IPL 2022: আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে পাঞ্জাব কিংস, মিশন প্লে অফে প্রথম একাদশ কেমন হতে পারে?

আইপিএলের ম্যাচে কাল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লিগশীর্ষে থাকা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে পাঞ্জাব কিংস। প্লে অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচ ময়াঙ্ক আগরওয়ালদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ লড়াই। চলতি আইপিএলের ষোড়শ ম্যাচে গত ৮ এপ্রিল গুজরাত টাইটান্স পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছিল। শেষ ওভারে দরকার ছিল ১৯। শেষ দুই বলে দরকার ছিল ১২। জোড়া ছক্কা হাঁকিয়ে ৬ উইকেটে জয় নিশ্চিত করেছিলেন রাহুল তেওয়াটিয়া। তাঁর ব্যাটে ভর করে ইতিমধ্যেই কয়েকটি অবিশ্বাস্য জয় পেয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল।

একমাত্র সাক্ষাতে

একমাত্র সাক্ষাতে

মুম্বইয়ের ব্র্যাবোর্নে সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল গুজরাত টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব কিংস তোলে ৯ উইকেটে ১৮৯। ২৭ বলে সর্বাধিক ৬৪ রান করেছিলেন লিয়াম লিভিংস্টোন। রশিদ খান ২২ রানে তিনটি উইকেট নেন। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত টাইটান্স। শুভমান গিল ৫৯ বলে ৯৬ রান করেন। ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন আইসম্যান তেওয়াটিয়া। ব্যাটে ৯৬ রান করার পাশাপাশি ২টি ক্যাচ ধরে ম্যাচের সেরা হয়েছিলেন গিল।

গুজরাতই ফেভারিট

গুজরাতই ফেভারিট

গুজরাত টাইটান্স ৯ ম্যাচে ৮টিতে জয় ছিনিয়ে নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলেছে। দুই পয়েন্ট পেয়ে গেলে আর কোনও দিকে তাকাতেই হবে না। সব বিভাগেই প্রতিপক্ষদের টেক্কা দিচ্ছে হার্দিক পাণ্ডিয়ার দল। তেওয়াটিয়ার পাশাপাশি ফিনিশার হিসেবে দলের জয়ে ভূমিকা পালন করছেন ডেভিড মিলার, রশিদ খানরা। যা দেখে হার্দিক বলেছেন, এই ক্রিকেটাররা যেভাবে ব্যাট করছেন তাতে আমি নিশ্চিত থাকতে পারছি আমাদের ৮, ৯, এমনকী ১০ নম্বর ব্যাটারও দলকে জেতাতে সক্ষম। শুভমান গিলের চেয়ে এই ম্যাচেও বড় রান প্রত্যাশা করবে গুজরাত। শেষ ৬টি ম্যাচে তিনি ৯৮.৭৬ গড়ে ৮০ রান করেছেন। সবমিলিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যয়ী গুজরাত নামবে ফেভারিট হিসেবেই।

কঠিন লড়াই পাঞ্জাবের

কঠিন লড়াই পাঞ্জাবের

পাঞ্জাব কিংসের ঝুলিতে রয়েছে ৯ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৪৭০। প্লে অফে যেতে গেলে বাকি পাঁচটি ম্যাচের অন্তত চারটিতে জিততেই হবে ময়াঙ্ক আগরওয়ালের দলকে। নেট রান রেটকে ভালো করতে দরকার বড় ব্যবধানে জয়ও। কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, রাহুল চাহার, সন্দীপ শর্মা, ঋষি ধাওয়ানদের বড় পরীক্ষা দিতে হবে গুজরাতের ব্যাটিং গভীরতার কাছে। শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল, ভানুকা রাজাপক্ষ, জনি বেয়ারস্টোদের থেকে বড় রানও প্রত্যাশা করবে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। কার্যত মরণ-বাঁচ পরিস্থিতিতে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। তবে গুজরাতের কাছে পরাজয় প্লে অফের দৌড় অনেকটাই কঠিন করে দেবে ময়াঙ্কদের।

কেমন হবে দুই দল?

কেমন হবে দুই দল?

রাজস্থান রয়্যালস ম্যাচে হ্য়ামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তিনটি ম্যাচে বল করেননি হার্দিক পাণ্ডিয়া। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, বল করার প্রয়োজন পড়ছে না। দরকার হলে সময়মতো ঠিক করব। হার্দিক বোলিং করার জন্য প্রস্তুত কিনা সেদিকে নজর থাকবে। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে চেনা ছন্দে রয়েছেন, দারুণ অধিনায়কত্বও করছেন। সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়- সকলেই হার্দিকের প্রশংসা করেছেন। আগের ম্যাচে অল্প চোট থাকায় যশ দয়ালের পরিবর্তে দলে এসে প্রদীপ সাঙ্গওয়ান আরসিবির বিরুদ্ধে ১৯ রানে দুই উইকেট নিয়েছিলেন। মনে করা হচ্ছে, দুই দলই প্রথম একাদশে পরিবর্তনের পথে হাঁটবে না।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি, প্রদীপ সাঙ্গওয়ান বা যশ দয়াল

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+