IPL 2022: দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

IPL 2022: দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিলেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। প্রথম একাদশে একটি পরিবর্তন করেছেন লখনউ-এর অধিনায়ক। আভেষ খানের জায়গায় প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কৃষ্ণাপ্পাস গৌতম। অন্য দিকে, অপরিবর্তিত দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড। সেট টিমের উপরই ভরসা রেখেছেন ঋষভ পন্থ।

IPL 2022: দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিলেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

এ দিন টসে জিতে প্রথম ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের সাপেক্ষে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল বলেন, "উইকেট দেখে ভাল মনে হচ্ছে। বোর্ডে রান তুলে, তা ডিফেন্ড করতে চাই আমরা। শেষ দু'টি ম্যাচেও আমরা ভাল মতো ডিফেন্ড করতে পেরেছিলাম, যা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আভেষ খান একটা ছোট চোট কাটিয়ে ফিরেছে। ওকে পর পর খেলাতে চাই না। পিচ বেশ ড্রাই, ওদের (দিল্লির) বেশ কয়েকজন বাম হাতি রয়েছে। কৃষ্ণাপ্পা গৌতম আমাদের কাছে সেরা বিকল্প।"

IPL 2022: দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, "কখনও আপনি জিতবেন, কখনও আপনি হারবেন। আমরা নিজেদের খেলার উন্নতি সাধনের চেষ্টা করছি। আমরা একই দল ধরে রেখেছি। এনরিচ নোকিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।"

দিল্লি ক্যাপিটালস:

ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ললিত যাদব, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া

লখনউ সুপার জায়ান্টস:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কে এল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, আয়ূষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, মহসিন খান, রবি বিষ্ণোই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+