আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের লোগো প্রকাশিত, ভাবনার নেপথ্যে কী জানেন?
আইপিএল এবার থেকে হবে ১০ দলের। নতুন যোগ হয়েছে লখনউ ও আমেদাবাদ। আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো এখনও প্রকাশ করা হয়নি। তবে আমেদাবাদকে আপাতত প্রতি ক্ষেত্রেই টেক্কা দিচ্ছে লখনউ। শুরুটা হয়েছিল আইপিএলে দলের দাম থেকে। সর্বশেষ সংযোজন লোগো। আজই লখনউ সুপার জায়ান্টসের লোগো প্রকাশ করল আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ।

পৌরাণিক পাখি গরুড়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে লোগোটি। দল যাতে মসৃণভাবে নতুন সফরে এগিয়ে চলতে পারে সেই প্রত্যাশা থেকেই বেছে নেওয়া হয়েছে গরুড়কে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা গরুড় পাখির দুটি ডানার রং তেরঙা। লখনউয়ের দল হলেও গোটা ভারতে ফ্যান বেস তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ।
Soaring towards greatness. 💪🏼
— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022
Lucknow Super Giants is all set to stretch its wings. 🔥
Prepare for greatness! 👊🏼#LucknowSuperGiants #IPL pic.twitter.com/kqmkyZX6Yi
লোগোয় গরুড় পাখিটির দেহের মূল অংশটি আবার নীল রংয়ের। নীল রংয়ের ব্যাটের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। ক্রিকেটের দল বোঝাতেই রাখা হয়েছে ব্যাট। ব্যাটের উপরিভাগে দেখা যাচ্ছে লাল রংয়ের একটি বল, যার সিমের রং আবার গেরুয়া। জয় তিলক ফুটিয়ে তুলতেই এমন অলংকরণ বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে।
Here's the story behind our identity. 🙌#LucknowSuperGiants #IPL pic.twitter.com/4qyuFeNgsR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022
সাফল্যের লক্ষ্যে পজিটিভ এনার্জি তুলে ধরতেই এমন লোগো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন লখনউয়ের আইপিএল দলের কর্ণধাররা। লখনউ সুপার জায়ান্টস প্রতিটি ভারতীয়র দল, গোটা দেশকে ঐক্যবদ্ধ রাখবে এই দল, এমন নানা বার্তাও দেওয়া হয়েছে। আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এর আগে পুনের দলটির মালিকানা নিয়েছিল। ২০১৭ সালে আইপিএল ফাইনালও খেলেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। হায়দরাবাদে অনুষ্ঠিত ফাইনালে তারা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হয়েছিল মাত্র এক রানে।
Team owner, Dr. Sanjiv Goenka, Chairman @rpsggroup unveils the name for the Lucknow IPL team. 😊👏🏼#LucknowSuperGiants #NaamBanaoNaamKamao #IPL2022 @IPL @BCCI @GautamGambhir @klrahul11 pic.twitter.com/TvGaZlIgFR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 24, 2022
সুপার জায়ান্টস এবার রয়েছে লখনউয়ের নামের পাশে। লোকেশ রাহুল, মার্কাস স্টইনিস ও রবি বিষ্ণোইকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। অ্যান্ডি ফ্লাওয়ার কোচ, গৌতম গম্ভীর মেন্টর। চলছে আইপিএল নিলামের রণকৌশল তৈরির পালা। দলের কর্ণধার থেকে মেন্টর সকলেই স্পষ্ট করে দিয়েছেন এমনভাবে দল গঠন তাঁরা করতে চাইছেন যাতে একই ক্রিকেটারের বহুমুখী দক্ষতা থাকে। রাহুল যেমন ব্যাটার আবার উইকেটকিপার। স্টইনিস অলরাউন্ডার। বিষ্ণোই ভালো বোলার, ফিল্ডিংও ভালো। তবে নিলামে লখনউ কাদের তুলতে পারে সেটা স্পষ্ট হবে ১৩ ফেব্রুয়ারি। আইপিএলের মেগা নিলাম বেঙ্গালুরুতেই হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি।
.@TeamLucknowIPL have picked their three players 🙌🙌🙌 pic.twitter.com/IgJG5cPshJ
— IndianPremierLeague (@IPL) January 22, 2022
লোকেশ রাহুল পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে খেতাব জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলকে চারটি ম্যাচে নেতৃত্ব দিয়ে চারটিতেই পরাজয়ের মুখোমুখি হয়েছেন। তবে আইপিএল-জয়ী প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে পেয়ে সাফল্যলাভের বিষয়ে আত্মবিশ্বাসী রাহুল।












Click it and Unblock the Notifications