IPL 2022: অবশেষে স্বস্তির বাতাবরণ, চলতি আইপিএল-এ প্রথম জয়ের মুখ দেখল মুম্বই

IPL 2022: অবশেষে স্বস্তির বাতাবরণ, চলতি আইপিএল-এ প্রথম জয়ের মুখ দেখল মুম্বই

অবশেষে জয়ের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২-এ প্রথম জয়ের মুখ দেখল রোহিত শর্মার দল। টানা আট ম্যাচ পরাজিত হওয়ার পর অবশেষে নবম ম্যাচে জয়ের মুখ দেখল নীতা অম্বানির দল। রাজস্থান রয়্যালসের দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে হাতে পাঁচ উইকেট নিয়ে জয় তুলে নেয় মুম্বই। ১৯.২ ওভারে মুম্বইয়ের রান দাঁড়ায় ১৬১/৫।

IPL 2022: অবশেষে স্বস্তির বাতাবরণ, চলতি আইপিএল-এ প্রথম জয়ের মুখ দেখল মুম্বই

এ দিন মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে প্রথমে টসে জিতে রাজস্থান রয়্যালসকে বোলিং করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা রেখেছিলেন বোলাররা। লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানকে লাস্ট বয়রা আটকে দেয় ১৫৮/৬ রানে। এক মাত্র জস বাটলার ছাড়া রাজস্থানের কোনও ব্যাটসম্যান এই ম্যাচে রান পাননি। ফর্মে থাকা ইংল্যান্ডের উইকেটরক্ষক- ব্যাটসম্যান এই ম্যাচে করেন ৬৭ রান। রাজস্থানের হয়ে এই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রবিচন্দ্রন অশ্বিন (২১)। ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন (১৬), দেবদূত পাডিকল (১৫) এবং ড্যারেল মিচেল (১৭)।

মুম্বইয়ের হয়ে দু'টি করে উইকেট পান রিলে মেরেডিথ এবং হৃতিক শোকিন। একটি করে উইকেট পান কুমার কার্থিকা এবং ড্যানিয়েল স্যামস।

IPL 2022: অবশেষে স্বস্তির বাতাবরণ, চলতি আইপিএল-এ প্রথম জয়ের মুখ দেখল মুম্বই

মুম্বইয়ের জন্য রাজস্থানের বেধে দেওয়া ১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বইয়ের দল। আইপিএল ২০২২-এ প্রথম জয় পাওয়ার দিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছে রোহিত শর্মা। ২ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে, রান পেয়েছেন ঈশান কিষান। তিনি করেন ২৬ রান। এই ম্যাচে মুম্বইয়ের ইনিংস গড়া এবং বাণিজ্য নগরীর দলকে জয়ে এনে দেওয়ার নেপথ্যে প্রধান অবদান ছিল সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার জুটির। সূর্য এ দিন ৫১ রান করেন, তিলক বর্মা করেন ৩৫ রান। এই দুই ভারতীয় ব্যাটসম্যানই জয়ের ভিতটা পোক্ত করে দিয়েছিল। বাকি কাজটা সম্পূর্ণ করেন টিম ডেভিড। ৯ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন টিম। শেষ বলে ৬ মেরে দলকে জয়ের রান এনে দেন ড্যানিয়েল স্যামস। ইনিংসের প্রথম বলই বাউন্ডারির বাইরে পাঠান তিনি। কাইরন পোলার্ড এ দিন ১০ রান করেছেন। ইনিংস গড়া এবং রান চেজ করারকে ঠিক মতো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান অবদান রাখার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।

রাজস্থান রয়্যালসের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ সেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+