IPL 2022: আইপিএল ফাইনালে গুজরাত-রাজস্থান মহারণে ঘটছে নজিরবিহীন ঘটনা, জানেন কী?

আইপিএলের ফাইনালে আজ আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। গুজরাত টাইটান্স আইপিএলে আবির্ভাবের বছরেই ফাইনালে উঠেছে। দ্বিতীয় খেতাব দখলের লক্ষ্যে নামবে রাজস্থান রয়্যালস। তবে এই ফাইনালেই ঘটতে চলেছে এক নজিরবিহীন ঘটনা। যা স্বাভাবিকভাবেই মন খারাপ করছে ক্রিকেটপ্রেমীদের।

তিন মহারথীহীন ফাইনাল

তিন মহারথীহীন ফাইনাল

আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবার খেতাব জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল খেতাব জিতেছে। ২০১০ সালে রানার-আপ হয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে চারবার (২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১), ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি ৫ বার (২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯)। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনালে ওঠে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি।

৮ বছর পর

৮ বছর পর

২০০৯ সালে অনিল কুম্বলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালে হেরে গিয়েছিল ডেকান চার্জার্সের কাছে, তখন ডেকানে ছিলেন রোহিত। আবার ২০১৭ সালের ফাইনালে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন পুনের দলের হয়ে সেবার খেলেন মহেন্দ্র সিং ধোনি। ফলে দেখা যাচ্ছে ২০১৪ সালের পর এবারই প্রথম আইপিএলের ফাইনাল হচ্ছে যেখানে ধোনি, বিরাট ও রোহিত- কেউই থাকছেন না।

মনমরা ভক্তরা

মনমরা ভক্তরা

ধোনি ১০টি, রোহিত ৭টি ও বিরাট ৩টি আইপিএল ফাইনাল খেলেছেন। দেখা যাচ্ছে, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আইপিএলে এই তিন মহারথীর কেউ না কেউ ফাইনালে খেলেছেন। বেশিরভাগই ছিলেন ধোনি। তারপর রোহিত ও বিরাট। ২০০৯ সালের ফাইনালে বিরাট ও রোহিত খেলেছিলেন, ২০১১ সালের আইপিএলে ছিলেন ধোনি ও বিরাট। ফলে ২০১৪ সালের পর এবারই প্রথম আইপিএল ফাইনালে ধোনি, রোহিত ও বিরাটের মধ্যে কাউকে খেলতে দেখা যাবে না।

নজিরবিহীন ঘটনা

২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর। গম্ভীর তার আগে দেশের অধিনায়কত্ব করেছেন। পাঞ্জাবের দলে ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ, তিনিও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আইপিএলে নেতৃত্ব দিয়েছেন এমন ক্রিকেটাররা বিভিন্ন মরশুমের আইপিএল ফাইনালে খেলেছেন। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এবার। গুজরাত টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া ও রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। দুজনের কেউই দেশকে নেতৃত্ব দেননি এখনও। তাঁরা আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন। প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। আবির্ভাবের মরশুমে খেতাব জেতার লক্ষ্যে নামবেন হার্দিকরা। জিতলে রাজস্থান রয়্যালসের নজির স্পর্শ করবে গুজরাত টাইটান্স। হার্দিক হয়তো পরবর্তীতে ভারতের অধিনায়ক হবেন। কিন্তু এবারের আইপিএল ফাইনালে দেশকে নেতৃত্ব দেওয়া কোনও অধিনায়ক নামবেন না বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+