IPL 2022: চেন্নাই ম্যাচের আগে অন্য স্বপ্ন সফলের আশায় বুঁদ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার

আইপিএল অভিযান শুরু হচ্ছে এদিন শনিবার থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের দলে পুরনো কিছু মুখ থাকলেও অধিনায়ক বদলে গিয়েছে। আইপিএল শুরুর আগে মহেন্দ্র সিং ধোনি অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজার কাঁধে। ফলে চেন্নাইয়ে এক নতুন যুগ শুরু হতে চলেছে।

অন্য স্বপ্ন সফলের আশায় বুঁদ কেকেআর অধিনায়ক শ্রেয়স

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এবার পুরো দল কার্যত বদলে ফেলেছে। নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। নতুন দল নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কলকাতার নতুন অধিনায়ক। তা নিয়ে সকলের আগ্রহ তৈরি হয়েছে। আগের মরশুমে কলকাতা ফাইনালে পৌঁছেছিল। তার আগে দু'বার ট্রফি জেতা হয়ে গেছে কলকাতার। সেই জায়গা থেকেই ফের একবার ট্রফি জিততে ঝাঁপিয়ে পড়বে শাহরুখ খানের দল।

দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে ইতিমধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে নাইটরা। আইপিএলে ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে দারুণ সফল শ্রেয়স। তাই তিনি দলকে ফের একবার ট্রফি জেতাতে পারেন, তেমনটাই মনে করছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা। তাঁর দিকে তাই তাকিয়ে রয়েছে গোটা কলকাতা নাইট রাইডার্স দল এবং সমর্থকরা।

তবে শ্রেয়স নিজে অপেক্ষা করছেন অন্য এক মুহূর্তের জন্য। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার পরে এখনও পর্যন্ত শাহরুখ খানের সঙ্গে আলাপ হয়নি নতুন অধিনায়কের। সেই মুহূর্ত কবে আসে সেদিকেই তাকিয়ে এখন শ্রেয়স আইয়ার। তিনি বলছেন, আমি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি কবে সেই বিশেষ মুহূর্ত আমার জীবনে আসে। শাহরুখ খান মানেই অনুপ্রেরণা। তিনি একজন অসাধারণ মানুষ। তাঁর কাছ থেকে বহুবার অনুপ্রেরণা পেয়েছি। তিনি যেভাবে দলকে সমর্থন করেন এবং অনুপ্রেরণা জোগান তা অনবদ্য। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য উৎসুক হয়ে রয়েছি।

এখন দেখার প্রথম ম্যাচে কিং খানের দলের নতুন অধিনায়ক জয় দিয়ে নতুন মরশুম শুরু করতে পারেন কিনা। মুম্বইয়ে খেলা, ফলে শ্রেয়স আজকেই হয়ত শাহরুখের সাক্ষাৎ পেয়ে যেতে পারেন। অথবা বিশেষ বার্তা পেয়ে যেতে পারেন ম্যাচ শুরুর আগেই। তা হলে শ্রেয়স নতুন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে দলকে নেতৃত্ব দিতে পারবেন নিঃসন্দেহে।

কেকেআর টিম ম্যানেজমেন্ট শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে বেশ আত্মবিশ্বাসী। নিলামে তাঁকে পেতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছে কেকেআর। আর তারপরই তাঁকে পেয়ে কয়েকদিনের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+