IPL 2022: কেকেআর টস জিতে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্সকে, দুই দলেই জোড়া পরিবর্তন

আইপিএলে প্রথম জয়ের সন্ধান পেতে আজ পুনের এমসিএ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠিয়েছেন। আজ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে কেকেআর। দুই দলেই জোড়া পরিবর্তন।

কেকেআর টস জিতে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্সকে

কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন টস জিতে জানান, রান তাড়া করতেই তাঁরা পছন্দ করছেন। উল্লেখ্য, ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে সব দলই টস জিতে ফিল্ডিং নিচ্ছে এবং রান তাড়া করেই জিতছে বেশিরভাগ দল। তবে ব্যতিক্রমও রয়েছে। নাইটরা নিশ্চিতভাবেই চাইবে আজ নিজেদের চতুর্থ ম্যাচটি জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে। মুম্বই ইন্ডিয়ান্সের পারস্পরিক দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স এগিয়ে রয়েছে ২২-৭ ব্যবধানে। এমসিএ স্টেডিয়ামে আবার সব ম্যাচই জিতেছে কেকেআর।

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আজ তৃতীয় ম্যাচ খেলছে। আগের দুটি ম্যাচেই তারা পরাস্ত হয়েছে। রোহিত শর্মা অবশ্য বলেন, এদিন টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। রোহিতের রেকর্ড কেকেআরের বিরুদ্ধে ভালো। তবে সুনীল নারিন তাঁকে ৯ বার আউট করেছেন টি ২০-তে। নারিনের বিরুদ্ধে রোহিত কেমন খেলেন সেটা আজ দেখার। ৫৪ রান করলে দ্বিতীয় ভারতীয় হিসেবে রোহিত টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন।

নজর থাকবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা ডেওয়াল্ড ব্রেভিসের দিকে। তিনি এবি ডি ভিলিয়ার্সের মতো শট খেলতে পারদর্শী। কেকেআরের হয়ে আজ প্রথম খেলতে নামা জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার রাসিখ সালাম দারের দিকেও নজর থাকবে। বয়স ভাঁড়ানোর দায়ে ২০১৯ সালের জুনে তাঁকে বিসিসিআই দুই বছরের নির্বাসনে পাঠিয়েছিল। এই সময়কালে অবশ্য তাঁকে মানসিকভাবে শক্তিশালী রাখতে এবং ক্রিকেটের অনুশীলন চালিয়ে যেতে সবরকম সহায়তা করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবারের মেগা নিলামে অবশ্য রাসিখকে নেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর তাঁকে নেয় এবং আজ তিনি নাইটদের হয়ে প্রথম ম্যাচ খেলবেন। চলতি আইপিএলে প্রথম ম্যাচটি খেলবেন প্যাট কামিন্সও। পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ভারতে এসেছেন। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বের প্রশংসা করে তিনি জানিয়েছেন, দলের জন্য যে কোনওভাবে অবদান রাখতে তিনি প্রস্তুত।

কেকেআর টস জিতে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্সকে

মুম্বই ইন্ডিয়ান্সে অভিষেক বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিসের। ব্রেভিস খেলছেন টিম ডেভিডের জায়গায়। সূর্যকুমার যাদব চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলবেন। তাঁর আঙুলের চোটের কারণে তিনে নামছিলেন আনমোলপ্রীত সিং, কিন্তু হতাশ করেছেন। আনমোলপ্রীতের জায়গায় এলেন সূর্য। কেকেআর প্রথম একাদশের বাইরে রেখেছে শিবম মাভি ও টিম সাউদিকে। প্রথম একাদশে এলেন প্যাট কামিন্স ও রাসিখ সালাম দার।

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, বেসিল থাম্পি

কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, রাসিখ সালাম দার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+