IPL 2022: রাজস্থানকে চূর্ণ করে শীর্ষে হার্দিকের গুজরাত টাইটান্স, অভিষেকে নজর কাড়লেন যশ

আইপিএল পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালসকে সরিয়ে শীর্ষস্থান দখল করল হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স। তিনটি ম্যাচ প্রথমে ব্যাট করে জিতলেও আজ প্রথমবার টস জিতে ফিল্ডিংই নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও তার ফায়দা তুলতে ব্যর্থ। সব বিভাগে টেক্কা দিয়ে জয়ের সরণিতে ফিরল গুজরাত। লকি ফার্গুসন ও যশ দয়াল নিলেন তিনটি করে উইকেট। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুরন্ত ছন্দে পাওয়া গেল হার্দিক পাণ্ডিয়াকে।

রাজস্থানকে চূর্ণ করে শীর্ষে হার্দিকের গুজরাত টাইটান্স

জয়ের জন্য ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে রাজস্থান রয়্যালস। পাওয়ারপ্লে-র ৬ ওভারে তিন উইকেট হারায় রাজস্থান রয়্যালস। গুজরাত টাইটান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই দ্বিতীয় ওভারের শেষ বলে দেবদত্ত পাড়িক্কলের উইকেটটি তুলে নেন যশ দয়াল। পাড়িক্কল ১ বলে ০ রানে সাজঘরে ফেরেন দলের ২৮ রানের মাথায়। এরপর ষষ্ঠ ওভারে লকি ফার্গুসনের প্রথম ও শেষ বলে রাজস্থান রয়্যালস আরও দুটি উইকেট হারায়। তিনে নেমে ৮ বলে ৮ রান করে প্রথমে আউট হন রবিচন্দ্রন অশ্বিন, দলের ৫৬ রানে। ৬৫ রানে পড়ে তৃতীয় উইকেট। ৮টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২৪ বলে ৫৪ রান করে জস বাটলার বোল্ড হন। এদিন ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী বাটলার। এদিনের ম্যাচ চলাকালীন হার্দিক পাণ্ডিয়া বাটলারের চেয়ে সামান্য এগিয়ে গিয়ে বিরতিতে কমলা টুপি পেয়েছিলেন। যদিও সেই টুপি নিজের দখলেই নেন বাটলার। ৫ ম্যাচে তিনি ২৭২ রান করেছেন, একটি শতরান ও দুটি অর্ধশতরানের দৌলতে।

রাজস্থানকে চূর্ণ করে শীর্ষে হার্দিকের গুজরাত টাইটান্স

৭.৩ ওভারে হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত থ্রো সঞ্জু স্যামসনকে প্যাভিলিয়নে পাঠায়। ১১ বলে ১১ করেন রাজস্থান রয়্যালস অধিনায়ক, তিনি আউট হলে স্কোর দাঁড়াল ৪ উইকেটে ৭৪। একাদশ ওভারের তৃতীয় বলে দলের ৯০ রানের মাথায় আউট হন রাসি ভ্যান ডার ডুসেন। ১০ বলে ৬ রান করে তিনি যশ দয়ালের দ্বিতীয় শিকার। ১৭ বলে ২৯ রান করা শিমরন হেটমায়ারের উইকেটটি পান মহম্মদ শামি। ১২.৫ ওভারে ১১৬ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১৬ ওভারের শেষ বলে রিয়ান পরাগ (১৬ বলে ১৮) দলের ১৩৮ রানের মাথায় আউট হন। তিনি ফার্গুসনের তৃতীয় শিকার। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ১৪৭ রানের মাথায় হার্দিকের বলে কট অ্যান্ড বোল্ড হন জিমি নিশাম (১৫ বলে ১৭)। এই ওভারের তৃতীয় বলটি করেই মাঠ ছাড়েন হার্দিক, উরু বা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে। বাকি তিনটি বল করেন বিজয় শঙ্কর, ১ রান দেন। শেষ ওভারের তৃতীয় বলে যুজবেন্দ্র চাহালকে ফিরিয়ে অভিষেক ম্যাচে তৃতীয় উইকেটটি নিশ্চিত করে ফেলেন যশ দয়াল।

রাজস্থানকে চূর্ণ করে শীর্ষে হার্দিকের গুজরাত টাইটান্স

অভিষেকে নজর কাড়লেন এলাহাবাদের যশ দয়াল। ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে তিনি নিলেন ৩টি উইকেট। লকি ফার্গুসন ৪ ওভারে ২৩ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন। মহম্মদ শামি ও হার্দিক পাণ্ডিয়া একটি করে উইকেট নেন। রশিদ খান ৪ ওভারে ২৪ রান দিয়ে কোনও উইকেট পাননি, ফলে শততম আইপিএল উইকেটের জন্য তাঁর অপেক্ষা বাড়ল। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল গুজরাত টাইটান্স। ৮টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। চলতি আইপিএলে ৫ ম্য়াচে ২২৮ রান করে তিনি রয়েছেন সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ২ নম্বরে। ১৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। হার্দিককে যোগ্য সঙ্গত দিয়ে অভিনব মনোহর ২৮ বলে ৪৩ রান করেন। যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন ও রিয়ান পরাগ একটি করে উইকেট দখল করেন। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত টাইটান্স। তিনে নেমে গেল রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচে তাদের ৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+