রাক্তনরা।

নজর কেড়েছেন রাহুল

নজর কেড়েছেন রাহুল

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে অনেকেই দৌড়ে রেখেছেন লোকেশ রাহুলকে। অধিনায়ক হিসেবে রাহুল পরিণত হচ্ছেন বলেই উপলব্ধি ক্রিকেট বিশেষজ্ঞদের। গৌতম গম্ভীরকে দেখে রাহুলের ক্যাপ্টেন্সি আরও আগ্রাসী হয়েছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার পীযূষ চাওলা। চাওলা কেকেআরে থাকাকালীন গম্ভীরের অধিনায়কত্বে খেলেছেন। রাহুলের অধিনায়কত্বেও গৌতির ছায়া দেখছেন তিনি। লখনউ সুপার জায়ান্টস দলের যা শক্তি তাতে তাদের অনেকে খেতাব জয়ের দাবিদার বলেও মনে করছেন।

গম্ভীরের মতো

গম্ভীরের মতো

স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে পীযূষ চাওলা বলেন, যেভাবে রাহুল দলকে নেতৃত্ব দিচ্ছেন তা রীতিমতো উত্তেজক। দারুণভাবে তিনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করছেন। প্রতিপক্ষের উপর লাগাতার চাপ তৈরি করে জয় ছিনিয়ে নেওয়ার মানসিকতা সব সময় পরিলক্ষিত হচ্ছে। ১১-১২ ওভারেও স্লিপ ফিল্ডার লেগে প্রতিপক্ষের ইনিংস দ্রুত শেষ করে দিতে চাইছেন। আমার মনে হয় এটা রাহুল শিখেছেন মেন্টর গম্ভীরের কাছ থেকেই। গৌতম গম্ভীর আইপিএলে অধিনায়কত্ব করার সময়ও এমনটাই করতেন।

নেতৃত্বের প্রশংসা

নেতৃত্বের প্রশংসা

রাহুল যেমন ঠাণ্ডা মাথায় সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তার প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। ভাজ্জির কথায়, রাহুল যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেটা লখনউয়ের সাফল্য পাওয়ার অন্যতম কারণ। দলের হয়ে সর্বাধিক রান করেছেন। এতে দলের বাকিরাও ভালো কিছু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকছেন। মাথা ঠাণ্ডা রেখে অধিনায়কত্ব করছেন রাহুল। এই ধরনের টুর্নামেন্টে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ম্যানেজমেন্টও খুব সক্রিয় একেবারে প্রথম থেকেই। সঠিক দল বেছেছেন, সঠিক কোচ রাখা হয়েছে। সঠিক স্ট্র্যাটেজি তৈরি করে এগিয়ে চলাতেই লখনউ ভালো খেলছে বলে অভিমত ভাজ্জির।

চলতি আইপিএলে রাহুল

চলতি আইপিএলে রাহুল

চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় লোকেশ রাহুল রয়েছেন দ্বিতীয় স্থানে, ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান তাঁরই। ১২টি ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৪৫৯ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১০৩। গড় ৪৫.৯০, স্ট্রাইক রেট ১৪০.৩৬। ২টি করে শতরান ও অর্ধশতরান করেছেন। তিনবার শূন্য রানে আউট হয়েছেন। ৩৯টি চার ও ২০টি ছয় এসেছে রাহুলের ব্যাট থেকে। আইপিএলের পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+