IPL 2022: মুম্বইয়ে ধোনি ধামাকা! তবু চেন্নাই সুপার কিংসকে চাপেই রাখল কলকাতা নাইট রাইডার্স
আইপিএলে গত বছর ফাইনাল-সহ তিনটি ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের ওয়াংখেড়েতে গত বছর হাই স্কোরিং ম্যাচে সিএসকের কাছে ১৮ রানে হারতে হয়েছিল কেকেআরকে। তবে এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মধুর প্রতিশোধ নেওয়ার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে চাপেই রাখল কেকেআর।

চাপে চেন্নাই
টস জিতে রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে এবং অত্যধিক ডট বলের খেসারত দিয়ে সিএসকে প্রত্যাশিতভাবে রান তুলতে পারছিল না। ৮ ওভারে ৫০ রান পূর্ণ হওয়ার পর ১০০ রান আসে ১৮.৩ ওভারে।

নিয়মিত ব্যবধানে উইকেট
প্রথম ওভারের তৃতীয় বলে দলের ২ রানের মাথায় শূন্য রানে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। পঞ্চম ওভারের প্রথম বলে ফেরেন ডেভন কনওয়ে। সিএসকে জার্সিতে আইপিএল অভিষেকে তিনি ৮ বলে ৩ রানের বেশি করতে পারেননি। দুই ওপেনারকেই ফেরান উমেশ যাদব। অষ্টম ওভারের পঞ্চম বলে রবিন উথাপ্পা ২১ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন। তিনি বরুণ চক্রবর্তীর বলে স্টাম্প আউট হন। এর ঠিক পাঁচ বল পরেই অধিনায়ক রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অম্বাতি রায়ুডু। তিনি ১৭ বলে ১৫ রান করেন। শিবম দুবে আন্দ্রে রাসেলের শিকার হন ৬ বলে ৩ রান করে। ১০.৫ ওভারে সিএসকের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬১।
|
ধোনি-জাড্ডু জুটি
এরপরই ধোনি জুটি বাঁধেন জাদেজার সঙ্গে। চেন্নাই সুপার কিংস সমর্থকদের আশ্বস্ত করল ধোনির ফর্ম। ধোনি-জাদেজার জুটিতেই একশো পেরোয় সিএসকে। এদিন দুরন্ত ছন্দে পাওয়া গেল সদ্য নেতৃত্ব ছাড়া মহেন্দ্র সিং ধোনিকে। সাতে নেমে তিনি ৩৮ বলে অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি দলের হয়ে সর্বাধিক রান করলেন। শিবম দুবে আউট হওয়ার পর ধোনি যখন নামছিলেন তাঁকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় ওয়াংখেড়ে। তারপরই মাহি ম্যাজিক। শেষ বলে রবীন্দ্র জাদেজার ছক্কা মারায় সিএসকে শেষ ৩ ওভারে ৪৭ রান তুলতে সক্ষম হয়। চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩১ রান তুলেছে। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি ৩৮ বলে ৫০ করে অপরাজিত থাকেন। শুরুর দিকে সময় নেন, স্পিনারদের বিরুদ্ধে ঝুঁকি নেননি।
|
মাহি ম্যাজিক
ধোনির অসাধারণ ইনিংসের জন্য চেন্নাই সুপার কিংস ১৩১ রানে পৌঁছাতে পেরেছে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, মুম্বইয়ের এই উইকেটে ১৭০-১৮০ রান এখন উঠবে না। এই উইকেটে মনে হচ্ছিল বুঝি সিএসকে ১১৫ করবে। কিন্তু ধোনিই ফারাক গড়ে দিয়ে মূল্যবান রানগুলি যোগ করলেন। উমেশ যাদব ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। বরুণ চক্রবর্তীর ঝুলিতে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে একটি উইকেট। আন্দ্রে রাসেল চার ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট পান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications