IPL 2022: ধোনির চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়ার কারণ কী? পরের আইপিএলেও কি খেলবেন?

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ২০২১ সালের আইপিএল জয়। ট্রফি নেওয়া বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু এবার আর ধোনি নন। কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে টস করতে যাবেন চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা। শনিবার ম্যাচের আগে আজই সিএসকের ক্যাপ্টেন্সির ব্যাটন ধোনি তুলে দিলেন জাড্ডুর হাতে। জার্সি নম্বর ৭ থেকে জার্সি নম্বর ৮-এর কাছে গেল সিএসকে ক্যাপ্টেন্সি।

নেতা ধোনি

নেতা ধোনি

চেন্নাই সুপার কিংস আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার নেতৃত্বে। রবীন্দ্র জাদেজা হলেন চেন্নাই সুপার কিংসের তৃতীয় অধিনায়ক। আইপিএলে ধোনি নেতৃত্ব দিয়েছেন ২০৪টি ম্যাচে। জয় ১২১টিতে, পরাজয় ৮২টিতে। চেন্নাই সুপার কিংস আইপিএল ফাইনাল খেলেছে ৯ বার, চারবার চ্যাম্পিয়ন। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে ধোনির নেতৃত্বে আইপিএল খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। এ ছাড়া রানার-আপ হয় ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে। ২০০৯ সালে সেমিফাইনাল অবধি পৌঁছেছিল সিএসকে। ২০১৪ সালে প্লে অফে পৌঁছালেও ফাইনালে উঠতে পারেনি। ২০২০ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, কিন্তু তার পরের বছরেই চ্যাম্পিয়ন।

টিম মিটিংয়ে সিদ্ধান্ত ঘোষণা

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, শনিবার কলকাতা নাইট রাইডার্স ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে যাওয়ার আগে টিম মিটিংয়ে ধোনি নিজের সিদ্ধান্তের কথা সকলকে জানান। তিনি চাইছিলেন অধিনায়ক বদলের প্রক্রিয়াটি মসৃণভাবেই হোক এবং তিনি উপলব্ধি করেছেন রবীন্দ্র জাদেজা দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত। বিশ্বনাথন একটি ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, ধোনি এই ব্যাপারটি নিয়ে নিজেও চিন্তাভাবনা করছিলেন। তিনি উপলব্ধি করেছেন জাড্ডুর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময়। জাদেজা নিজেও কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। এটাই তাঁকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করার পক্ষে আদর্শ সময়। ধোনি সব সময়ই দলের ভালো যাতে হবে সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

আলোচনা চলছিল

আলোচনা চলছিল

বিশ্বনাথন অবশ্য ধোনির সিদ্ধান্তে অবাক নন। যদিও তাঁকে ব্যক্তিগতভাবে এবার নেতৃত্ব ছাড়া নিয়ে কিছু জানাননি মাহি। বিশ্বনাথনের কথায়, ধোনির পর কে অধিনায়ক হবেন তা নিয়ে গত বছরও দলের মধ্যে আলোচনা হয়েছিল। এমনকী জাদেজাকে তৈরি থাকার জন্য বলাও হয়েছিল। তবে ধোনির অবসরের সময়কাল নিয়ে এখনও নিশ্চিত নয় চেন্নাই সুপার কিংস। ধোনি নিজে বলেছিলেন, চেন্নাইয়েই শেষ ম্যাচটি খেলার ইচ্ছার কথা। তবে এবারের আইপিএলে তা হচ্ছে না। চেন্নাই সুপার কিংসের বিবৃতিতেও বলা হয়েছে, ধোনি এবার ও তারপরেও চেন্নাই সুপার কিংসেরই প্রতিনিধিত্ব করবেন। বিশ্বনাথন বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই তিনি বিরাট কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন ছেড়ে দিয়েছিলেন। নতুন অধিনায়ককে গ্রুম করতেও ভূমিকা নেন। তেমনটাই হতে চলেছে জাদেজার ক্ষেত্রে। জাদেজা দারুণ অল-রাউন্ডার। সঙ্গে থাকবে ধোনির গাইডেন্স।

অবসর-জল্পনা

অবসর-জল্পনা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন ধোনি। আইপিএল থেকে কী করবেন তা বলবে সময়। তবে হর্ষ ভোগলের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা নিশ্চিত, নেতৃত্ব ছাড়ায় একটি বিষয় স্পষ্ট। এবারের আইপিএলেও ধোনি সব ম্যাচ খেলবেন না। সোশ্যাল মিডিয়ায় হতাশা ব্যক্ত করছেন ধোনি-ভক্তরা। এবারের আইপিএলেই প্রথমবার বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতে দুই কিংবদন্তি খেলবেন সাধারণ ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+