IPL 2022: মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হয়েই অবসর নিয়ে দিলেন বিরাট ইঙ্গিত

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের নবম ম্যাচে ফের দলের অধিনায়কত্বের দায়িত্ব মহেন্দ্র সিং ধোনির কাঁধে। পুনের এমসিএ স্টেডিয়ামে অবশ্য টস জিততে পারলেন না ধোনি। সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে চেন্নাই সুপার কিংস ব্যাট করছে। এরই মধ্যে ধোনি জানিয়ে দিলেন তাঁর ভবিষ্যতের পরিকল্পনা।

মাহি-ময় পুনে

চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ধোনি ফিরতেই পুনের স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় দু-ধারে প্রচুর সমর্থক ধোনির কাটআউট, পোস্টার, ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পুনেতে সিএসকে তো বটেই, ধোনির ফ্যান বেসও ভালোই রয়েছে। কেন না, চেন্নাই সুপার কিংস যখন আইপিএল থেকে নির্বাসিত ছিল তখনও পুনে ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছিলেন ধোনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও বলেছেন, ধোনি ক্যাপ্টেন হতেই আরও বেশি সংখ্যক দর্শক এবার থেকে মাঠে আসবেন। দক্ষিণ ভারতীয় ডার্বিতেই সে কথা ফের প্রমাণিত।

ফের হলুদ জার্সিতে

ধোনি টস হারলেও তাঁর নামেই হর্ষোল্লাস, জয়ধ্বনি চলছে এমসিএ স্টেডিয়ামে। সেই গর্জনের মধ্যেই ধোনিকে বাউন্সার দিয়ে বসলেন সঞ্চালক। তিনি জানতে চাইলেন, ক্যাপ্টেন্সিতে ফেরার পর সামনের বছর নিয়ে পরিকল্পনা কী? ধোনি হেসে জবাব দিলেন, ফের অধিনায়কত্বে ফেরার উপলব্ধি ভালোই। সামনের বছরেও আপনারা আমাকে হলুদ জার্সিতে দেখতে পারবেন। তবে এই হলুদ না অন্য কোনও হলুদ, সেটা আলাদা ব্যাপার। ধোনির এই বক্তব্যের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। সমর্থকরাও আশায়, আগামী বছরেও সিএসকের হয়ে মাঠে নামবেন মাহি।

ক্যাপ্টেন্সির ব্যাটন

মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছিলেন তখন সিএসকের তরফে জানানো হয়েছিল, ২০২২ তো বটেই, তার পরেও এমএসডি চেন্নাই সুপার কিংসেরই প্রতিনিধিত্ব করবেন। এবারের মেগা নিলামের আগে ধোনিকে প্রথম পছন্দ হিসেবে ১৫ কোটি টাকা দিয়েই রাখতে চায় সিএসকে। কিন্তু ধোনিই পরামর্শ দেন রবীন্দ্র জাদেজাকে প্রথম পছন্দ হিসেবে রাখার জন্য। ধোনি ছিলেন রিটেনশন তালিকায় দ্বিতীয় পছন্দ হিসেবে। এমনকী ধোনি নিজেই পরবর্তী অধিনায়ক হিসেবে জাদেজাকে অনেক আগে থেকেই ভেবে নেন। যথোপযুক্ত সময়েই জাদেজার হাতে ধোনি ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেন। অনূর্ধ্ব ১৯ দল ছাড়া আর কখনও যাঁর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই সেই জাদেজা অধিনায়ক হওয়ায় অবাক হন অনেকেই। এমনকী চেন্নাই সুপার কিংসে অধিনায়ক হওয়ার উপযুক্ত ব্যক্তি রয়েছেন কিনা তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছেন।

উচ্ছ্বসিত ভক্তরা

গতকাল সিএসকের তরফে জানানো হয় জাদেজা নিজের খেলায় ফোকাস করতে, আরও মনঃসংযোগ বাড়াতে ধোনিকে অধিনায়কত্ব করার অনুরোধ করেন। দলের বৃহত্তর স্বার্থের কথা ভেবেই সম্মত হয়েছেন ক্যাপ্টেন কুল, এমনটাই দাবি করা হয়। চেন্নাই সুপার কিংস প্লে অফে উঠতে পারবে কিনা তা স্পষ্ট হবে আগামী কয়েক দিনেই। ধোনি এই চল্লিশ বছরেও ফিনিশারের ভূমিকা পালনের পাশাপাশি দলের জয়েও অবদান রাখছেন। তাঁর মুখেই ফের হলুদ জার্সিতে নামার কথা শুনে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত মাহি-ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+