IPL 2022: হায়দরাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রাসেল-রানা, কলকাতা তুলল ১৭৫/৮

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করল কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল মাত্র ২৫ বলে ৪৯ রানে অপরাজিত রইলেন। শেষদিকে সঙ্গীর অভাবে রাসেল কিছুটা না থমকে গেলে আরও কিছুটা রান বাড়ত কলকাতার। শেষ ওভারে যদিও ১৭ রান তুলে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন রাসেল। সূচিতের শেষ ওভারে শেষ তিন বলে ১৬ রান তোলেন রাসেল।

IPL 2022: হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা তুলল ১৭৫/৮

এদিন টসে জিতে হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। উইকেট থেকে শুরুতে হায়দরাবাদের বোলাররা কিছুটা সাহায্য পান। যার ফলে কলকাতার রানের গতি শুরুতে ততটা ভাল ছিল না। প্রথম দশ ওভারে কলকাতা ৭০ রানে ৪ উইকেট হারায়। এরপরে খেলা ধরেন মিডল অর্ডারে ব্যাট করতে নামা নীতীশ রানা। তাঁকে সঙ্গ দেন আন্দ্রে রাসেল। রানা ৩৬ বলে ৫৪ রান করে নটরাজনের বলে আউট হয়ে ফেরেন। শেষদিকে দলকে আরও কিছুটা টানেন আন্দ্রে রাসেল।

এদিন অফ ফর্মে থাকা অজিঙ্ক রাহানের বদলে কলকাতার হয়ে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ। তবে তিনি মাত্র ৭ রান করে ফিরে যান। আর এক ওপেনার ভেঙ্কটেশ আইয়ার‌ও মাত্র ৬ রান করে ফেরেন। তিন নম্বরে নামা অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৫ বলে ২৮ রান করেন। পরপর দুটো উইকেট পড়ে যাওয়ার পরে সুনীল নারিনকে নামানো হয়েছিল। তবে তিনি ব্যাট হাতে ব্যর্থ হন। একটা সময় মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে কলকাতা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে কিছুটা খেলা ঘোরান আইয়ার এবং রানা জুটি। আইয়ার আউট হয়ে যাওয়ার পরে শেলডন জ্যাকসনকে নিয়ে দলকে ১৩ ওভারে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রানা।

IPL 2022: হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা তুলল ১৭৫/৮

নীতীশ রানা এবং আন্দ্রে রাসেলের জুটি যখন শেষের দিকে মাত্র ৪.২ ওভারে ৩৯ রানের পার্টনারশিপ তৈরি করে ফেলেছে, এবং মনে হচ্ছে কলকাতা বড় স্কোরের দিকে এগোচ্ছে, সেই সময়ে নটরাজনের বলে রানা আউট হয়ে ফেরেন। শেষ অবধি রাসেল রুখে দাঁড়ানোয় কলকাতা নির্ধারিত কুড়ি ওভারে ১৭৫ রান তোলে। আট নম্বরে নামা প্যাট কামিন্স হাত খুলতে পারেননি। মাত্র তিন রান করে কামিন্স আউট হন।

এদিন হায়দরাবাদের হয়ে পেসাররা দারুণ বল করেন। উমরান মালিক মাত্র ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। মার্কো ইয়ানসেন ৪ ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নেন। শেষের দিকে গুরুত্বপূর্ণ সময় উইকেট পড়ায় কলকাতা রানের গতি বাড়াতে পারেনি। শেষদিকে রাসেল মাত্র ২৫ বলে ৪৯ রান করে অপরাজিত থেকে দলকে ১৭৫ রানে পৌঁছে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+