IPL 2022: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সূচি, রাহুল জানালেন নিভৃতবাস-পরবর্তী পরিকল্পনা
আইপিএলে এবার ১০টি দল। গুজরাত টাইটান্সের হয়ে প্রথমবার আইপিএল খেলবে লখনউ সুপার জায়ান্টস। আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে সবচেয়ে দামি দলটির কর্ণধার। লোকেশ রাহুলের নেতৃত্বে আইপিএল অভিযানে নামবে লখনউ সুপার জায়ান্টস।

লোকেশ রাহুল পৌঁছে গিয়েছেন আইপিএল দলের বায়ো বাবল। গতকাল সকালে তাঁর একটি ভিডিও পোস্ট করেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। রাহুল বলেছেন, তিনদিনের নিভৃতবাস কাটিয়েই দলের সকলের সঙ্গে পরিচিত হব। নতুন দলের হয়ে যে সুযোগ আমরা পেতে চলেছি আগামী ২ মাস আমাদের কাছে খুবই স্পেশ্যাল হতে চলেছে। সকলেই এই মরশুমটিকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। উল্লেখ্য, লোকেশ রাহুলদের মেন্টর হিসেবে থাকছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন আইপিএল-জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর।

ভারতীয় দলের সহ অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না। দক্ষিণ আফ্রিকা সফর সেরে দেশে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকের পরই আর চোটের কারণে খেলতে পারেননি। হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে তিনি আইপিএলেই মাঠে ফিরছেন। তার আগে বেঙ্গালুরুতে একটি বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার বিপণির উদ্বোধনে রাহুলকে দেখা গিয়েছে তাঁর বান্ধবী আথিয়া শেট্টির সঙ্গে। এবারের আইপিএল নিলাম থেকে যে দল লখনউ সুপার জায়ান্টস গড়েছে, বিশেষজ্ঞদের মতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এই দলটি যথেষ্ট ভারসাম্য ও শক্তিশালী। তবে মাঠে রাহুল-বাহিনী কতটা প্রত্যাশা পূরণ করতে পারে সেদিকে সকলেরই নজর থাকবে।
#BubbleKiBaatein: Aa gaye hai humare Captain on board, taiyaar hai banane naye record 🏏🙌
— Lucknow Super Giants (@LucknowIPL) March 16, 2022
Welcome aboard, Captain💪👑@klrahul11 #LucknowSuperGiants #KLRahul #TataIPL #Mindset pic.twitter.com/zpLzHTGEo4
একনজরে দেখে নেওয়া যাক লখনউ সুপার জায়ান্টস কবে কাদের বিরুদ্ধে মাঠে নামবে: ২৮ মার্চ গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩১ মার্চ চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ এপ্রিল রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে), ১৯ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৪ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৯ এপ্রিল পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১ মে দিল্লি ক্যাপিটালস (বিকেল সাড়ে ৩টে), ৭ মে কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ মে গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৫ মে রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৮ মে কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা)।












Click it and Unblock the Notifications