IPL 2022: ফার্গুসনের চার ও শামির দুই উইকেটে পন্থের দিল্লি ধরাশায়ী হার্দিকের গুজরাতের কাছে

আইপিএলের ম্যাচে পুনের এমসিএ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েও জয় অধরা রইল দিল্লি ক্যাপিটালসের। টানা দ্বিতীয় ম্যাচ জিতল হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স। দাপট দেখিয়েই জয় এসেছে ১৪ রানে। গুজরাতের ৬ উইকেটে ১৭১ রানের জবাবে ৯ উইকেটে ১৫৭ রান অবধি পৌঁছায় দিল্লি। লকি ফার্গুসন চারটি ও মহম্মদ শামি দুটি উইকেট দখল করেন। দিল্লি ক্যাপিটালসের সর্বাধিক রান ঋষভ পন্থের।

পন্থের দিল্লি ধরাশায়ী হার্দিকের গুজরাতের কাছে

জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৮ রানের মাথায় পড়ে প্রথম উইকেট। হার্দিক পাণ্ডিয়া সাজঘরে ফেরান টিম সেইফার্টকে, করেন ৫ বলে ৩। এরপর পঞ্চম ওভারে পড়ে দুটি উইকেট। ৭ বলে ১০ রান করে লকি ফার্গুসনের শিকার পৃথ্বী শ। এই ওভারের পঞ্চম বলেই ১৬ বলে ১৮ রান করে কট বিহাইন্ড হন মনদীপ সিং। ৩২ রানে দ্বিতীয় ও ৩৪ রানে তৃতীয় উইকেট হারানোর পর পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ৩ উইকেটে ৪৩। চতুর্থ উইকেট জুটিতে অবস্থা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ললিত যাদব ও অধিনায়ক ঋষভ পন্থ। ১১.৪ ওভারে ২২ বলে ২৫ রান করে ললিত যাদব রান আউট হন দলের ৯৫ রানের মাথায়। ১৪.১ ওভারে দলের ১১৮ রানের মাথায় আউট হন পন্থ, সাতটি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৪৩ করে তিনি লকি ফার্গুসনের তৃতীয় শিকার হন। এই ওভারের পঞ্চম বলেই অক্ষর প্যাটেলের উইকেটটি তুলে নেন ফার্গুসন। চার বলে ৮ রান করেন অক্ষর, দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৬।

পন্থের দিল্লি ধরাশায়ী হার্দিকের গুজরাতের কাছে

ষোড়শ ওভারের শেষ বলে শার্দুল ঠাকুর (৫ বলে ২) রশিদ খানের বলে লেগ বিফোর হন। রিভিউ নিয়েও রক্ষা পাননি। দিল্লি ক্যাপিটালসের সপ্তম উইকেটটি পড়ে ১৩৪ রানের মাথায়। ১৭তম ওভারে ফার্গুসন ৮ রান দেন, তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট। শেষ তিন ওভারে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল ৩০ রান। ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে রভম্যান পাওয়েল (১২ বলে ২০) ও খলিল আহমেদ (১ বলে ০)-কে প্যাভিলিয়নে ফিরিয়ে দিল্লিকে লড়াই থেকে ছিটকে দেন। পাওয়েল লেগ বিফোরের সিদ্ধান্ত থেকে বাঁচতে ডিআরএসের দ্বারস্থ হলেও লাভ হয়নি। এই ওভারের শেষ বলে মুস্তাফিজুরের ক্যাচ পড়ে, ফাইন লেগে বল তালুবন্দি করতে পারেননি পরিবর্ত ফিল্ডার জয়ন্ত যাদব। ম্যাচে পরাজয়ের জন্য মাঝের ওভারগুলিতে ব্য়াটিং এবং দ্রুত উইকেট হারানোকেই দায়ী করেছেন পন্থ। শামি ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি এবং রশিদ খান ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। হার্দিক ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ১টি উইকেট দখল করেছেন।

পন্থের দিল্লি ধরাশায়ী হার্দিকের গুজরাতের কাছে

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্স তোলে ৬ উইকেটে ১৭১ রান। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৬ বলে সর্বাধিক ৮৪ রান করেন শুভমান গিল। ২৭ বলে ৩১ করেন হার্দিক পাণ্ডিয়া। ১৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথমবার খেলতে নেমে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে নিলেন ৩ উইকেট। খলিল আহমেদ ৩৪ রান দিয়ে ২টি ও কুলদীপ যাদব ৩২ রান দিয়ে ১টি উইকেট নেন। টানা দ্বিতীয় ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের পরেই রইল গুজরাত টাইটান্স। চতুর্থ স্থানে দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+