IPL 2022: রাসেল অনন্য নজিরেও কুম্বলেকে স্পর্শ করতে পারলেন না, আইপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড কার দখলে?

আন্দ্রে রাসেল বল হাতে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়ে গুজরাত টাইটান্সকে থামিয়ে দিলেন প্রত্যাশিত রানের অনেক আগেই। শেষ ওভারে তুলে নিলেন চার-চারটি উইকেট। পরিসংখ্যান বলছে, আইপিএলে ১ ওভারের স্পেলে এটাই সেরা বোলিং। তাও আবার ডেথ ওভারে! ২০তম ওভারের প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও শেষ বলে যথাক্রমে অভিনব মনোহর, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া ও যশ দয়ালকে আউট করলেন। দয়ালের ক্যাচটি রাসেল নিজেই ধরেন। বাকি তিনটি ক্যাচ ধরেন রিঙ্কু সিং।

বিধ্বংসী রাসেল

বিধ্বংসী রাসেল

২০তম ওভারে আজ যখন আন্দ্রে রাসেলকে বোলিং আক্রমণে আনেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার, গুজরাত টাইটান্সের স্কোর তখন ৫ উইকেটে ১৫১। সেখান থেকে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তুলল গুজরাত। শেষ ওভারের তৃতীয় বলে এক রান নেন আলজারি জোসেফ, চতুর্থ বলে চার মারেন রাহুল তেওয়াটিয়া। বাকি চার বলে চার উইকেট। আন্দ্রে রাসেলের বোলিং ফিগার দাঁড়ায় ১ ওভার ৫ রানের বিনিময়ে চার উইকেট। এবারের আইপিএলে ৮ ম্যাচে ১০ উইকেট ঝুলিতে পুরলেন রাসেল, সবমিলিয়ে ১৪.৪ ওভার বল করে।

চলতি আইপিএলে

চলতি আইপিএলে

এবারের আইপিএলে ৮ ম্যাচে ১০ উইকেট ঝুলিতে পুরলেন রাসেল, সবমিলিয়ে ১৪.৪ ওভার বল করে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৮ রানের বিনিময়ে নেন ১ উইকেট। আরসিবির বিরুদ্ধে ৩৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। পাঞ্জাব কিংস ম্যাচে ১টি উইকেট নেন কোনও রান খরচ না করেই। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৯ রান দিয়ে উইকেট পাননি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৬ রানে একটি উইকেট নেন। সানরাইজার্স ম্যাচে ২টি উইখেট দখল করেন ২০ রানের বিনিময়ে। রাজস্থান রয়্যালস ম্যাচে ২৯ রানে ১ উইকেট নেওয়ার পর আজকের ম্যাচে দখল করলেন চার উইকেট।

আগেও ম্যাজিক

আগেও ম্যাজিক

তবে বল হাতে রাসেল ম্যাজিক আগেও দেখা গিয়েছে। আজ এক ওভারে চার উইকেট নিয়ে নিশ্চিতভাবেই নজির গড়লেন। তবে গত বছর ১৩ এপ্রিল চেন্নাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন ২ ওভার হাত ঘুরিয়ে ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। সেবার ১৮তম ওভারের দ্বিতীয় বলে ফিরিয়েছিলেন কায়রন পোলার্ডকে, তার পরের বলেই মার্কো জানসেনকে। এরপর ২০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে তুলে নিয়েছিলেন যথাক্রমে ক্রুণাল পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহারকে। ১৮তম ওভারে রাসেল ২ উইকেট তুলে নিয়েছিলেন ৫ রান খরচ করে। শেষ ওভারে দিয়েছিলেন ১০ রান। আইপিএলে সেরা বোলিং ফিগারের নিরিখে ওই ম্যাচে রাসেলের পারফরম্যান্স রয়েছে সপ্তম স্থানে।

আলজারির রেকর্ড

আলজারির রেকর্ড

আইপিএলে কোনও ম্যাচে সেরা বোলিং করার নজিরটি রয়েছে আলজারি জোসেফের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৯ সালে তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিয়েছিলেন ৬ উইকেট। ৩.৪ ওভারে ছিল একটি মেডেন, ১২ রানের বিনিময়ে তিনি ৬ উইকেট নেন। ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর, দীপক হুডা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কৌলকে আউট করেছিলেন জোসেফ। আজ তিনি কেকেআরের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের হয়েই খেলছেন। এ ছাড়া ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সোহেল তনভীর ৪ ওভারে ১৪ রান দিয়ে ৬ উইকেট নেন। ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে অ্যাডাম জাম্পা সানরাইজার্সের বিরুদ্ধে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৬ উইকেট নেন।

কুম্বলের নজির অক্ষত

কুম্বলের নজির অক্ষত

আইপিএল ইনিংসে পাঁচ উইকেট অনেকেই নিয়েছেন। অনিল কুম্বলে তাঁদের মধ্যে সেরা। ২০০৯ সালে কেপ টাউনে আরসিবির হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কুম্বলে ৩.১ ওভারে ১টি মেডেন-সহ ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। আজ রাসেল ৫ রান দিয়ে নিলেন চার উইকেট। অল্পের জন্য তিনি কুম্বলের নজিরটি স্পর্শ করতে পারলেন না। সেক্ষেত্রে ইনিংসে দুবার পাঁচ উইকেট নেওয়ার নজিরও তিনি গড়তে পারতেন। রাসেল আজকের পারফরম্যান্সের সঙ্গে গত বছর মুম্বই ম্যাচের বোলিংয়ের মিল পাচ্ছেন। ১৬০ রানের মধ্যে গুজরাতকে বেঁধে ফেলাই তাঁর লক্ষ্য ছিল বলে জানিয়েছেন। শেষ ওভারে তিনটি ক্যাচ ধরা রিঙ্কুকে যে তিনি ডিনারে নিয়ে যাবেন সেটাও উল্লেখ করেছেন রাসেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+