IPL 2022: আইপিএলে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠাল হার্দিকহীন গুজরাত, রশিদের দলে ঋদ্ধি
আইপিএলের ২৯তম তথা রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্স ও নবম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস। সিএসকে পুনের এই স্টেডিয়ামে শেষ সাতটি ম্যাচের ৬টিতেই জিতেছে। আজ টস জিতে ফিল্ডিংই নিয়েছে গুজরাত টাইটান্স। চলতি আইপিএলে অবশ্য পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই টস হেরে প্রথমে ব্যাট করা দল জয়লাভ করেছে।

গুজরাত টাইটান্সকে আজ নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। কুঁচকির চোটের কারণে খেলতে পারছেন না হার্দিক পাণ্ডিয়া। তবে গুজরাতের জার্সিতে প্রথম ম্যাচ খেলছেন ঋদ্ধিমান সাহা। প্রথম একাদশে আনা হয়েছে আলজারি জোসেফকেও। দুজনকেই এদিন টসের কিছুক্ষণ আছে টিম ক্যাপ দেওয়া হয়। রশিদ খান জানিয়েছেন, হার্দিকের কুঁচকির চোট রয়েছে। আমাদের সামনে কয়েক দিনের বিরতিও রয়েছে। আশা করি, তার মধ্যেই হার্দিক ফিট হয়ে যাবেন।

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবার আইপিএলের প্রথম চারটি ম্যাচেই পরাস্ত হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরাস্ত হয় ৬ উইকেটে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৪ রানে পরাজিত হয়েছিল রবীন্দ্র জাদেজার দল, সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে সিএসকের বিরুদ্ধে জয়লাভ করেছিল। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে ২৩ রানে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস।

গুজরাত টাইটান্স আবার চলতি আইপিএলের প্রথম তিনটি ম্যাচে জিতেছিল- লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেটে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে। এরপর সানরাইজার্স হায়দরাবাদ গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় ৮ উইকেটে। আগের ম্যাচে অবশ্য জয়ের সরণিতে ফিরেছে হার্দিক পাণ্ডিয়ার দল, রাজস্থান রয়্যালসকে হারিয়েছে ৩৭ রানে।
Pune, we #Yellove you.! 💛💛💛💛#DenAwayFromDen #WhistlePodu pic.twitter.com/44iy0isxLc
— Chennai Super Kings (@ChennaiIPL) April 17, 2022
পুনের স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার দু-ধারে সমর্থকদের উন্মাদনার ভিডিও পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায়। টস হারলেও রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, আমাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। ড্রেসিংরুমে ভালোরকমের পজিটিভ এনার্জিই রয়েছে। সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, আমাদের দলে এবার অনেক নতুন ক্রিকেটার। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। এটা ঠিক আমাদের শুরুটা ভালো হয়নি। তবে জাদেজা অনেক বছর এই দলে রয়েছেন। তিনিও অধিনায়ক হিসেবে আত্নবিশ্বাস পাচ্ছেন। আমার কাজ হলো তাঁকে পর্যাপ্ত স্বাধীনতা দেওয়ার সঙ্গে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা। এই প্রক্রিয়াটি আকর্ষণীয়ও।
A look at the Playing XI for #GTvCSK#TATAIPL https://t.co/FakN55qi88 pic.twitter.com/rzqkbazpFJ
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়েইন ব্র্যাভো, ক্রিস জর্ডন, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী
গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান (অধিনায়ক), মহম্মদ শামি, লকি ফার্গুসন, যশ দয়াল, আলজারি জোসেফ












Click it and Unblock the Notifications