IPL 2022: বাটলারবৈশাখী ইডেনে, কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলল রাজস্থান রয়্যালস

আইপিএলের ফাইনালের টিকিট পেতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮৯ রানের টার্গেট তাড়া করতে হবে গুজরাত টাইটান্সকে। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল গুজরাত। ২০১১ সালের পর প্লে অফে এবারই প্রথম দুই জায়গা নিশ্চিত করে রাজস্থান। আজ টস হেরে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে রাজস্থান রয়্যালস। ১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে জস বাটলার ৫৬ বলে ৮৯ রান করলেন।

বিধ্বংসী বাটলার

চলতি আইপিএলে চতুর্থ অর্ধশতরানটি হাঁকানোর পাশাপাশি এদিনই বাটলার পেরিয়ে গেলেন সাতশো রানের মাইলস্টোন। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪৭ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ২টি করে চার ও ছয় মেরে দেবদত্ত পাড়িক্কল করেন ২০ বলে ২৮। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি, যশ দয়াল, আর সাই কিশোর ও হার্দিক পাণ্ডিয়া। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল রাজস্থান। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওঠে ৬৮ রান, ২ উইকেটের বিনিময়ে।

সফল সঞ্জু

দ্বিতীয় ওভারের শেষ বলে ১১ রানের মাথায় প্রথম উইকেটটি হারায় রাজস্থান রয়্যালস। ৮ বলে ৩ রান করে যশ দয়ালের বলে স্টাম্প আউট হন যশস্বী জয়সওয়াল। এরপর দলকে টেনে নিয়ে যেতে থাকেন সঞ্জু স্যামসন ও জস বাটলার। সঞ্জু সাই কিশোরের বলে আউট হন দশম ওভারের পঞ্চম বলে। ৭৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। এরপর ঝোড়ো ব্যাটিং করেন পাড়িক্কল। তিনি ১৪.১ ওভারে হার্দিকের বলে বোল্ড হয়ে যান।

১৮৮ রানে পৌঁছে গেল রাজস্থান

১৮৮ রানে পৌঁছে গেল রাজস্থান

পাড়িক্কল ফিরতেই ঝড় তোলেন বাটলার। কিছুটা ভাগ্যের সহায়তাও পান ক্যাচ পড়ার জেরে। ১৮.৩ ওভারে শিমরন হেটমায়ারকে ফেরান মহম্মদ শামি। হেটমায়ার ৭ বলে ৪ রান করে দলের ১৬১ রানের মাথায় আউট হন। ১৯.৫ ওভারে নো বল হলেও রান আউট হন বাটলার। পরের বলটিও নো হয়। সেই বলে আবার রান আউট রিয়ান পরাগ। ১৮৫ রানে পঞ্চম ও ১৮৬ রানে পড়ে ষষ্ঠ উইকেট। শেষ বলটিতে রবিচন্দ্রন অশ্বিন ২ রান নিয়ে অপরাজিত থাকেন। শেষ পাঁচ ওভারে বাটলার বিস্ফোরক মেজাজে থাকায় ৬৪ রান ওঠে, এই সময়কালে পড়ে তিন উইকেট।

ছন্দহীন বোলাররা

শামি ও সাই কিশোর একটি করে উইকেট পেলেও চার ওভারে দুজনেই ৪৩ রান দেন। হার্দিক ২ ওভারে ১৪ ও যশ দয়াল ৪ ওভারে ৪৬ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। রশিদ খান ৪ ওভারে মাত্র ১৫ রান দেন, তিনি কোনও উইকেট পাননি। লকি ফার্গুসনের জায়গায় সুযোগ পাওয়া আলজারি জোসেফ ২ ওভারে ২৭ রান দেন, কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+