IPL 2022: দীনেশ কার্তিকের প্রশংসায় সুনীল গাভাসকর, কেন টি ২০ বিশ্বকাপের দলে দেখতে চান?

আইপিএলের ম্যাচে আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারকাখচিত আরসিবি দলে অভিজ্ঞ এক ক্রিকেটারের বিস্ফোরক ব্যাটিং মুগ্ধ করেছে সুনীল গাভাসকরকে। ইংল্যান্ডে ধারাভাষ্য দিতে গিয়ে তাঁর সঙ্গেই দীর্ঘ সময় কাটিয়েছিলেন সানি। আইপিএলে ব্যাট হাতে তাঁর অবিশ্বাস্য ঝড় তোলা দেখে অভিভূত তিনি।

কার্তিককে কেন বিশ্বকাপের দলে চান সানি?

চলতি আইপিএলে দীনেশ কার্তিক ৬টি ম্যাচে ৬টি ইনিংসের মধ্যে পাঁচবার অপরাজিত থেকে ১৯৭ রান করেছেন। সর্বাধিক আগের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৬৬। সেই সঙ্গে দুটি ক্যাচ নিয়ে তিনি ম্যাচের সেরাও হন। এই ১৯৭ রান কার্তিক করেছেন মোট ৯৪টি বল খেলে, ফলে গড় ১৯৭, স্ট্রাইক রেট ২০৯.৫৭। একটি অর্ধশতরান করেছেন। ১৮টি চার ও ১৪টি ছয় মেরেছেন। চলতি আইপিএলে ৬টি ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে রানের গড় ও স্ট্রাইক রেট ডিকে-রই সর্বাধিক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অপরাজিত ৩২, কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ১৪, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ৪৪, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ৭, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৪ এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত ৬৬ করেছেন কার্তিক।

কার্তিককে কেন বিশ্বকাপের দলে চান সানি?

দলের ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে, চাপের মুখে যে বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়ে কার্তিক বড় ভূমিকা রাখছেন তার প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। কার্তিককে বিশ্বকাপের দলেও দেখতে চান তিনি। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে সানি বলেছেন, লখনউ ম্যাচেও আরসিবির দীনেশ কার্তিকের দিকে নজর থাকবে। নিজের পারফরম্যান্সের সুবাদে মুহূর্তে ম্যাচের রং বদলে দিচ্ছেন তিনি। এতে তাঁর দলও উপকৃত হচ্ছে। কার্তিক জানিয়েছেন, তিনি দেশের হয়ে টি ২০ বিশ্বকাপ খেলতে চান। ফলে আমি বলব, তাঁর বয়সের দিকে তাকানোর দরকার নেই। কার্তিক কেমন খেলছেন সেটাই বিবেচ্য হওয়া উচিত। ভারতীয় দলে ৬ বা ৭ নম্বরে নেমে যেমন পারফর্ম করার দরকার বিশ্বকাপে ঠিক সেই কাজটাই সাফল্যের সঙ্গে করে চলেছেন কার্তিক।

কার্তিককে কেন বিশ্বকাপের দলে চান সানি?

লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- এই দুই দলকেই খেতাব জয়ের দাবিদার বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সামান্য হলেও এগিয়ে রাখছেন আরসিবিকেই। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনের দাবি, আরসিবি দলে প্রতিভার দারুণ সংমিশ্রণ রয়েছে এবং আজকের ম্যাচেও কয়েকজন জ্বলে উঠবেন। প্রথম ম্যাচে ৮৮ করার পর একটু ছন্দ হারালেও অধিনায়ক ফাফ দু প্লেসি বড় রান পেতে চাইবেন। গ্লেন ম্যাক্সওয়েলও ছাপ ফেলতে শুরু করেছেন। ফলে বিরাট, ম্যাক্সওয়েল ও ফাফের ব্যাটেই আজ বড় রান প্রত্যাশা করছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+