IPL 2022: আরসিবি ও দীনেশ কার্তিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম! কোন ভুলে হাসির খোরাক?

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শুরুটা ভালোই হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার, অধিনায়ক ফাফ দু প্লেসি ও অনুজ রাওয়াত। ওপেনিং জুটি ভাঙেন চাহাল, ৫৫ রানের মাথায়। এরই মধ্যে আরসিবি ও দীনেশ কার্তিককে নিয়ে জোরদার ট্রোলিং চলছে সোশ্যাল মিডিয়ায়। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই যাবতীয় বিপত্তি।

আরসিবি ও দীনেশ কার্তিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম!

(ছবি- দীনেশ কার্তিকের ইনস্টাগ্রাম)

রাজস্থান রয়্যালসের ইনিংসের ১১.৩ ওভারে বল করছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। সঞ্জু স্যামসনের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন উঠলে তা নাকচ করে দেন আম্পায়ার অনিল চৌধুরী। আচমকাই ডিআরএসের দ্বারস্থ হয় আরসিবি। লেগ বিফোরের ক্ষেত্রে উইকেটকিপারের মতামত গুরুত্ব পায়। তিনিই ভালো বুঝতে পারেন বল কোন দিকে যাচ্ছিল। যদিও রিপ্লেতে আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাটে লাগেনি, তবে বল ট্র্যাকিং টেকনোলজির মাধ্যমে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে।

আরসিবি ও দীনেশ কার্তিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম!

অবশ্য এর পরের বলেই স্যামসন হাসারঙ্গার বলে কট অ্যান্ড বোল্ড হন, ৮ বলে ৮ রান করে। তবে এরপরই দীনেশ কার্তিককে আরসিবির রিভিউ নষ্টের জন্য কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন ক্রিকেটপ্রেমীরা। কেন না, শুধু এদিনই নয়। গত সপ্তাহে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও এমন ভুলের মাশুল দিয়ে রিভিউ নষ্ট করেছিল আরসিবি। কেকেআর ইনিংসের ১৬তম ওভারে হর্ষল প্যাটেল বরুণ চক্রবর্তীকে বল করছিলেন। ইয়র্কার করতে গিয়েছিলেন, যাতে বোল্ড বা লেগ বিফোরের মধ্যে কোনও একটি হয়। কিন্তু তা সামলে নেন বরুণ। সেক্ষেত্রেও রিভিউ নিয়ে নষ্ট করেছিল আরসিবি।

আরসিবি ও দীনেশ কার্তিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম!

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তুলেছে রাজস্থান রয়্যালস। ৪৭ বলে অপরাজিত ৭০ রানে অপরাজিত থেকে কমলা টুপির দখল নিয়েছেন ওপেনার জস বাটলার। শিমরন হেটমায়ার ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে লক্ষ্য়ের দিকে আত্মবিশ্বাসের সঙ্গেই এগোচ্ছে আরসিবি। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে আরসিবির স্কোর ছিল ৬ ওভারে বিনা উইকেটে ৪৮। ৬.২ ওভারে ৫০ রান পূর্ণ হয়। সপ্তম ওভারের শেষ বলে দু প্লেসিকে ফেরান যুজবেন্দ্র চাহাল। আরসিবি অধিনায়ক করেন ২০ বলে ২৯, ৫টি চারের সাহায্যে। ৫৫ রান উঠেছে ওপেনিং জুটিতে। তবে উইকেটকিপার হিসেবে বারবার এমন ভুল সিদ্ধান্তে রিভিউ নষ্ট মানতে পারছেন না ভক্তরা। তাঁরা স্বাভাবিকভাবেই কার্তিক ও আরসিবির সমালোচনায় সরব হয়েছেন। ছড়িয়ে পড়েছে মজাদার মিম। কেউ আবার লিখেছেন, বল যেখানে চতুর্থ স্টাম্প মিস করছে সেখানে লেগ বিফোরের জন্য রিভিউ নেওয়া হাস্যকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+