IPL 2022: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোথায় নামবেন বিরাট? ফাফের আরসিবির সূচি একনজরে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নতুন অধিনায়কের হাত ধরে কি জিততে পারবে এখনও অবধি অধরা আইপিএল ট্রফি। তার উত্তর মিলবে আরও মাস দুয়েক পর। তবে চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি শুরু করে দিল ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন দল। এরই মধ্যে জল্পনা চলছে বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিয়ে।

ওপেনার বিরাট
অনেক বিশেষজ্ঞই মনে করেন, বিরাট কোহলিরই ভারতীয় দলে ওপেন করা উচিত টি ২০-তে। যদিও রাহুল দ্রাবিড় বা রোহিত শর্মাদের ভাবনা সেরকম নয়। তবে গত বছরের আইপিএলের আগে তৎকালীন ভারত তথা আরসিবি অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, টি ২০ বিশ্বকাপে ওপেন করার পরিকল্পনা থাকায় আইপিএলেও তিনি ওপেন করবেন। করেওছিলেন দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে। পরিসংখ্যান বলছে, অন্তত গত তিন বছরে আইপিএলে মিডল অর্ডারের চেয়ে বিরাট কোহলির ওপেনিংয়েই স্ট্রাইক রেট বেশি। ২৫০ বল খেলা ১৯ জন ব্যাটারের মধ্যে ওপেন করতে নেমে স্ট্রাইক রেটের নিরিখে বিরাট রয়েছেন আটে। এই সময়কালে তাঁর স্ট্রাইক রেট ১৩০.১৬, গড় ৩৭.৪০।

মিডল অর্ডারে কোহলি
গত তিন বছরে মিডল অর্ডারে খেলতে নেমে কোহলির স্ট্রাইক রেট নেমে গিয়েছিল ১১০.১৬-এ, ৩০০ বল খেলা ক্রিকেটারদের তালিকায় এই স্ট্রাইক রেটের নিরিখে বিরাট ২৫-এর মধ্যে ২৩ নম্বরে রয়েছেন। গত দুই বছরে স্পিনের বিরুদ্ধে কোহলির স্ট্রাইক রেট ১০৫.৩৫, যদিও গড় ৭০। স্পিনারদের বলে তিনি যেমন আউট হননি, তেমনই দ্রুত গতিতে রানও তুলতে পারেননি। স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেটের নিরিখে ২০০ বল খেলা ব্যাটারদের প্রথম ২০-র মধ্যে বিরাট রয়েছেন ১৯ নম্বরে।
|
কেমন হবে কম্বিনেশন
সে কারণে অনেকেই মনে করছেন, আরসিবিতে বিরাট ওপেনই করুন। ভারতীয় দলে তিনি তিনে নেমে থাকেন। টি ২০ বিশ্বকাপে নিজেকে আরও নীচেও নামিয়ে এনেছিলেন। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ টি ২০-তে তিন ও চারে নেমে ভালোই ব্যাট করছেন। ফলে বিরাট ঠিক কোথায় নামবেম আগামী টি ২০ বিশ্বকাপে সেটাও বলা যাচ্ছে না এখন থেকে। যেখানে ক্রিকেটে পারফরম্যান্সই শেষ কথা বলে। আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি ওপেন করবেন, তা নিয়ে সংশয় নেই। গত বছরের আইপিএলে তো অল্পের জন্য তিনি সর্বাধিক রান সংগ্রহকারী হতে পারেননি। বিরাট তাঁর ওপেনিং সঙ্গী হলে অনুজ রাওয়াত নামবেন তিনে। আর বিরাট তিনে নামলে রাওয়াত ওপেন করবেন, আপাতত এটিই ঠিক রয়েছে। মিডল অর্ডারে কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিকদের উপর ভরসা রাখতে হবে আরসিবিকে।
|
আরসিবির ম্যাচগুলি
২৭ মার্চ আইপিএলের প্রথম ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে আরসিবি আইপিএল অভিযান শুরু করবে। আরসিবির বাকি ম্যাচগুলি কবে রয়েছে সেটা দেখে নেওয়া যাক: ৩০ মার্চ কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ৫ এপ্রিল রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৬ এপ্রিল রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩০ এপ্রিল গুজরাত টাইটান্স (বিকেল সাড়ে ৩টে), ৪ মে চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৮ মে সানরাইজার্স হায়দরাবাদ (বিকেল সাড়ে ৩টে), ১৩ মে পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৯ মে গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা)।
The man who turned the game around for RCB against SRH last year and whose passion & commitment for the game is infectious. Here’s the story of Shahbaz Ahmed on 12th Man TV. 🤩#PlayBold #WeAreChallengers #IPL2022 pic.twitter.com/IIUvLQOpjK
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 16, 2022
From humble beginnings in Bihar to becoming a part of the RCB squad in 2021 and being bought back in the auction for RCB’s #ClassOf2022, Akash Deep has had quite the journey. Here’s more about our talented pacer. 🙌🏻🤩#PlayBold #WeAreChallengers #IPL2022 #KnowYourChallengers pic.twitter.com/Mnx2cF6Rjb
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 15, 2022
Harshal Patel talks about his confidence heading into #IPL2022, the text message he received from Virat after the #IPLAuction, his first interaction with captain Faf du Plessis, and more on Bold Diaries.#PlayBold #WeAreChallengers #Mission2022 @HarshalPatel23 pic.twitter.com/foY0NjUGRC
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2022












Click it and Unblock the Notifications