IPL 2022: ব্যাটল অব চ্যাম্পিয়ন্স-এর আগে দেখে নিন পরিসংখ্যানের বিচারে কোথায় দাঁড়িয়ে দুই দল

IPL 2022: ব্যাটল অব চ্যাম্পিয়ন্স-এর আগে দেখে নিন পরিসংখ্যানের বিচারে কোথায় দাঁড়িয়ে দুই দল

আইপিএল-এ আজ মুখোমুখি হতে চলেছে অতীতের দুই চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ২০০৮ আইপিএল বনাম ২০১৬ আইপিএল- চ্যাম্পিয়নদের এই দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

একে নজরে দেখে নেওয়া যাক আইপিএল-এর এই দুই দলের সম্মুখ সমরে পরিসংখ্যান।

সম্মুখ সমরে দুই দল:

সম্মুখ সমরে দুই দল:

সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৮টি ম্যাচে। সাতটি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। কখনওই একপেশে ম্যাচ উপহার দেয়নি এই দুই দল। প্রতিটা ম্যাচই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে দু'টি।

দুই দলের ম্যাচে সর্বোচ্চ এবং সর্ব নিম্ন রান:

দুই দলের ম্যাচে সর্বোচ্চ এবং সর্ব নিম্ন রান:

সানরাইজার্সের বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ রান ২২০/৩ এবং সর্ব নিম্ন সংগ্রহ ১০২/১০। অপর দিকে, ১৫টি ম্যাচের দ্বৈরথে রাজস্থানের বিরুদ্ধে সানরাইজার্সের সর্বোচ্চ রান ২০১/৪ এবং সর্বোনিম্ন রান ১২৭/৫।

দুই দলের লড়াইয়ে সব থেকে সফল বোলার এবং ব্যাটসম্যান:

দুই দলের লড়াইয়ে সব থেকে সফল বোলার এবং ব্যাটসম্যান:

এই দুই দলের লড়াইয়ে সব থেকে সফল ব্যাটসম্যান হলে সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ ৫১২ রান করেছেন এখনও পর্যন্ত। উল্লেখ্য এর আগেও ২৯ মার্চ আইপিএল-এ মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২০১৯ সালের আইপিএল-এ সেই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন। ওই দিন শতরান করেছিলেন সঞ্জু।

অপর দিকে, বোলারদের তালিকাতেও সর্বোচ্চ উইকেট সংগ্রহাকারীর বিচারে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। জেমস ফকনার এই দুই দলের দ্বৈরথে সর্বোচ্চ উইকেট (১২টি) পেয়েছেন।

আইপিএল ২০২১-এ দুই দলের পারফরম্যান্স:

আইপিএল ২০২১-এ দুই দলের পারফরম্যান্স:

আইপিএল ২০২১ একেবারেই ভাল যায়নি এই দুই দলের জন্য। গত বছর আইপিএল-এর শেষ দুই স্থানে ছিল এই দুই দল। রাজস্থান রয়্যালস ছিল সপ্তম স্থানে এবং সানরাইজার্স হায়দরাবাদের অবস্থান ছিল অষ্টম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+