IPL 2022: রাজস্থান রয়্যালসের জার্সি প্রকাশের রোমহর্ষক ভিডিও চমকপ্রদ! সঞ্জু-চাহালদের সূচি একনজরে

আইপিএলের আগে অভিনব উপায়ে জার্সি প্রকাশ করল রাজস্থান রয়্যালস। আগেই জানানো হয়েছিল, রেডবুলের স্টান্টম্যান অস্ট্রেলিয়ার রবি ম্যাডিসন নতুন জার্সি পৌঁছে দেবেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের কাছে। সেই রোমহর্ষক ভিডিওটি আজ পোস্ট করার মাধ্যমেই হলো জার্সি প্রকাশ। যে স্টান্ট সকলকে চমকে দেবে।

অভিনব কায়দায় জার্সি প্রকাশ

২০০৮ সালের পর আর আইপিএল জেতেনি রাজস্থান রয়্যালস। গতবার সঞ্জু স্যামসনের দল বিদেশিদের নিয়ে বেকায়দায় পড়ছিল। তবে এবার নতুন দল নিয়ে নতুনভাবে শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস। তাদের জার্সিও এবার নতুন লুকের। গোলাপির সঙ্গে নীল রং দিয়েই করা হয়েছে ডিজাইন, যাতে রয়েছে রাজস্থানের বিশেষত্ব। রাজস্থানের বস্ত্র শিল্পের ঐতিহ্যের কথা মাথায় রেখেই এবারের জার্সি ও তার প্রকাশ অনুষ্ঠান। রাজস্থান রয়্যালসের জার্সিতে এবার রয়েছে সপ্তদশ শতকের লেহেরিয়া ডিজাইন। রবি ম্যাডিসন জয়পুরের সরু গলি, বিভিন্ন জনপ্রিয় এলাকা দিয়ে বাইক চালিয়ে পৌঁছান স্টেডিয়ামে। সেখানে অনেক উপর থেকে বাইক নিয়ে লাফ। তারপরই জার্সি তুলে দেন সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহালদের হাতে।

আগেও ছিল চমক

২০২০ সালের জার্সি প্রকাশের সময় দুবাইয়ের বিচে রাখা হয়েছিল ক্রিকেটারদের। আকাশ থেকে নেমে এসেছিল জার্সি। স্কাইডাইভার তথা রেড বুল অ্যাথলিট ড্যানি রোমান বিমান থেকে ঝাঁপ দিয়ে নিয়ে পাম আইল্যান্ডে নিয়ে এসেছিলেন জার্সি। গত বছর জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে অভিনব থ্রি ডি অডিও ভিস্যুয়াল ও লাইট শোয়ের মাধ্যমে উন্মোচিত হয়েছিল জার্সি। বায়ো বাবলে থেকে সেই জার্সি প্রকাশ অনুষ্ঠান দেখেছিলেন ক্রিকেটার ও ফ্যানেরা।

টম অ্যান্ড জেরি স্বাগত জানাতে

রাজস্থান রয়্যালসের টিম হোটেলে কোচ-সহ সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের স্বাগত জানানো হচ্ছে অভিনব কায়দায়। টম অ্যান্ড জেরি সাজিয়ে কুমার সঙ্গকারা, যুজবেন্দ্র চাহালদের যেভাবে স্বাগত জানানো হচ্ছে তা মন জয় করেছে খুদেদেরও।

কবে ম্যাচ?

একনজরে দেখে নেওয়া যাক আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালস কবে কখন কাদের বিরুদ্ধে নামবে: ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে), ৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৪ এপ্রিল গুজরাট টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ২২ এপ্রিল দিল্লি ক্য়াপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩০ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ২ মে কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ৭ মে পাঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ১১ মে দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৫ মে লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২০ মে চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা)।

(ছবি- রাজস্থান রয়্যালস টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+