IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল গুজরাত টাইটানস
IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল গুজরাত টাইটানস
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটানস। একটি পরিবর্তন রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের দলে। এ দিন প্রথম একাদশে হৃতিকের পরিবর্তে মুরুগন অশ্বিনকে জায়গা করে দিয়েছেন রোহিত শর্মা। তবে, দল অপরিবর্তিত রেখেছেন হার্দিক পান্ডিয়া। প্রথম একাদশ অপরিবর্তিত রয়েছে লিগ টপারদের।

টসে জিতে হার্দিক পান্ডিয়া বলেন, "আমরা প্রথমে বোলিং করবো। নতুন বলে অনেক কিছুই ঘটতে পারে। আমাদের লক্ষ্য সেরাটা দলের থেকে বের করে নিয়ে আসা। বোলাররা ধারাবাহিক ভাল পারফর্ম করলেও ব্যাটসম্যানরা করতে পারছে না, আমাদের দল অপরিবর্তিত রয়েছে।"
অপর দিকে, আইপিএল-এর সফলতম দল হওয়া স্বত্ত্বেও চলতি মরসুমে চূড়ান্ত ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, "আমাদের জন্য এই সফরটা বেশ কঠিন। যতটা সম্ভব ভাল জায়গায় শেষ করার চেষ্টা করবো আমরা। আমরা প্রত্যেকেই পেশাদার। গত ম্যাচটা ভাল ছিল এবং সেই মানসিকতা নিয়েই আমাদের মাঠে নামতে হবে।"
উল্লেখ্য, ১০ ম্যাচে আটটি জয়ের সৌজন্যে ১৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে পান্ডিয়ার দল। প্রথম দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে তারা। অন্য দিকে, ৯ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে মুম্বই। দুই পয়েন্ট সংগ্রহ করে তারা রয়েছে লিগ তালিকার তলানিতে দশ নম্বরে।
গুজরাত টাইটানস:
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, প্রদীপ সাংওয়ান, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, মহম্মদ শামি
মুম্বই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, কাইরন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, মুরুগন অশ্বিন, কুমার কার্তিকেয়া, জসপ্রীত বুমরাহ, রিলে মেরেডিথ












Click it and Unblock the Notifications