IPL 2022: শততম আইপিএল ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি লোকেশ রাহুলের, গড়লেন একাধিক নজির

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন লোকেশ রাহুল। এবার লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্নে শততম আইপিএল ম্যাচটি খেলছেন ভারতীয় দলের সহ অধিনায়ক। ভারত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। শততম ম্যাচে রাহুলের আগে এর আগে কোনও ক্রিকেটার শতরান করতে পারেননি। সেই সঙ্গে রাহুল গড়লেন একাধিক নজির।

১৯৯ রানে রাহুলেরই ১০৩

১৯৯ রানে রাহুলেরই ১০৩

লখনউ সুপার জায়ান্টস এদিন টস হেরে ব্য়াট করতে নেমে ২০ ওভারে তুলেছে ৪ উইকেটে ১৯৯। তার মধ্যে অপরাজিত ১০৩ রানই রাহুলের। ১০৩ মিনিট ক্রিজে থেকে ৯টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। শতরান পূর্ণ করেন ৫৬ বলে। চলতি আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে শতরান করার নজিরটিও গড়লেন রাহুল।

শততম ম্যাচে আইপিএল শতরান প্রথমবার

শততম ম্যাচে আইপিএল শতরান প্রথমবার

এই ইনিংসের সৌজন্যে চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়াকে টপকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলেন রাহুল। জস বাটলার চলতি আইপিএলের প্রথম শতরানটি করেছিলেন। রাহুলই প্রথম ভারতীয় ব্যাটার যিনি এই আইপিএলে শতরান হাঁকালেন। ৬ ম্যাচে ৬ ইনিংসে তিনি ১ বার অপরাজিত থেকে ২৩৫ রান করেছেন। গড় ৪৭, স্ট্রাইক রেট ১৪৪.১৭। একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। ১৮টি চার ও ১০টি ছয় মেরেছেন। বাটলার ৫ ম্যাচে করেছেন ২৭২ রান। হার্দিক ৫ ম্যাচে ২২৮ রান করেছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি

কিংস ইলেভেন পাঞ্জাব, লখনউ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন রাহুল। পাঞ্জাব কিংসের পর এবার তিনি আইপিএলে নবাগত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। ১০০টি ম্যাচে ৯১টি ইনিংসে ১৭ বার অপরাজিত থেকে ৩৫০৮ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৩২। আইপিএলে তাঁর ব্যাটিং গড় ৪৭.৪০, স্ট্রাইক রেট ১৩৬.৮৭। তিনটি শতরান ও ২৮টি অর্ধশতরান রয়েছে। তিনবার শূন্য রানে আউট হয়েছে। আইপিএলে ৩০০টি চার মারার নজিরও আজ স্পর্শ করেন রাহুল। ছক্কা হাঁকিয়েছেন ১৪৪টি। ২০১৯ ও ২০২০ সালের আইপিএলে একটি করে শতরান এসেছিল রাহুলের ব্যাট থেকে।

অধিনায়ক হিসেবে উজ্জ্বল

অধিনায়ক হিসেবে উজ্জ্বল

চলতি আইপিএলে যে ভারতীয় ক্রিকেটাররা অধিনায়কত্ব করছেন তাঁদের মধ্যে এখনও অবধি উজ্জ্বল হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুলই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাহুলের ব্যাটিং রেকর্ড খুবই ভালো। রাহুলের তিনটি আইপিএল শতরানের মধ্যে দুটিই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএলে কোনও দলের বিরুদ্ধে সর্বাধিক ব্যাটিং গড়ের নিরিখে রাহুল এই মুহূর্তে দুটি দলের বিরুদ্ধে সেরা পারফর্মার। আরসিবির বিরুদ্ধে তাঁর গড় ৮৩.৫০। তার পরেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড়। চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই দুই ক্রিকেটার শতরান হাঁকালেন।

চলতি আইপিএলে রাহুল

চলতি আইপিএলে রাহুল

এবারের আইপিএলে রাহুল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মহম্মদ শামির প্রথম বলেই শূন্য রানে আউট হন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪০ রান করেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫০ বলে ৬৮ রানের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১টি করে চার ও ছয় মেরে ২৫ বলে ২৪ রান করেছিলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলে তাঁর দ্বিতীয় গোল্ডেন ডাক। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়েছিলেন প্রথম বলে শূন্য রানে। তারপরেই এলো এদিনের ঝকঝকে অপরাজিত অধিনায়কোচিত শতরান।

তৃতীয় শতরানে এবি-সঞ্জুর পাশে

তৃতীয় শতরানে এবি-সঞ্জুর পাশে

আইপিএলে তৃতীয় শতরান করার ফাঁকে রাহুল নিজের নাম লেখালেন এবি ডি ভিলিয়ার্স ও সঞ্জু স্যামসনের পাশে। ২০১৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাহুল ৬৪ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ২০২০ সালে দুবাইয়ে আরসিবির বিরুদ্ধে ৬৯ বলে অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেন। এরপর আজকের অপরাজিত ১০৩। অর্থাৎ রাহুল আইপিএলে তিনটি শতরান হাঁকিয়ে অপরাজিতই থাকেন। আইপিএলে ক্রিস গেইল ৬টি শতরান করেছেন। বিরাট কোহলির রয়েছে পাঁচটি শতরান। চারটি করে আইপিএল শতরান রয়েছে ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+