IPL 2022: রিঙ্কু সিংকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআর! পরিচারক হয়ে দেনা পরিশোধ, নির্বাসন কাটিয়ে স্বপ্নপূরণের লড়াই

আইপিএল কোটিপতি লিগ। এখানে যেমন নামজাদা বহু তারকাও কাঙ্ক্ষিত সাফল্য পাননি, তেমনই অনেক অনামী ক্রিকেটার প্রতিভার বিচ্ছুরণে চমকে দিয়েছেন সকলকে। আইপিএলে নজর কেড়ে অনেকেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। আইপিএল তাই জীবন বদলে দেওয়ারও। ঠিক যেভাবে আইপিএল বদলে দিয়েছে রিঙ্কু সিংয়ের জীবন। জীবনের উত্থান-পতন সামলে স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার।

অভাবের বাউন্সার সামলে

অভাবের বাউন্সার সামলে

রিঙ্কু সিংয়ের জন্ম আলিগড়ের নিম্ন মধ্যবিত্ত পরিবারে। সংসার চালাতে রিঙ্কুর বাবা এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করতেন। ২০১৫ সাল নাগাদ রিঙ্কু জানতে পারেন তাঁদের পরিবারের লাখ পাঁচেক টাকা ধার রয়েছে। তখন রিঙ্কু উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ১৯ দলে খেলেন। খেলার জন্য দিনপিছু যে টাকা পেতেন তা থেকে বাঁচিয়ে দেনা পরিশোধের চেষ্টা চালাতে থাকেন রিঙ্কু। তবে তা দিয়ে কি আর হয়? অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে রিঙ্কু পরিচারকের কাজ নিতেও বাধ্য হয়েছিলেন। হাতে ঝাড়ু নিয়ে বাড়ি-ঘর পরিষ্কার করা, মোছার কাজও করতে হয়েছে। দিল্লিতে একটি টুর্নামেন্টে সেরার পুরস্কার পেয়ে বাইক পেয়েছিলেন। বাবার কাজে যাতে সুবিধা হয়, সে কারণে সেই বাইক বাবাকে উপহার হিসেবে দেন। যে হাত দুটো একটা সময় ঘর মুছেছে, সেই হাত দুটোই এখন কেকেআরের বড় ভরসা।

আইপিএলে স্বপ্নপূরণ

আইপিএলে স্বপ্নপূরণ

আইপিএল না থাকলে রিঙ্কুর ক্রিকেট প্রতিভাও বিকশিত হতে পারতো না সংসারের আর্থিক চাপের কারণে। ২০১৮ সালে রিঙ্কু সিংকে ৮০ লক্ষ টাকায় নেয় কলকাতা নাইট রাইডার্স। খুব একটা নজর কাড়তে না পারলেও তাঁকে ২০১৯ সালে ধরে রাখে কেকেআর। অফ সিজনে কেকেআরের আকাদেমিতে অভিষেক নায়ারের প্রশিক্ষণে রিঙ্কু নিজের প্রতিভা বিকাশের পথে এগিয়ে চলার সুযোগ পান। হাতেনাতে ফলও পান। ২০১৮-১৯ মরশুমে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে তিনি তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন। ১০ ইনিংসে চারটি শতরানের সৌজন্যে করেন ৯৫৩ রান। অপরাজিত ১৬৩, দুবার ১৪৯ ও একবার ১৫০ রান করেন।

নির্বাসন কাটিয়ে

নির্বাসন কাটিয়ে

এরই মধ্যে আবু ধাবিতে একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে বিসিসিআইয়ের নির্বাসনের মুখে পড়েন রিঙ্কু। সেটা ২০১৯ সালেই। ডেকান গ্ল্যাডিয়েটর ফাইনালে নিউ মেডিক্যাল সেন্টারকে হারিয়ে ট্রফি জিতেছিল, রিঙ্কু ৫৮ বলে ১০৪ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছিলেন। বোর্ডের অনুমতি না নিয়ে ওই টুর্নামেন্ট খেলতে যাওয়ায় বিসিসিআই রিঙ্কুকে তিন মাসের জন্য নির্বাসিত করে। তখন ভারতীয় এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন রিঙ্কু। ১ জুন থেকে তিন মাসের জন্য নির্বাসিত হন।

উচ্ছ্বসিত কেকেআর

উচ্ছ্বসিত কেকেআর

২০১৮ সালে রিঙ্কু ৪ ম্যাচে ২৯, ২০১৯ সালে ৫ ম্যাচে ৩৭ ও ২০২০ সালে ১ ম্যাচে ১১ রান করেন। হাঁটুর চোটের কারণে ২০২১ সালের আইপিএল খেলতে পারেননি। এবার মেগা নিলামে তাঁকে ফের নিয়েছে কেকেআর। গুজরাত টাইটান্স ম্যাচে সুযোগ পেয়েই তিনি মোট চারটি ক্যাচ ধরেন। যার মধ্যে আন্দ্রে রাসেলের শেষ ওভারেই তিনটি। ২০তম ওভারে চার উইকেট নেওয়া রাসেল মজা করে বলেছিলেন, রিঙ্কুকে ডিনারে নিয়ে যাব। এরপর পাঁচে নেমে ২৮ বলে ৩৫ রান করেন রিঙ্কু, চারটি চার ও একটি ছয়ের সাহায্যে। অনুশীলনে তাঁর ব্যাটিং আর ক্যাচ ধরার বিভিন্ন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কেকেআর। ২৪ বছরের রিঙ্কুর প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ও লিস্ট এ-তে একটি শতরান আছে। অফ স্পিনার রিঙ্কু প্রথম শ্রেণির ক্রিকেটে ৫টি, ৫০ ওভারের খেলায় সাতটি ও টি ২০ ম্যাচে তিনটি উইকেটও পেয়েছেন। এবারের আইপিএলই তাঁর কেরিয়ারের সেরা হয় কিনা সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+