IPL 2022: আইপিএলে ফিনিশার ধোনি নির্বিকল্প! কেন এমন বলছেন ইরফান পাঠান? শোনালেন সাবধানবাণীও

মহেন্দ্র সিং ধোনি ৭ জুলাই পূর্ণ করবেন ৪১ বছর। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বদলার ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস। আজ ধোনির বয়স ৪০ বছর ২৯২ দিন। এই বয়সেও আইপিএলে ফিনিশার হিসেবে তিনি অপ্রতিদ্বন্দ্বী। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। যেভাবে শেষ চার বলে ১৬ রান তুলে নিয়ে ধোনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকে-র জয় নিশ্চিত করেছেন, সেই আত্মবিশ্বাস সম্বল করেই পাঞ্জাব কিংস ম্যাচে নামবে রবীন্দ্র জাদেজার দল। স্বাভাবিকভাবেই ধোনির দিকেও থাকবে নজর।

ধোনি ফ্যাক্টর

ধোনি ফ্যাক্টর

চেন্নাই সুপার কিংসের লাগাতার ব্যর্থতায় যখন ধোনিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন, তখনই প্রাক্তন সিএসকে অধিনায়ক দেখিয়ে দিয়েছেন এখনও ইয়েলো ব্রিগেডের কতটা ভরসা তিনি। নিজে তো পারফর্ম করছেনই, গাইড করছেন সতীর্থদের। সে কথা বারেবারেই বলছেন ডোয়েইন প্রিটোরিয়াস-সহ সিএসকের ক্রিকেটাররা। এমনকী ধোনি থাকায় চাপের মুখেও নেতৃত্ব দেওয়ার কাজ সহজ হচ্ছে বলে মত প্রকাশ করেছেন রবীন্দ্র জাদেজা। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস গুটিয়ে গিয়েছিল ১২৬ রানে। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান পেয়েছিলেন। সর্বাধিক ৫৭ রান করা শিবম দুবের পরেই ছিল মহেন্দ্র সিং ধোনির ২৮ বলে ২৩।

আইপিএলে মাহির ফর্ম

আইপিএলে মাহির ফর্ম

চলতি আইপিএলে সাত ম্যাচে ৬ ইনিংসে ৪ বার অপরাজিত থেকে মহেন্দ্র সিং ধোনি ১২০ রান করেছেন। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫০ রানে অপরাজিত ছিলেন, সেটাই এখনও অবধি এবারের আইপিএলে ধোনির সর্বাধিক রান। এখনও অবধি তাঁর গড় ৬০, স্ট্রাইক রেট ১৩১.৮৬। যা বিরাট কোহলি, রোহিত শর্মাদের চেয়ে বেশি। এমনকী স্ট্রাইক রেটে পিছিয়ে থাকলেও ঋষভ পন্থের চেয়ে ব্যাটিং গড় বেশি ধোনির। মেরেছেন ১৩টি চার ও চারটি ছয়। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত ১৬, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৩, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অপরাজিত শূন্য এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচ জেতানো ১৩ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেছেন ধোনি।

পাঠানের প্রশংসা

পাঠানের প্রশংসা

ফিনিশার ধোনির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইরফান পাঠান। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, আইপিএলের ইতিহাসে ধোনি সর্বকালের সেরা ফিনিশার। বছরের পর বছর ধরে আইপিএলে কয়েকজন ক্রিকেটার ফিনিশারদের তালিকায় নাম লেখাচ্ছেন ঠিকই, কিন্তু কেউই ধোনিকে ছাপিয়ে যেতে পারেননি। তাঁর জায়গা থেকে সরাতে পারেননি। ধোনি আইপিএলের আইডেন্টিটি, বাস্তবিকই আদর্শ দূত। আইপিএলের সেরা দুই ফিনিশার ধোনি ও এবি ডি ভিলিয়ার্স, তবে ধোনিই সকলের চেয়ে এগিয়ে। তিনি গ্রেটেস্ট!

আল্টিমেট ফিনিশার

আল্টিমেট ফিনিশার

পাঠান আরও বলেন, চলতি আইপিএলেই রাহুল তেওয়াটিয়া, দীনেশ কার্তিক, শিমরন হেটমায়ার ফিনিশার হিসেবে নজর কেড়েছেন। তাঁরা তাঁদের দলকে লাগাতার জেতাচ্ছেনও। কিন্তু আল্টিমেট ফিনিশারের প্রসঙ্গ যখন ওঠে, তখন ধোনি ছাড়া আর কারও নামই সেই তালিকায় আসে না। পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা চেন্নাই সুপার কিংসকে হাল্কাভাবে নিলে আইপিএলের দলগুলি ভুল করবে বলেও সতর্কবাণী শুনিয়েছেন ইরফান। তাঁর কথায়, কেউই সিএসকে-কে হাল্কাভাবে নেওয়ার ভুল করবে না। পরাজয়ের মুখ থেকেও কীভাবে জয় ছিনিয়ে নেওয়া যায়, সেটা সিএসকে ভালোভাবেই জানে। বছরের পর বছর ধরে সেটা হয়েছে। সে কারণেই আইপিএলে সবচেয়ে বিপজ্জনক দলটির নামও চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+