IPL 2022: ডি কক-লুইসের অর্ধশতরান ও বাদোনির ঝড়ে লখনউয়ের প্রথম জয়, টানা দ্বিতীয় ম্যাচে পরাস্ত সিএসকে

আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল লখনউ সুপার জায়ান্টস। সেই সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচে হারল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্নে ৬ উইকেটে জিতল লখনউ সুপার জায়ান্টস। এভিন লুইস ২৩ বলে ৫৫ ও আয়ুষ বাদোনি ৯ বলে ১৯ রানে অপরাজিত রইলেন। আইপিএলে রান তাড়া করে জয়ের নিরিখে এটি রইল চতুর্থ স্থানে।

ডি কক-লুইসের অর্ধশতরান ও বাদোনির ঝড়ে লখনউয়ের প্রথম জয়

জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভালোই শুরু করেন কুইন্টন ডি কক ও অধিনায়ক লোকেশ রাহুল। রাহুল-ডি ককের জুটিকেই আইপিএলে সবচেয়ে শক্তিশালী ওপেনিং জুটি বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ষষ্ঠ ওভারে ডোয়েইন ব্র্যাভোর বলে ডি ককের ক্যাচ ফেলেন মঈন আলি। ১০.২ ওভারে ৯৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে এখনও অবধি ওপেনিং জুটিতে ওঠা এটাই সর্বাধিক রান। তবে এরপরই ক্রমাগত কমতে থাকে লখনউয়ের রানের গতি। ৯ ওভারের শেষ থেকে ১৩ ওভারের শেষ অবধি লখনউ তোলে ৩২ রান, ২ উইকেট হারিয়ে। লখনউ সুপার জায়ান্টসের ওপেনিং জুটি ভাঙেন ডোয়েইন প্রিটোরিয়াস। ২টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪০ রান করে আউট হন রাহুল, ভালো ক্যাচ ধরেন অম্বাতি রায়ুডু। ১১.২ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট। ৬ বলে ৫ রান করে তুষার দেশপাণ্ডের শিকার হন মণীশ পাণ্ডে।

তবে অন্য প্রান্ত আগলে রেখেছিলেন ডি কক। তিনি ৩৪ বলে আইপিএল কেরিয়ারের ১৭তম অর্ধশতরান পূর্ণ করেন, লখনউয়ের হয়ে প্রথম। ১৪.৪ ওভারে ডি কক ও এভিন লুইসের জুটি ভাঙেন প্রিটোরিয়াস। ৯টি চারের সাহায্যে ৪৫ বলে ৬১ রান করা ডি ককের ক্যাচ ধোনির তালুবন্দি হতেই ম্যাচের দখল কার্যত নিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। যদিও শেষ অবধি ম্যাচ রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগিয়ে যায় দীপক হুডা ও পরে আয়ুষ বাদোনিকে নিয়ে এভিন লুইসের মরণপণ লড়াই। ১৭.২ ওভারে ৮ বলে ১৩ রান করে হুডা ব্র্যাভোর বলে আউট হন। সিএসকের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭১। শিবম দুবে ১৯ ওভারে বল করতে এসে ২৫ রান দেন। বাদোনি ও লুইস একটি করে ছক্কা মারেন, দুটি চার মারেন লুইস। শেষ ওভারে মুকেশ চৌধুরীর প্রথম বল ওয়াইড হয়, এর পরের ডেলিভারিতেই ছক্কা মেরে বাদোনি সিএসকের রান ধরে ফেলতে লখনউকে সহায়তা করেন। বাদোনির ব্যাট থেকেই আসে উইনিং শট। আগের ম্যাচেও বাদোনি দুরন্ত খেলেছিলেন। আজ খেলা শুরুর আগে লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর বাদোনির প্রশংসা করেও বলেছিলেন, একটা ম্যাচ দেখেই কাউকে সুপারস্টার বানানো ঠিক নয়। ২টি ছক্কা মেরে বাদোনি ৯ বলে ১৯ রানে অপরাজিত থেকে ফিনিশার হিসেবে ভরসা দিলেন। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৫৫ করে অপরাজিত থাকেন লুইস।

ডি কক-লুইসের অর্ধশতরান ও বাদোনির ঝড়ে লখনউয়ের প্রথম জয়

এর আগে, মহেন্দ্র সিং ধোনির ৬ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসের দৌলতে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে ২১০ রান তুলতে সক্ষম হয়েছিল। ধোনির ১৫ রান দরকার ছিল টি ২০ ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করতে। প্রথম ভারতীয় কিপার-ব্যাটার হিসেবে তিনি এই নজির গড়লেন। ধোনি এখনও অবধি টি ২০ ক্রিকেটে ৭০০১ রান করেছেন। তার চেয়ে টি ২০ ক্রিকেটে বেশি রান রয়েছে বিরাট কোহলি (১০,৩২৬), রোহিত শর্মা (৯,৯৩৬), সুরেশ রায়না (৮,৬৫৪), শিখর ধাওয়ান (৮,৮১৮) ও রবিন উথাপ্পা (৭,১২০)-র। ২৭ বলে সর্বাধিক ৫০ রান করেন রবিন উথাপ্পা। শিবম দুবে ৪৯, মঈন আলি ৩৫, অম্বাতি রায়ুডু ২৭ ও রবীন্দ্র জাদেজা ১৭ রান করেন। আবেশ খান, অ্যান্ড্রু টাই ও রবি বিষ্ণোই দুটি করে উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+