IPL 2022: রাহুল তেওয়াটিয়ার নতুন নাম দিলেন গাভাসকর, পাঞ্জাবের পরাজয়ে স্মিথের ব্রেন ফেড ধরলেন বীরু-জাফর
শেষ দুই বলে জোড়া ছক্কা হাঁকিয়ে গুজরাত টাইটান্সকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন রাহুল তেওয়াটিয়া। শেষ দুই বলে ১২ রান দরকার, এই অবস্থা থেকে ম্যাচ জিতিয়ে মহেন্দ্র সিং ধোনির পাশে নাম লেখালেন তিনি। ধোনি জিতিয়েছিলেন পুনের হয়ে, এমন দুটি জয়েই প্রতিপক্ষ ছিল পাঞ্জাব! রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর ব্যাটিং-ঝড় আগেও দেখা গিয়েছে। ফিনিশারের ভূমিকায় তেওয়াটিয়ার খেলায় মুগ্ধ রবি শাস্ত্রী থেকে সুনীল গাভাসকর। ওডিয়ান স্মিথের ব্রেন ফেড তেওয়াটিয়ার সুবিধা করে দেয় বলে মনে করছেন বীরেন্দ্র শেহওয়াগ ও ওয়াসিম জাফর।
|
শেষ মুহূর্তের ভাবনা
আইপিএলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় ৯৬ রান করা শুভমান গিলের প্রশ্নের উত্তরে তেওয়াটিয়া বলেছেন, জিততে হলে দুই বলে দুটো ছক্কা মারতেই হতো। ফলে এর বাইরে কোনও ভাবনা ছিল না। ওডিয়ান স্মিথ ওভারের পঞ্চম বলটি স্টাম্পে রাখবেন ভাবিনি। তবে পরের বলটি যে অফ স্টাম্পের বাইরের দিকেই করার চেষ্টা করবেন সেটা আঁচ করেছিলাম। এই ধরনের বলে কেমন শট মারা উচিত তা অনুশীলনে প্র্যাকটিস করেছি। আজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গতকালের ওই ম্যাচ জেতানো মুহূর্তের ছবি শেয়ার করে তেওয়াটিয়া লিখেছেন, এমন দিনের জন্যই তো আমরা বাঁচি!
|
আইসম্যান রাহুল
সুনীল গাভাসকর তেওয়াটিয়াকে আইসম্যান আখ্যা দিয়েছেন। ধারাভাষ্যে তিনি রাহুলের টেম্পারামেন্টের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। পরে স্টার স্পোর্টসে তিনি বলেন, তাঁর শিরায় কী বইছে? রক্ত হতেই পারে না। বরফ! (পাশে দাঁড়ানো ম্যাথু হেডেনকে উদ্দেশ করে বলেন) একদম ঠিক, বরফ। রাহুল তেওয়াটিয়াকে এবার থেকে আইসম্যান বলে ডাকা উচিত। গুজরাতকে এই ম্যাচ যদি কেউ জিতিয়ে থাকেন তিনি তেওয়াটিয়াই। অফ স্টাম্পের দিকে সরে গিয়ে তিনি শট খেলতে ভালোবাসেন, এটা আগেও দেখেছি।
— Punjab Kings (@PunjabKingsIPL) April 8, 2022 |
বোলিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন
কঠিন পরিস্থিতিতে ওডিয়ান স্মিথের মতো নতুন বোলারদের কীভাবে বল করা উচিত তা আরও ভালো করে পাঞ্জাব কিংসের বোলিং কোচ ড্যামিয়েন রাইটের বোঝানো উচিত বলে মন্তব্য করেছেন গাভাসকর। তিনি বলেন, ওডিয়ান স্মিথ প্রথম আইপিএল খেলছেন। তাঁর উপর চাপ ছিল। এখানেই বোলিং কোচের ভূমিকার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাঁর কাজ শুধু রিস্ট পজিশন বা বাহু সঠিকভাবে রাখা দেখিয়ে দেওয়া নয়। কঠিন সময়ে কীভাবে বোলিংয়ের প্রয়োজন সেটাও বুঝিয়ে দেওয়া। অধিনায়ক নিশ্চিতভাবে মাঠে থাকেন। কিন্তু কোচেরাও তো টাকা পাচ্ছেন। বোলার হিসেবে ওডিয়ান স্মিথ মার খেতেই পারেন। কিন্তু কোচের দায়িত্ব থাকা বোলিংয়ের খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দেওয়া। তাই পাঞ্জাব কিংসের পরাজয়ের দায় বোলিং কোচ এড়াতে পারেন না।
|
স্মিথের ব্রেন ফেড
তেওয়াটিয়ার জোড়া ছক্কার প্রশংসা করেছেন বীরেন্দ্র শেহওয়াগ এবং ওয়াসিম জাফর। তবে দুজনেই উল্লেখ করেছেন ওভারের চতুর্থ বলে ওভার থ্রোর গুরুত্বের কথা। যেখানে স্মিথ ওভার থ্রোর মাধ্যমে অতিরিক্ত রান তো দিলেনই, তেওয়াটিয়াও স্ট্রাইক পেয়ে গেলেন। তা যদি না হতো তাহলে শেষ ২ বলে ১৩ রান দরকার থাকতো গুজরাত টাইটান্সের। বীরু বলেছেন, স্মিথের ব্রেন ফেডেই এই ঘটনা! মজা করে, পাঞ্জাব কিংসের ডাগআউটে 'লর্ড তেওয়াটিয়া'র মূর্তি স্থাপনের কথাও উল্লেখ করেছেন শেহওয়াগ। স্মিথ শেষ ওভারে একটিও ইয়র্কার না দেওয়ায় অবাক জাফর।
Crucial overthrow from Odean on 4th ball, gave extra run & brought Tewatia on strike. Baffled not to see a single Yorker in 20th over by Odean. Well done to @gujarat_titans, Super knock from @ShubmanGill and @rahultewatia02 just ice cool under pressure 👌🏽 #PBKSvGT #IPL2022
— Wasim Jaffer (@WasimJaffer14) April 8, 2022
(প্রচ্ছদের ছবি- রাহুল তেওয়াটিয়ার টুইটার)












Click it and Unblock the Notifications