IPL 2022: মঈনের প্রশংসায় মাইক! চেন্নাই সুপার কিংসে আলির যোগদানে ভেঙেছে হাসির কোন ধারণা?

চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের প্রথম দুটি ম্যাচেই পরাস্ত হয়েছে। আজ গতবারের চ্যাম্পিয়নদের সামনে হারের হ্যাটট্রিক বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে রবীন্দ্র জাদেজার বড় অস্ত্র হতে চলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। আগের পরাজয়গুলি থেকে শিক্ষা নিয়ে, বোলিং শক্তি উন্নত করেই নামতে চাইবে সিএসকে।

চেন্নাই সুপার কিংসে আলির যোগদানে ভেঙেছে হাসির কোন ধারণা?

চেন্নাই সুপার কিংসের হয়ে কেকেআরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি মঈন আলি। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ভিসা সংক্রান্ত জটিলতার জেরে ভারতে পৌঁছান নির্ধারিত সময়ের কয়েক দিন পর। নিভৃতবাস কাটিয়ে নাইটদের বিরুদ্ধে নামতে পারেননি। যদিও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে তিনি সুযোগ পান। ব্যাট হাতে চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২২ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। বল হাতে অবশ্য ১ ওভারে ১৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। কিন্তু ১৯তম ওভারে শিবম দুবেকে বল না দিয়ে মঈন আলির কোটা পূরণ করালে লখনউয়ের বিরুদ্ধে চেন্নাইকে হারতে হতো না বলে মনে করেন মহম্মদ কাইফ। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের দাবি, ভালো স্পিন খেলতে পারেন না বলে এভিন লুইসকে ছেড়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। তিনি জোরে বোলারদের ভালো সামলাতে পারেন। ফলে মঈনের তিন ওভার ছিল। তাঁকে বল দিলে খেলার ফল অন্যরকম হতে পারতো। এটা ভুল। তবে রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব শিখছেন। এখনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি ধোনিই নিচ্ছেন বলে ধারণা কাইফের।

চেন্নাই সুপার কিংসে আলির যোগদানে ভেঙেছে হাসির কোন ধারণা?

২০১৮ সাল থেকে আইপিএল খেলছেন মঈন। ৩৫টি ম্যাচে ৭০১ রান রয়েছে, চারটি অর্ধশতরান-সহ, স্ট্রাইক রেট প্রায় ১৪৭, ব্যাটিং গড় ২৩.৩৭। ১৬টি উইকেট পেয়েছেন। তার মধ্যে ২০১৯ ও ২০২১ সালের আইপিএলেই পেয়েছেন ৬টি করে উইকেট। হাসির ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছেন খোদ সিএসকে ব্যাটিং কোচ মাইক হাসি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকা স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বলেছেন, মঈন আলি অবিশ্বাস্য ক্রিকেটার! গত মরশুমে চেন্নাই সুপার কিংস দলে প্রথমবার তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তার আগে তিনি কতটা ভালো মানের ক্রিকেটার তা বুঝতে পারিনি। অসাধারণ ব্যাটার, এক কথায় গ্রেসফুল ক্রিকেটার। যে দক্ষতায় ব্যাটে-বলের সংযোগ ঘটান তা অনবদ্য।

চেন্নাই সুপার কিংসে আলির যোগদানে ভেঙেছে হাসির কোন ধারণা?

আইপিএলে এর আগে কখনও নিজেদের প্রথম দুটি ম্যাচেই হারেনি সিএসকে। তবে গোটা দল এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় বলেও দাবি হাসির। তিনি বলেন, এটাই চেন্নাই সুপার কিংস দলের বৈশিষ্ট্য। মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন এই দলকে নেতৃত্ব দিয়েছেন। স্টিফেন ফ্লেমিং কোচ। তাঁরা সব সময় শান্তভাব বজায় রেখেই চলেন। প্রথম ম্যাচগুলিতে আমরা পরিকল্পনার সঠিক প্রয়োগ ঘটাতে পারিনি। তবে যেহেতু টুর্নামেন্ট সবে শুরু হয়েছে, তাই দলের কেউই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+