IPL 2022: কেমন দল তৈরি করল নবাগত লখনৌ সুপার জায়েন্ট, জানতে হলে চোখ রাখুন
IPL 2022: কেমন দল তৈরি করল নবাগত লখনৌ সুপার জায়েন্ট, জানতে হলে চোখ রাখুন
আইপিএল-এর দল সংখ্যা বাড়িয়ে ১০ করেছে বিসিসিআই। একাধিক বিডারের জমা দেওয়া বিড খাতিয়ে দেখে যেই দুই দলের নাম ঘোষণা করে বিসিসিআই তার মধ্যে একটি আরপি- সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের মালিকানাধীন লখনৌ সুপার জায়েন্টস। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়েছে সিভিসি ক্যাপিটলের গুজরাত টাইটান্স।

নতুন এই দল কী করে তার দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। গৌতম গম্ভীরের ক্ষুরধার মস্তিস্কের উপর ভর করে ভালই দল গড়েছে লখনৌ সুপার জায়েন্টস। দুই দিনের নিলামে একের পর এক তারকাকে তুলে নিয়েছে লখনৌ। যার মধ্যে অন্যতম কুইন্টন ডি কক এবং মার্ক উড। আইপিএল-এর মেগা নিলাম শুরু হওয়া আগেই ড্রাফ্টিং-এ ১৭ কোটি টাকা কে এল রাহুলকে দলে নিয়েছিল লখনৌ। আগামী মরসুমের রাহুলের নেতৃত্বে খেলবে উত্তরপ্রদেশ থেকে আইপিএল-এ অংশ নিতে চলা প্রথমস দলটি। ৯.২ কোটি টাকায় তারা ধরে রেখেছে মার্কাস স্টইনিসকে। চার কোটি টাকায় রবি বিষ্ণইকে দলে রাখে লখনৌ। সঞ্জীব গোয়াঙ্কার দল যে স্কোয়াড গড়েছে তাতে বিদেশি সংখ্যা ৭। এক নজরে দেখে নিন কেমন হল লখনৌ সুপার জায়েন্টস-
এর দল।
ঝুলিতে থাকা সমস্ত অর্থ খরচ করে কুইন্টন ডি কক ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়েছে তারা। মণীশ পাণ্ডের জন্য লখনৌ খরচ করেছে ৪ কোটি ৬০ লক্ষ টাকা। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়েছে সঞ্জীবের দল। সদ্য ভারতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া দীপক হুডা লখনৌ-এর থেকে পেয়েছে ৫ কোটি ৭৫ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্সে জার্সিতে একাধিক আইপিএল জয়ী ক্রুণাল পাণ্ডিয়া পেয়েছেন ৮ কোটি ২৫ লক্ষ টাকা। মার্ক উড ৭ কোটি ৫০ লক্ষ টাকায় দল পেয়েছেন। আবেশ খান ১০ কোটি টাকায় গিয়েছেন উত্তর প্রদেশের এই দলে। অঙ্কিত সিং রাজপুতকে লখনৌ নিয়েছে ৫০ লক্ষ টাকার বিনিময়ে। কৃষ্ণাপ্পা গৌতম ৯০ লক্ষ টাকার বিনিময়ে খেলবেন কে এল রাহুলের নেতৃত্বে। শ্রীলঙ্কার অলরাউন্ডার, দুষ্মন্ত চামিরা লখনৌর থেকে পেয়েছেন ২ কোটি টাকা। শাহবাজ নাদিমকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে এলএসজি। মনন ভোরা, আয়ূশ বাদোনি, বি সাই সুদর্শন, ময়াঙ্ক যাদব, করণ শর্মা, মহসীন খান প্রত্যেকেই ২০ লক্ষ টাকা করে পেয়েছেন। কাইল মেয়ার্সের জন্য লখনৌ খরচ করেছে ৫০ লক্ষ টাকা এবং এভান লুইসকে তারা দলে নিয়েছে ২ কোটি টাকায়।












Click it and Unblock the Notifications