IPL 2022: বিরাট কোহলির গুণমুগ্ধ হ্যারি কেন, ইপিএলের মধ্যেই আইপিএলে নজর রেখে বাছলেন সম্ভাব্য চ্যাম্পিয়ন

বিরাট কোহলি নিজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত। বিরাটের ফিটনেসের দিকে নজর রেখে অনেকে যেমন নিজেদের প্রস্তুত করেন, কোহলি তেমন ফলো করেন সিআর সেভেনকে। বিশ্বের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের অনেকেই আইপিএলে সমর্থন করেন আরসিবিকে। তার অন্যতম কারণ, বাণিজ্যিক চুক্তি। একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার দূত হিসেবে বিরাটদের আরসিবিকে সমর্থন করতে দেখা গিয়েছে উসেইন বোল্টকেও। এবার আর এক তারকা জানিয়ে দিলেন তাঁর পছন্দের দল আরসিবি।

আরসিবির প্রশংসা কেনের

আরসিবির প্রশংসা কেনের

ইংল্যান্ড তথা টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক হ্যারি কেন ইপিএল-সহ বিভিন্ন টুর্নামেন্টের মধ্যেই নজর রেখেছেন আইপিএলে। তিনি স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমার পছন্দের দল আরসিবি। বিরাট কোহলির সঙ্গে কয়েকবার দেখা করার ও কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। এবার আরসিবি বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটারকে দলে নিয়েছে।

ফলো করেন আইপিএল

ফলো করেন আইপিএল

তবে এবারই যে তিনি আরসিবির দিকে নজর রাখছেন সেটা মোটেই নয়। আইপিএলে আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পারফরম্যান্স সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল কেন। তিনি বলেন, গতবার ভাগ্য সহায়ক ছিল না আরসিবির, তারা আনলাকি ছিল বলা যায়। কিন্তু এবার তাদের সব কিছুই ঠিকঠাক হয়েছে। তারা আইপিএলে শুরুটা ভালোই করেছে। আইপিএলের অন্য দলগুলিও যথেষ্ট ভালো। সব দলের খেলাই দেখি, তবে আশা করি আরসিবি এবার ভালো কিছুই করবে।

বিরাট গুণমুগ্ধ

বিরাট গুণমুগ্ধ

বিরাট কোহলির ব্যাটিংয়ের পাশাপাশি ব্যক্তি বিরাটেরও বিরাট গুণমুগ্ধ হ্যারি কেন। তিনি বলেন, বিরাটের খেলা দেখতে সব সময়ই ভালো লাগে। মাটিতে পা রেখে চলেন তিনি। বিরাটের ব্যাটে আগুন রয়েছে। যে প্যাশন নিয়ে বিরাট মাঠে নামেন তা দেখতে খুবই ভালো লাগে। উল্লেখ্য, বিরাট কোহলি এবারের আইপিএলে একেবারেই ফর্মে নেই। রবি শাস্ত্রী-সহ কেউ কেউ তাঁর বিশ্রাম নেওয়ার পক্ষপাতী। তবে সুনীল গাভাসকর বলেছেন, চেনা ছন্দে ফিরতে দরকার একটা ইনিংস। অন্তত ৩০ রান করতে হবে, তাহলেই সেটাকে বড় রানের দিকে নিয়ে যেতে পারেন বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো ক্রিকেটাররা।

ফুটবলের পাশাপাশি ক্রিকেট

ফুটবলের প্রতিপক্ষের জালে বল জড়াতে সিদ্ধহস্ত হ্যারি কেন। তবে তিনি ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, এক-দেড় বছর ধরে ক্রিকেট খেলছি সপ্তাহে একবার বা দুবার। বেশ মজাই লাগে। আমি ক্রিকেট খেলা উপভোগ করি। আইপিএল চলছে। এই টুর্নামেন্ট টিভিতে দেখতেও উপভোগ করছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+