আইপিএলে ১০ দলের প্রতিপক্ষ চূড়ান্ত, কলকাতা নাইট রাইডার্স খেলবে কাদের বিরুদ্ধে?
আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু ২৬ মার্চ থেকে। ফাইনাল ২৯ মে। লিগ পর্যায়ের খেলাগুলি সীমাবদ্ধ থাকছে মহারাষ্ট্রেই। ১০টি দলকে রাখা হয়েছে ভার্চুয়াল গ্রুপে। নতুন দুই দলকে দুই গ্রুপে রেখে বাকি ৮টি দলকে রাখা হয়েছে আইপিএল খেতাব জয়-সহ টুর্নামেন্টের ইতিহাসে সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে। প্রতিটি গ্রুপে থাকা দল একে অপরের বিরুদ্ধে দুটি করে এবং অপর গ্রুপের পাঁচটি দলের মধ্যে চারটির বিরুদ্ধে একটি করে এবং ওই গ্রুপের বিন্যাসে একই সারিতে থাকা বাকি দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলবে।

কোন গ্রুপে কারা?
আইপিএলে সফলতম তথা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসকে। গতবার-সহ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স।

কীভাবে গ্রুপবিন্যাস?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার ফাইনাল খেলে ৫ বার খেতাব জিতেছে। ফলে তারাই ১ নম্বর দল। দুই নম্বর দল চেন্নাই সুপার কিংস, তারা ৯ বার ফাইনাল খেলে ৪ বার খেতাব জিতেছে। কলকাতা নাইট রাইডার্স তিনটি ফাইনাল খেলে দু-বার চ্যাম্পিয়ন হওয়ায় রয়েছে তৃতীয় স্থানে। সানরাইজার্স হায়দরাবাদ দুটি ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন, তারা রয়েছে চারে। রাজস্থান রয়্যালস ১ বার ফাইনাল খেলে ১ বারই চ্যাম্পিয়ন, ভার্চুয়াল গ্রুপবিন্যাসে তারা পেয়েছে পঞ্চম স্থান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আছে ছয়ে, তারা তিনবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব) ১ বার করে ফাইনালে উঠেও খেতাব দখল করতে পারেনি, এই দুই দল আছে যথাক্রমে সাত ও আটে। নবম ও দশম দল যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স।

১৪ ম্যাচ কাদের বিরুদ্ধে?
দুই গ্রুপে নিজেদের স্থানের নিরিখে যারা আলাদা গ্রুপের একটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে সেই তালিকা অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স দুটি ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং লখনউ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। প্রতিটি দল মুম্বইয়ের ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলবে। তিনটি করে ম্যাচ খেলতে হবে ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ২০টি করে ম্যাচ। ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে লিগ পর্বের ১৫টি করে ম্যাচ।
|
নাইটদের প্রতিপক্ষ
প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে লিগ পর্যায়ে, যার সাতটি হোম ও সাতটি অ্যাওয়ে। প্রতিটি দলকে পাঁচটি দলের বিরুদ্ধে ২টি করে এবং বাকি চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। লিগ ম্যাচের মোট সংখ্যা দাঁড়াবে ৭০। তারপর হবে চারটি প্লে-অফ।
কলকাতা নাইট রাইডার্স দুটি করে ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। একটি করে ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

সফলতম দলের প্রতিপক্ষরা
মুম্বই ২টি করে ম্যাচ খেলবে কলকাতা, রাজস্থান, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের বিরুদ্ধে। একটি করে ম্যাচ হায়দরাবাদ, বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাতের বিরুদ্ধে। চেন্নাই মুম্বই, হায়দরাবাদ, আরসিবি, পাঞ্জাব ও গুজরাতের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে, একটি করে ম্যাচ খেলবে কলকাতা, রাজস্থান, দিল্লি ও লখনউয়ের বিরুদ্ধে। রাজস্থান ২টি করে ম্যাচ খেলবে মুম্বই, কলকাতা, দিল্লি, লখনউ ও বেঙ্গালুরুর বিরুদ্ধে। চেন্নাই, হায়দরাবাদ, পাঞ্জাব ও গুজরাতের বিরুদ্ধে খেলবে একটি করে ম্যাচ। দিল্লি দুটি করে ম্যাচ খেলবে মুম্বই, কলকাতা, রাজস্থান, লখনউ ও পাঞ্জাবের বিরুদ্ধে। একটি করে ম্যাচ খেলবে চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও গুজরাতের বিরুদ্ধে।
|
বাকি ম্যাচগুলিতে কারা প্রতিপক্ষ?
লখনউ সুপার জায়ান্টস দুটি করে ম্যাচ খেলবে মুম্বই, কলকাতা, রাজস্থান, দিল্লি ও গুজরাতের বিরুদ্ধে। একটি করে ম্যাচ খেলবে চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও পাঞ্জাবের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দরাবাদ দুটি করে ম্যাচ খেলবে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাতের বিরুদ্ধে। তাদের একটি করে ম্যাচ খেলতে হবে মুম্বই, রাজস্থান, দিল্লি ও লখনউয়ের বিরুদ্ধে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ২টি করে ম্যাচ রয়েছে রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ, পাঞ্জাব ও গুজরাতের বিরুদ্ধে। বিরাটদের একটি করে ম্যাচ খেলতে হবে মুম্বই, কলকাতা, দিল্লি ও লখনউয়ের বিরুদ্ধে। পাঞ্জাব কিংস দুটি করে ম্যাচ খেলবে দিল্লি, চেন্নাই, হায়দাবাদ, বেঙ্গালুরু ও গুজরাতের বিরুদ্ধে। একটি করে ম্যাচ মুম্বই, কলকাতা, রাজস্থান ও লখনউয়ের বিরুদ্ধে। গুজরাত টাইটান্স দুটি করে ম্যাচ খেলবে লখনউ, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও পাঞ্জাবের বিরুদ্ধে। হার্দিকদের একটি করে ম্যাচ রয়েছে গুজরাত, কলকাতা, রাজস্থান ও দিল্লির বিরুদ্ধে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications