IPL 2022: রোহিত শর্মা দাঁড়িয়ে বিরাট মাইলস্টোনের সামনে! আইপিএলে এবার মুম্বই ইন্ডিয়ান্স-পাঞ্জাব কিংস দ্বৈরথ

চলতি আইপিএলের ২৩তম ম্যাচে কাল পুনের এমসিএ স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন এবার চারটি ম্যাচেই পরাস্ত হয়েছে। পাঞ্জাব কিংস চারটি ম্যাচে দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে। ময়াঙ্ক আগরওয়ালের দলের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে মুখিয়ে রোহিত শর্মার দল।

জয়হীন মুম্বইয়ের সামনে পাঞ্জাব

জয়হীন মুম্বইয়ের সামনে পাঞ্জাব

পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে আরসিবিকে ৫ উইকেটে হারানোর পর কেকেআরের কাছে ৬ উইকেটে পরাস্ত হয়। এরপর চেন্নাই সুপার কিংসকে ৫৪ রানে হারায় পাঞ্জাব কিংস, কিন্তু আগের ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে ৬ উইকেটে পরাস্ত হয়। রোহিত শর্মারা দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে, রাজস্থান রয়্যালসের কাছে ২৩ রানে, কেকেআরের কাছে ৫ উইকেটে ও আরসিবির কাছে ৭ উইকেটে পরাস্ত হয়েছে। দুই দলের কাছেই বোলিং বিভাগে উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দ্বৈরথে এগিয়ে রোহিতরা

দ্বৈরথে এগিয়ে রোহিতরা

পারস্পরিক দ্বৈরথে ২৮টি ম্যাচের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৫টিতে, পাঞ্জাব কিংস ১৩টিতে (আগে পাঞ্জাব কিংসের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব, গত বছর থেকে পাঞ্জাব কিংস নামে খেলছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। গত আইপিএলে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস ৯ উইকেটে জয়লাভ করেছিল, মুম্বই ইন্ডিয়ান্স ফিরতি সাক্ষাতে জয়লাভ করে ৬ উইকেটে। শেষ ৫টি দ্বৈরথেও মুম্বই ইন্ডিয়ান্স ৩টিতে জিতেছে, পাঞ্জাব ২টিতে। তবে এবার সাম্প্রতিক ফর্মের নিরিখে পাঞ্জাব কিংস শুরু করবে ফেভারিট হিসেবেই।

বিরাট নজির স্পর্শের সামনে রোহিত

বিরাট নজির স্পর্শের সামনে রোহিত

কালকের ম্যাচে রোহিত শর্মা বিরাট নজিরের সামনে দাঁড়িয়ে। আর ২৫ রান করলেই দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে তিনি টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হবেন, বিরাট কোহলির পর। বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে তিনি এই নজির গড়তে চলেছেন। ক্রিস গেইল (১৪৫৬২), শোয়েব মালিক (১১৬৯৮), কায়রন পোলার্ড (১১৪৭৪), অ্যারন ফিঞ্চ (১০৪৯৯), বিরাট কোহলি (১০৩৭৯) ও ডেভিড ওয়ার্নার (১০৩৭৩)-এর পর। দুই দলের দ্বৈরথে রোহিতই সর্বাধিক রান করেছেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২ হাজার রান পূর্ণ করতে সূর্যকুমার যাদবের প্রয়োজন ১০০ রান। ৪টি ক্যাচ ধরলে আইপিএলে কায়রন পোলার্ডের ক্যাচের সংখ্যা দাঁড়াবে ১০০। আউটফিল্ড প্লেয়ার হিসেবে ক্যাচ নেওয়ার নিরিখে তিনি থাকবেন সুরেশ রায়না (১০৯)-এর পরেই। জয়দেব উনাদকাট টি ২০-তে ২০০ উইকেট থেকে ৪ উইকেট দূরে।

ধাওয়ান-ময়াঙ্কদের সামনে নজিরের হাতছানি

পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ানের বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করতে দরকার ৮৯ রান, ৯৮ রান করলে টি ২০ ক্রিকেটে তাঁর ৯ হাজার রান হবে। পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল টি ২০ ক্রিকেটে ৪ হাজার রান থেকে ৪১ রান দূরে। টি ২০ ক্রিকেটে ৪ হাজার রান থেকে জনি বেয়ারস্টো ৮৮ রান দূরে।

সম্ভাব্য ১১

দুই দলের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। একটিও জয় না পাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স দলে পরিবর্তন আনে কিনা সেটা দেখার। দেখা যাক কোন দল কেমন হতে পারে-

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, রামনদীপ সিং, জয়দেব উনাদকাট, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, বেসিল থাম্পি

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, ওডিয়ান স্মিথ, শাহরুখ খান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব অরোরা, অর্শদীপ সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+